politics

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা, ১৭ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে আরো দুজনকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা, ১৭ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে আরো দুজনকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এসএসসির দুই প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা গ্রেফতার হয়েছেন। সিবিআই তাঁদের দুজনকে গ্রেফতার করেছে। সকাল থেকেই দুজনকে জিজ্ঞাসাবাদ করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। অবশেষে বিকেলেই তাঁদের গ্রেফতার করা হয়। মূলত তথ্য গোপনের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এবার জানা গেল, এস পি সিনহা এবং অশোক সাহাকে ১৭ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, তাঁদের দুজনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও যে তথ্য তাঁরা চাইছিল তা মিলছিল না। একাধিক তথ্য তাঁরা গোপন করছেন এমনই ধারণা সিবিআইয়ের। সেই প্রেক্ষিতেই টানা জিজ্ঞাসাবাদের পর শান্তি প্রসাদ সিনহা এবং…
Read More
আচমকাই অনুব্রতকে ‘বেড রেস্টে’ লেখা চিকিৎসকে সাত দিনের ছুটির নির্দেশ

আচমকাই অনুব্রতকে ‘বেড রেস্টে’ লেখা চিকিৎসকে সাত দিনের ছুটির নির্দেশ

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার চর্চায় রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। গত পরশুই তিনি রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে প্রেসক্রিপশনে সাত দিন 'বেড রেস্ট'-এর কথা লিখে দিয়েছিলেন। তাঁর লেখা সেই প্রেসক্রিপশনের ভিত্তিতেই সিবিআইয়ের হাজিরা এড়িয়েছিলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি। তারপর কেটেছে মাত্র দুদিন। ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকালেই নাটকীয়ভাবে তাকে তাঁর বাসভবন থেকেই আটক করেন সিবিআই আধিকারিকরা। আপাতত তাঁকে কনভয়ে বসিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসানসোলে নিয়ে যাওয়া হয়েছে। এরই মধ্যে হঠাৎ ৭ দিনের ছুটির আবেদন জমা দিলেন অনুব্রতকে বেড রেস্ট দেওয়া সেই চিকিৎসক ডাক্তার চন্দ্রনাথ অধিকারী। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালেই ওই চিকিৎসক নিজের শারীরিক এবং মানসিক অসুস্থতার কথা জানিয়ে আগামী ৭ দিনের…
Read More
দেশের নতুন উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন ধনকড়

দেশের নতুন উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন ধনকড়

সম্প্রতি দেশের রাষ্ট্রপতি পদে বসেছেন, নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর পরেই গতকাল, বৃহস্পতিবার দেশে ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। গত সপ্তাহেই ধনকড় বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভাকে বিপুল ভোটে হারিয়ে প্রত্যাশিতভাবেই দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিনের এই উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। এছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে খবর। তাঁদের সকলকে সাক্ষী রেখেই এদিন শপথ বাক্য পাঠ করলেন বাংলার অন্যতম বিতর্কিত প্রাক্তন রাজ্যপাল। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী হিসেবে অপ্রত্যাশিতভাবেই…
Read More
এবার আদালতের নির্দেশে বড় স্বস্তি পেল বিজেপি নেত্রী

এবার আদালতের নির্দেশে বড় স্বস্তি পেল বিজেপি নেত্রী

চলতি বছরেই এক বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়েছিল গোটা দেশ। এই পরিস্থিতিতে আরও একবার বিজেপির বিতর্কিত নেত্রী নুপুর শর্মাকে বড়সড় স্বস্তি দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে যত এফআইআর দায়ের করা হয়েছে তা সমস্ত একত্রিত করে দিল্লি পুলিশকে হস্তান্তর করতে হবে। এই সমস্ত এফআইআরগুলি এরপর দিল্লি পুলিশই দেখভাল করবে এবং সেগুলি তদন্তের দায়িত্বও তাঁদেরই, বুধবার এমনটাই জানাল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার ডিভিশন বেঞ্চ বিতর্কিত এই নেত্রীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্যের দায়ের হওয়া সমস্ত এফআইআরগুলি দিল্লি পুলিশের কাছে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এর সঙ্গেই আদালতের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তদন্ত…
Read More
এক দু বার নয় দশম বারের মতো তলব এরিয়ে গেলেন অনুব্রত

