Kolkata

স্থগিতাদেশের পর আগামী সাত দিনের মধ্যে তথ্য তলব

স্থগিতাদেশের পর আগামী সাত দিনের মধ্যে তথ্য তলব

বিগত বহুদিন ধরে মামলা চলছে শিক্ষক নিয়োগ নিয়ে। নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। আগামী ১৭ জুন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। পাশাপাশি ২০১৬ সালের SLST নবম-দশম পরীক্ষার যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বিচারপতির নির্দেশ, ২০১৬ সালে SLST পরীক্ষার প্যানেল এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর-সহ  আগামী ২১ মে’র মধ্যে প্রকাশ করতে হবে৷ কতজন প্রার্থী ওয়েটিং লিস্টে রয়েছে, সেই তালিকাও আপলোড করতে হবে বলে নির্দেশ৷  প্যানেল ও ওয়েটিংলিস্টের পাশপাশি ‘অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করতে হবে’ এসএসসি-কে৷ নবম দশম শিক্ষক নিয়োগের প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা…
Read More
নাজেহাল পরিস্থিতি  মধ্যবিত্তের, নাগালের বাইরে মাংসের দাম

নাজেহাল পরিস্থিতি মধ্যবিত্তের, নাগালের বাইরে মাংসের দাম

একে করোনা সংক্রমণ পরিস্থিতি, তার মধ্যে ঊর্ধ্বমুখী বাজার দর নাজেহাল পরিস্থিতি বঙ্গবাসীর। এই মুহূর্তে সপ্তাহ শেষের ঠিক আগেই আগুনের দামে বাজারে বিক্রি হচ্ছে মুরগির মাংস। দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে আগামী রবিবারের দুপুরে পাতে মাংস পড়বে কিনা সেই চিন্তাতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। চলতি সপ্তাহের প্রথম থেকেই আকাশছোঁয়া দরে বিক্রি হয়েছে মুরগির মাংস। বাজারের বাকি জিনিসের অগ্নিমূল্য দামের সঙ্গে পাল্লা দিয়ে চিকেনও চলতি সপ্তাহের প্রথমেই পৌঁছে যায় আড়াইশো টাকা প্রতি কেজিতে। পরে কলকাতার বিভিন্ন বাজারে ২৭০ টাকা প্রতি কেজিতেও বিক্রি হতে শুরু করে মুরগির মাংস। বর্তমানে এক এক জায়গায় এক এক দরে বিক্রি হচ্ছে মুরগির মাংস। বতবে সেক্ষেত্রে কোনওটাই আড়াইশোর কম নয়। পরিস্থিতি এমনই…
Read More
আতঙ্কের সৃষ্টি হলো বৌবাজারে

আতঙ্কের সৃষ্টি হলো বৌবাজারে

চলছে মেট্রোর কাজ। কাজ চলাকালীনই দেখা দিলো আতঙ্ক৷ ফের দুর্গা পাতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় মেট্রো রেলের কাজ চলাকালীন। আতঙ্কে ঘর ছাড়ে বহু পরিবার৷ প্রায় আড়াই বছর পর ফের বৌবাজারকে গ্রাস করল আতঙ্ক। বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরেই ফাটল ধরছিল বাড়ির দেওয়ালে। এদিন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে৷ মেঝেতেও ফাটল দেখা যায়। প্রাণভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। ফাটল দেখা গিয়েছে রাস্তাতেও৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মেট্রো আধিকারিকরা। গিয়েছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। বিশ্বরূপ জানান, কমপক্ষে ৮-১০টি বাড়িতে ফাটল ধরেছে৷ পর পর বাড়িতে ফাটল ধরতেই মেট্রোর কাজ…
Read More
আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

গতিপথ বদলে হয়েছে ঝড়ের, এর ফলে নিম্নচাপে পরিণত হয়েছে ঝড়। বিগত কদিন ধরেই বৃষ্টির আবহাওয়া দক্ষিনবঙ্গে। আজও সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা খনিকের অতিথি। আসানি ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেলেও বৃষ্টির হাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ রেহাই পাবে না। আলিপুর আবহাওয়া দফতরের খবর, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  আলিপুর আবহাওয়া দফতরের খবর, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।…
Read More
সম্পন্ন হলো বিধায়কের শপথ গ্রহণ

সম্পন্ন হলো বিধায়কের শপথ গ্রহণ

সমাপ্তি হলো বহুদিনের জল্পনার। দল বদল করে জয় লাভ হলেও টালবাহানা চলছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। জল্পনার অবসান ঘটিয়ে সমাপ্তি হলো শপথ গ্রহণ অনুষ্ঠা নের। সম্প্রতি হয়ে যাওয়া গত উপনির্বাচনেই বড় ব্যবধানে জিতেছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে বাজিমাত করেছেন তিনি। তবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান বাকি কিছু জটিলতার জন্য। কিছুতেই দিনক্ষণ ঠিক হচ্ছিল না। তবে ২৪ দিন পর বুধবার অবশেষে সব জল্পনা কাটিয়ে বালিগঞ্জের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন বাবুল সুপ্রিয়। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথবাক্য পাঠ করালেন। এদিন ১২টা নাগাদ বিধানসভায় শপথ নেন বালিগঞ্জ কেন্দ্রের নির্বাচিত সদস্য বাবুল সুপ্রিয়। এর আগে রাজ্যপাল…
Read More
মুখ্যমন্ত্রীর তরফে কড়া বার্তা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে

