13
Aug
এই মুহূর্তে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এখনও অবশ্য সাসপেন্ডেড বিধায়ক। দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর মন্ত্রিত্ব তাঁর গিয়েছে, একই সঙ্গে আবার দলীয় পদও খোয়াতে হয়েছে। কিন্তু খাতায়-কলমে পার্থ বেহালা পশ্চিমেরই বিধায়ক এখন। এবার এই কেন্দ্রে যাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বড় কোনও ঘোষণা হতে পারে? সেই অপেক্ষায় তৃণমূল নেতা-কর্মী থেকে শুরু করে রাজ্যবাসী। সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রতি বছরের মতো স্বাধীনতা দিবস উদ্যাপনের জন্য পতাকা উত্তোলন করতে বেহালা পশ্চিমের ম্যান্টন এলাকায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার সেখানে তাঁর যাওয়ার কথা। তবে ঠিক কখন তিনি যাবেন…