এক দু বার নয় দশম বারের মতো তলব এরিয়ে গেলেন অনুব্রত

পূর্বেও একের পর তলব এড়িয়ে গেছেন তিনি৷ বারংবার একই ঘটনার পরিপ্রেক্ষিতেএবারেও অনুমান ছিল যে তিনি এবারেও হাজিরা দেবেন না৷ সেই অনুমানকে সত্যি করে এবারেও হাজিরা এড়িয়ে গেলেন তিনি৷ গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে৷ কিন্তু, এদিন হাজিরা দেননি৷ শেষ খবর পাওয়া পর্যন্ত সিউড়ির বাড়িতেই রয়েছেন কেষ্ট। জানিয়েছেন শরীর ভালো নেই তাঁর৷ এখন অনুব্রতর বিরুদ্ধে সিবিআই কী পদক্ষেপ করে সেটাই দেখার। মঙ্গলবার অনুব্রতর বোলপুরের বাড়িতে পৌঁছন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও নার্সের দল৷ তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানান, অর্শের সমস্যা রয়েছেন তৃণমূল নেতার। তার উপর শ্বাসকষ্ট,…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার আরো দুই

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার আরো দুই

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য। এই দুর্নীতি মামলায় এসএসসির দুই প্রাক্তন উপদেষ্টা গ্রেফতার। তাঁদের গ্রেফতার করল সিবিআই। এই প্রথম এসএসসি দুর্নীতি মামলায় কাউকে গ্রেফতার করেছে সিবিআই। জানা গিয়েছে, এস পি সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করা হয়েছে। এদিন সকাল থেকেই দুজনকে জিজ্ঞাসাবাদ করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। অবশেষে বিকেলেই তাঁদের গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে খবর, তাঁদের দুজনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও যে তথ্য তাঁরা চাইছিল তা মিলছিল না। একাধিক তথ্য তাঁরা গোপন করছেন এমনই ধারণা সিবিআইয়ের। সেই প্রেক্ষিতেই বুধবার টানা জিজ্ঞাসাবাদের পর শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই। কয়েক সপ্তাহ আগেই এই মামলায় ইডি গ্রেফতার…
Read More
বদল আসতে পারে রাজ্যের পদ্ম শিবিরের অন্দরে

বদল আসতে পারে রাজ্যের পদ্ম শিবিরের অন্দরে

একের পর এক হয়েই চলেছে রাজ্যের গেরুয়া শিবিরে৷ গেরুয়া শিবিরের এই ভাঙ্গনের শুরু হয়েছে একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই৷ আদি-নব্যের দ্বন্দ্বে তলানিতে বঙ্গ বিজেপি’র সংগঠন৷ বাংলায় পদ্ম শিবিরের গায়ে লেগেছে ‘হেরো পার্টি’র তকমা৷ বারে বারে প্রকাশ্যে এসেছে অন্তর্দ্বন্দ্ব৷ এই পরিস্থিতিতে বাংলার নেতাদের উপর চরম অসন্তুষ্ট বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব৷ কানাঘুষো, বঙ্গ বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদলের প্রস্তুতি শুরু করেছে দিল্লি। ইতিমধ্যেই রজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দিল্লিতে পৃথক পৃথক ভাবে বৈঠক করেছেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। আগামীকাল বৃহস্পতিবার শুভেন্দুকে ফের দিল্লি তলব করা হয়েছে৷ এরপরেই বঙ্গ বিজেপিতে মাথচাড়া দিয়েছে সাংগঠনিক রদবদলের জল্পনা৷ দলীয় সূত্রে…
Read More
অনুব্রতর বাড়িতে CBI হানা হতেই বেডরেস্টের পরামর্শ চিকিৎসকের

