Kolkata

দুই মন্ত্রীকে সামনা সামনি বসাতে পারে সিবিআই

দুই মন্ত্রীকে সামনা সামনি বসাতে পারে সিবিআই

এই মুহূর্তে বেশ খানিকটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্যের দুই মন্ত্রী। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা নিয়ে চাপের মধ্যে রয়েছে রাজ্যের দুই মন্ত্রীর পরিস্থিতি। এসএসসি দুর্নীতি কাণ্ডে জড়িয়ে পড়েছেন রাজ্যের দুই মন্ত্রী। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, দু'জনেই সিবিআই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন। কিন্তু আলাদা আলাদাভাবে। তবে এবার তদন্ত আরও গভীর করতেই দুই মন্ত্রীকে মুখোমুখি বসাতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর এমনটাই। তারা মনে করছে, আপাতত যা যা তথ্য সামনে এসেছে তা হিমশৈল্যের চূড়া মাত্র। দুজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে সিবিআই। ইতিমধ্যেই কার্যত ম্যারাথন…
Read More
এবার স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে জনস্বার্থে মামলা

এবার স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে জনস্বার্থে মামলা

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে ফেরার পর সাধারণ মানুষের জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। এই প্রকল্প গলির মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী কার্ড। কিন্তু এই মুহূর্তে বারংবার ঘোষণা করার পরেও সাধারণ মানুষকে বেসরকারি হাসপাতালগুলিতে হয়রানির শিকার হতে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। রাজ্য সরকারের দেওয়া এই কার্ড সমস্যা প্রশাসনের নজরে আসার পর সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করলেও সেইভাবে সমাধান মিলছে না। সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা যেন নির্দিষ্ট সময়ের মধ্যেই সমাধান হয় তার জন্যই আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের বাইরে যাতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে হেলপ ডেস্ক করা হয়, সেই মর্মে জনস্বার্থ মামলায়…
Read More
হাই কোর্টের তরফে নির্দেশ এলো বকেয়া মেটানোর

হাই কোর্টের তরফে নির্দেশ এলো বকেয়া মেটানোর

এই মুহূর্তে বেশ খানিকটা অস্বস্তিকর পরিস্থিতি যাচ্ছে রাজ্য সরকারের৷ একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা নিয়ে চাপের মধ্যে রয়েছে পৰিস্থিতি৷ অন্যদিকে ডিএ মামলায় কলকাতা হাই কোর্টে ধাক্কা রাজ্যের৷ আবেদন খারিজ করল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। বেঞ্চের নির্দেশ, আগামী তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটিয়ে দিতে হবে রাজ্যকে৷ এই খবরে খুশির হাওয়া সরকারি চাকরিজীবীদের মধ্যে৷ এদিন রাজ্যের তরফে বলা হয়, তহবিলে টাকা নেই৷ তাই উঁচু হারে ডিএ দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু রাজ্যের এই যুক্তি গ্রহণ করেনি ডিভিশন বেঞ্চ। আদালতের সাফ নির্দেশ,  আগামী তিন মাসের মধ্যে স্যাট-এর রায় কার্যকর করতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি হাইকোর্ট জানায়, মহার্ঘ ভাতা…
Read More
কিভাবে প্রকাশ্যে এল মন্ত্রী পরেশের নাম

কিভাবে প্রকাশ্যে এল মন্ত্রী পরেশের নাম

এই মুহূর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। একের পর এক নাম জড়িত হচ্ছে এই মামলায়। উঠে আসছে নতুন নতুন তথ্য। এই সব নিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বেশ চাপে তৃণমূল কংগ্রেস সরকার। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে টানাপোড়েন চলছেই, এরই মাঝে অন্য এক মন্ত্রী পরেশ অধিকারীকে নিয়ে টানাটানা। গতপরশুই জানা গিয়েছিল, ট্রেনে করে কলকাতা আসার সময়ে তিনি এবং তাঁর মেয়ে 'গায়েব' হয়ে গিয়েছিলেন। গতকাল নির্দিষ্ট সময়ে তিনি সিবিআই তলবে সাড়াও দেননি প্রথমে। কিন্তু কী ভাবে তাঁর 'কীর্তি' সামনে এল? কে সকলের সামনে সবকিছুর পর্দা ফাঁস করল? আসলে এক নারী আছেন এই সবের পিছনে। ববিতা সরকার। হ্যাঁ, এই সেই মহিলা…
Read More
হত্যাকান্ড মামলায় মিলোল মুক্তি

হত্যাকান্ড মামলায় মিলোল মুক্তি

নিজ সন্তানকে খুন করার শাস্তি মিলেছে, সমাপ্তি হলো দীর্ঘ সময়ের জেল জীবনের। দীর্ঘ সাড়ে ছয় বছর ধরে জেল খাটার পর অবশেষে জামিন পেলেন শিনা বরা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত ইন্দ্রানী মুখার্জি। মঙ্গবার তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। এর আগেও একাধিকবার সর্বোচ্চ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন ইন্দ্রানী। কিন্তু প্রতিবারই তা খারিজ করে দেওয়া হয়। শেষমেষ তাঁকে জামিন দিয়েছেন সর্বোচ্চ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ। এই মামলা প্রসঙ্গে বর্তমানে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, ইন্দ্রানী মুখার্জি দীর্ঘ সাড়ে ছয় বছর জেলে রয়েছেন। তাই আপাতত তিনি জামিন পাওয়ার অধিকারী। তবে এই মামলার নিষ্পত্তি কবে হবে সে ব্যাপারে এখনই…
Read More
আচমকাই নিজ পদ থেকে সরে গেলেন চেয়ারম্যান

