11
Nov
করোনা সংক্রমণের আবহে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর শুরু হয়েছে মেট্রো পরিষেবা। যানবাহন নিয়ে সিদ্ধান্ত নিয়ে বাড়ানো হয়েছে মেট্রো রেলের সংখ্যাও। এবার ফের একবার বাড়তে চলেছে কলকাতা মেট্রো রেলের সংখ্যা। জানা গিয়েছে, আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রো। একই সঙ্গে বাড়ছে মেট্রো রেলের সময়সীমাও। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, আগামী সোমবার থেকে সকালে সাড়ে সাতটা পরিবর্তে সকাল সাতটা থেকেই মিলবে মেট্রো পরিষেবা। একদম ঠিক আগের মত। এদিকে, মোট ছয়টি অতিরিক্ত মেট্রো রেল পরিষেবা পাওয়া যাবে সেদিন থেকে। আসলে আগামী ১৬ নভেম্ব্র থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল-কলেজ। তাই শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া এবং অভিভাবকদের যাতায়াতের সুবিধার জন্যই এই পদক্ষেপ…
