19
Aug
গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়ে সিবিআইয়ের হেফাজতে রয়েছেন রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। তাঁরও আগে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে। ইতিমধ্যেই তাকে বেশ কয়েক দফায় জেরা করেছে সিবিআই। এবার জানা গেল এই সম্পর্কিত আরও বিস্ফোরক তথ্য। গোয়েন্দারা জানতে পেরেছেন, অনেক জায়গায় প্রচুর জমি কেনা হত কম দামে। তার বিনিময়ে গরু চলে যেত মূল অভিযুক্ত এনামুল হকের কাছে। সে পরে এই গরুগুলিই পাচার করত। সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় যে গরু পাচার চক্র সক্রিয় ছিল, তা পুরেপুরি নিয়ন্ত্রিত হত বীরভূম থেকে। অনুব্রতর হয়ে এই কাজ সামলাতেন সায়গল হোসেন৷ এই ঘটনাতেই আরও একজনের নাম জানতে পেরেছে…