মুখ্যমন্ত্রীর তরফে কড়া বার্তা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে

চলতি বছরের শুরু থেকেই বেশ খানিকটা স্বস্তি ছিল রাজ্যের সংক্রমনের সংখ্যায়। কিন্তু এই মুহুর্তে দেখতে দেখতে বেড়েই চলেছে সেই সংখ্যা। তাই এই চতুর্থ ডেউয়ের আশঙ্কার মাঝেই কোন পথে করোনা মোকাবিলা করবে রাজ্য, তার উপায় খুঁজতেই বুধবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং সুপারদের সঙ্গে এদিন বৈঠকে করেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্রে খবর, করোনার চতুর্থ ঢেউ এলেও রাজ্যবাসীকে যাতে সমস্যার মধ্যে পড়তে না হয়, সে বিষয়েই বৈঠকে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্য নিয়ে দিলেন কড়া বার্তা৷  এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে ‘রাফ অ্যান্ড টাফ’ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।…
Read More
জল্পনার অবসান ঘটিয়ে আজই শপথ গ্রহণ করতে চলেছেন তিনি

জল্পনার অবসান ঘটিয়ে আজই শপথ গ্রহণ করতে চলেছেন তিনি

অবশেষে সমাপ্তি হলো বহুদিনের জল্পনার। জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হলো প্রতীক্ষিত সময়। দল বদল করে জয় লাভ হলেও টালবাহানা চলছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। সম্প্রতি হয়ে যাওয়া গত উপনির্বাচনেই বড় ব্যবধানে জিতেছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে বাজিমাত করেছেন তিনি। তবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান বাকি রয়েছে কিছু জটিলতার জন্য। অবশেষে সেই জটিলতা কেটেছে। কিঞ্চিৎ টালবাহানার পর জানা গিয়েছে আজই হতে চলেছে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ গ্রহণ বাক্য পাঠ করাবেন। এর আগে রাজ্যপাল জগদীপ ধনকড় উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিলেও তা তিনি করতে পারবেন না বলে রাজভবনকে…
Read More
হাইকোর্টের তরফে তলব করা হলো রাজ্যের হলফনামা

হাইকোর্টের তরফে তলব করা হলো রাজ্যের হলফনামা

বিগত দু সপ্তাহে হাঁসফাঁস করা গরম ছিল কলকাতায়। নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কলকাতাবাসীর। এই প্রচণ্ড দাবদাহের কারণে গরমের ছুটি এগিয়ে এনেছিল রাজ্য সরকার। ২ মে থেকে এই ছুটি পড়েছে এবং আগামী মাস পর্যন্ত চলবে। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকে না-খুশ ছিল একাংশ। প্রথমে বিজেপি থেকে প্রতিবাদ জানান হয়েছিল, পরে অভিভাবকদের একাংশও জানায়। এতদিনে গরমের ছুটির ব্যাখ্যা কেউ পাচ্ছিল না। উপরন্তু যে তাপপ্রবাহের কারণে মূলত ছুটি দেওয়া হয়েছিল তা আর নেই। এখন বৃষ্টি হচ্ছে। সেই কারণেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এখন জানা গেল, এই জনস্বার্থ মামলায় রাজ্যের হলফনামা তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের গরমের ছুটি…
Read More
আজ থেকে বাড়ছে ঝড়ের প্রকোপ

আজ থেকে বাড়ছে ঝড়ের প্রকোপ

চলতি মাসে জোড়া ঝড়ের সংকেত ছিল আগেই। চলতি সপ্তাহের শুরুতেই আবহাওয়াবিদদের আশঙ্কাকেই সত্যি প্রমাণিত করে ক্রমশ শক্তি বাড়িয়ে রুদ্র রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় অশনি। গত সপ্তাহেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল সোমবার রাতের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নেবে অশনি। সেই পূর্বাভাসকেই সত্যি প্রমাণিত করে জানা যাচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে শুধু ঘূর্ণিঝড় নয় বরং ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নেবে অশনি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড়ের অন্ধ উপকূলের কাছে পৌঁছানোর কথা। তবেই ঘূর্ণিঝড় আদৌ স্থলভাগ স্পর্শ করবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা। কিন্তু অশনির জেরে সোমবার থেকে বাংলায় দুর্যোগ শুরু হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর,…
Read More
কলকাতা পুলিশ উদ্যোগ নিলো মায়েদের জন্য

কলকাতা পুলিশ উদ্যোগ নিলো মায়েদের জন্য

গতকাল রবিবার ছিল মাতৃ দিবস। ৮ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাতৃ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও মায়েদের সম্মান জানাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাগুলিকে। এই যেমন মায়েদের জন্য স্পেশাল এই দিনটিতে বৃদ্ধাশ্রমে একা থাকা মেয়েদের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থা। অন্যদিকে আবার এমন বহু সংস্থা রয়েছে যারা মায়ের থেকে দূরে থাকা সন্তানদের অনুরোধে তাঁদের মায়ের কাছে পৌঁছে দিচ্ছেন ভালোবাসা, উপহার। সন্তানরা তো আছেই, সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থার এইরকম সমস্ত অভিনব উদ্যোগের কথা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বহু ক্ষেত্রে চর্চিত হয়েছে। তবে মায়েদের এই স্পেশাল দিনে যখন সকলেই ব্যস্ত নিজের নিজের মাকে ভালোবাসায় ভরিয়ে দিতে তখন…
Read More