আচমকাই নিজ পদ থেকে সরে গেলেন চেয়ারম্যান

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কাজ চলছে তৎপরতার সাথে৷ এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করছে সিবিআই, তখন আচমকাই পদত্যাগ করলেন এসএসসি চেয়ারম্যান৷ নিয়োগ বিতর্কের মাঝেই ইস্তফা৷ দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই সরে দাঁড়ালেন সিদ্ধার্থ মজুমদার৷ সূত্রের খবর এসএসসি চেয়ারম্যান পদে আইএএস-কে বসাতে চায় সরকার৷ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই সিদ্ধার্থ মজুমদারকে এসএসসি’র চেয়ারম্যান করে আনা হয়েছিল৷ বুধবার সন্ধ্যায় আচমকাই পদত্যাগ করলেন তিনি৷ স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব মনীশ জৈনের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন সিদ্ধার্থ৷ সূত্রের খবর, সরকার নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পদাধিকারীদের ঢেলে সাজাতে চায়৷ সরকারের শীর্ষ স্তর থেকে সেই…
Read More
নিজাম প্যালেসে পৌছালেন অনুব্রত

নিজাম প্যালেসে পৌছালেন অনুব্রত

একবার দুইবার নয় পাঁচ বার হাজিরা এড়িয়ে তিনি৷ কিন্তু আর এরানো গেলো না৷ অবশেষে সিবিআই দফতরে হাজিরা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলর। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে নিজাম প্যালেসে আসার কথা ছিল তাঁর। নির্ধারিত সময়ের আগেই সকাল ৯টা ৫০ মিনিটে পৌঁছে যান তিনি। গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে সিবিআই দফতরে পৌঁছন অনুব্রত৷ তবে নিজাম প্যালেসে ঢোকার আগে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি৷ এর পর সহায়কদের হাত ধরে নিজাম প্যালেসের সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে যান তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা৷  গরু পাচার কাণ্ডে একাধিক প্রশ্নের জবাব খুঁজছেন সিবিআই গোয়েন্দারা৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্ন তৈরি রেখেছেন আধিকারিকরা৷ গতকালই অনুব্রত…
Read More
আটকানো গেল না হাজিরা, অবশেষে সিবিআই দফতরে প্রাক্তন শিক্ষামন্ত্রী

আটকানো গেল না হাজিরা, অবশেষে সিবিআই দফতরে প্রাক্তন শিক্ষামন্ত্রী

অবশেষে দিতেই হলো হাজিরা। শত চেষ্টার পরেও এড়ানো গেল না হাজিরা। বুধবার সকালে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশ মেনে সন্ধ্যা ছটার আগেই নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে পৌছলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা। বুধবার এই মামলা প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের কিছু আগেই নিজাম প্যালেসে পৌছলেন পার্থ। বুধবার সকালে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আজ অর্থাৎ বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যেই নিজাম প্যালেসে গিয়ে তাঁকে…
Read More
ছুটির মাঝেও পাবে মিড ডে মিল

ছুটির মাঝেও পাবে মিড ডে মিল

চলছে গরমের ছুটি এই পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকলেও মিলবে মিড ডে মিল এমনটাই জানাল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই এই বিষয়ে একটি নির্দেশিকা জেলাশাসকদের পাশাপাশি কলকাতা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যানকেও পাঠিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। প্রসঙ্গত এই প্রথমবার সরকারি তরফে গরমের ছুটিতে পড়ুয়াদের দেওয়া হবে মিড ডে মিল। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে, প্রত্যেক পড়ুয়াকে মাথাপিছু ২ কেজি চাল, ২ কেজি আলু, ২৫০ গ্রাম ডাল কিংবা ছোলা জাতীয় শস্য, ২৫০ গ্রাম চিনি এবং একটি করে সাবান দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৫ তারিখ থেকেই এই মিড ডে মিল পড়ুয়াদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, চলতি বছরে গ্রীষ্মের শুরু…
Read More
পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি

পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি

বারংবার অভিযোগ উঠেছে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে৷ মামলা চলছে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে৷ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করল রঞ্জিত বাগ কমিটি৷ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৩৮১ জন প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ বলে হয়েছে, স্ক্যান সই ব্যবহার করে এই সুপারিশপত্র দেওয়া হয়৷ সর্বোপরী, এই ৩৮১ জন প্রার্থীর মধ্যে ২২২ জনের নাম কোনও প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না৷ কোনও পার্সোনালিটি টেস্টেও তাঁরা অংশ নেননি৷ এই দুর্নীতি-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী৷  গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও অবসরপ্রাপ্ত বিতারপতি রঞ্জিত কুমার বাগ একটি রিপোর্ট পেশ করেছিলেন৷ শুক্রবার একই ভাবে গ্রুপ সি…
Read More