অনুব্রতর বাড়িতে CBI হানা হতেই বেডরেস্টের পরামর্শ চিকিৎসকের

একের পর এক তলবকে এড়িয়ে গেছেন তিনি৷ আবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআই-এর৷ বোলপুরের বাড়িতে নোটিস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ বুধবার সকাল ১১টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ এরই মধ্যে গতকাল মঙ্গলবার সকালে অনুব্রতর বাড়িতে পৌঁছল বোলপুর মহকুমা হাসপাতালের এক চিকিৎসক ও নার্স সহ চারজনের দল৷ বীরভূমে তৃণমূল জেলা সভাপতির ফিসচুলার সমস্যা রয়েছে৷ সেই রোগেরই চিকিৎসা করতে এসেছেন বলে জানান চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷ একদিকে যখন নোটিস নিয়ে পৌঁছয় সিবিআই, অন্যদিকে পৌঁছয় চিকিৎসক-নার্সদের টিম৷ অনুব্রতকে দেখে বেরনোর পর চিকিৎসক জানান, অনুব্রতকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন না থাকলেও তাঁর বিশ্রামের প্রয়োজন রয়েছে৷ ডা. চন্দ্রনাথ অধিকারী আরও জানান, অনুব্রতর ফিসচুলা সংক্রমিত হয়েছে৷ তাছাড়া…
Read More
বদল রাজনীতির মঞ্চে, জল্পনাকে সত্যি করে মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ নীতীশের

বদল রাজনীতির মঞ্চে, জল্পনাকে সত্যি করে মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ নীতীশের

সত্যি হলো জল্পনা, রাজনীতির মঞ্চে নতুন সমীকরণ। বিজেপি’র সঙ্গ ছাড়লেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ জানিয়ে দিলেন, বিজেপির সঙ্গ ছাড়ছেন তিনি। এর পর সোজা রওনা দেন রাবড়ি দেবীর বাড়ির উদ্দেশে। সেখানে আরজেডির সঙ্গে জোট নিয়ে চূড়ান্ত কথাবার্তা বলেন তিনি৷ বিকেল চারটের সময় মিছিল করে রাজভবনে যান৷ এর পর রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন৷ রাজভবনে ইস্তফা দিয়ে বেরিয়ে নীতীশ বলেন, ‘‘দলের সব সাংসদ এবং বিধায়করা এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সে কারণেই এই সিদ্ধান্ত।’’ এদিন রাজভবন থেকে বেরিয়েই লালুপ্রসাদ যাদবের বাড়িতে যান নীতীশ কুমার। সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও আরজেডি প্রধান তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন৷ বিভিন্ন ইস্যুতে গত কয়েক মাস ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল নীতীশ…
Read More
মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায় বদলের পর প্রশ্ন উঠছে কে বসবে এবার মমতার পাশে

মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায় বদলের পর প্রশ্ন উঠছে কে বসবে এবার মমতার পাশে

পূর্ব অনুমান অনুযায়ী সম্প্রতি বদল এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায়। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলের সঙ্গে সঙ্গতি রেখে বিধানসভায় সরকার পক্ষের বিধায়কদের আসন বিন্যাস বদল করা হচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চ থেকে সদ্য প্রাক্তন মন্ত্রীদের আসন সরিয়ে দেওয়া হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রর আসন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী সহ আট নতুন মন্ত্রীর জন্য ট্রেজারি বেঞ্চে আসন সংস্থানের বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার সচিবালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। এখন এই আসন বিন্যাসের কারণে প্রশ্ন জেগেছে যে, মুখ্যমন্ত্রী মমতার পাশে আসছেন কে? ট্রেজারি বেঞ্চে…
Read More