19
Aug
রাজ্যের শাসক দলের বড় পদের মন্ত্রিত্ব থেকে বর্তমান স্থান জেল। ক’দিন আগেও তিনি ছিলেন সরকারের সেকেন্ড ইন কমান্ড৷ শাসক দলের মহাসচিবের গর্জনে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত৷ এহেন দাপুটে নেতাই এখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি৷ এক মাস হতে চলল তাঁর গ্রেফতারির৷ এক পক্ষকাল তাঁর ঠিকানা প্রেসিডেন্সির সংশোধনাগার৷ জেলের কালকুঠুরিতে বন্দি থাকলেও, মেজাজ কমেনি এতটুকু৷ আদালতকে তেমনটাই জানালেন ইডি-র আইনজীবী৷ তিনি জানান, জেলে জিজ্ঞাসাবাদের সময় জবানবন্দির নথি ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারই পার্থ ও অর্পিতার জেল হেফাজতের মেয়াদ শেষ হয়৷ ওই দিনই আদালতে পেশ করা হয় তাঁদের৷ সেই সময়ই ইডির আইনজীবীর দাবি, তদন্তে অসহযোগিতা করছেন পার্থবাবু। তাঁর…
