14
May
বারংবার অভিযোগ উঠেছে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে৷ মামলা চলছে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে৷ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করল রঞ্জিত বাগ কমিটি৷ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৩৮১ জন প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ বলে হয়েছে, স্ক্যান সই ব্যবহার করে এই সুপারিশপত্র দেওয়া হয়৷ সর্বোপরী, এই ৩৮১ জন প্রার্থীর মধ্যে ২২২ জনের নাম কোনও প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না৷ কোনও পার্সোনালিটি টেস্টেও তাঁরা অংশ নেননি৷ এই দুর্নীতি-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী৷ গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও অবসরপ্রাপ্ত বিতারপতি রঞ্জিত কুমার বাগ একটি রিপোর্ট পেশ করেছিলেন৷ শুক্রবার একই ভাবে গ্রুপ সি…
