30
Jul
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতিতে মুখ পুড়েছে রাজ্যের৷ বেআইনি ভাবে চাকরি পাইয়ে দিতে চলেছে কোটি কোটি টাকার খেলা৷ ইডি-র তদন্তকারী অফিসারদের দাবি, শুধু চাকরি বিক্রিই নয়, শিক্ষা দফতরের বদলি ও পদোন্নতির জন্যও লক্ষ লক্ষ টাকা নেওয়া হত৷ আর সেই টাকা তোলার উপরেও নিয়ন্ত্রণ ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ টাকা তোলার কাজটি করত তাঁর অনুগত কিছু অফিসারকে নিয়ে গঠিত একটি গোষ্ঠী। ইডি-র অনুমান, এটা সবে শুরু৷ স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক টেট কাণ্ডে ১০০ কোটিরও বেশি টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি সূত্র হাতে এসেছে তাঁদের৷ যার ভিত্তিতেই এই দাবি করেছেন তদন্তকারী…
