29
Jul
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বর্তমান ঠিকানা সিজিও কমপ্লেক্সে ইডি-র লক আপ৷ ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ কিন্তু এর পর কোথায়? ইডি হেফাজত শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেফাজতে পাঠানো হবে বলেই মনে করেছেন আইনজ্ঞরা। ইতিমধ্যেই মন্ত্রিসভা এবং দলের যাবতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এখন ইডি–কে আদালতের সামনে প্রমাণ করতে হবে পার্থ–অর্পিতা দোষী। তাহলেই ইডি হেফাজত থেকে জেল হেফাজত হবে তাঁদের৷ কোথায় রাখা হবে পার্থ-অর্পিতাকে? জানা গিয়েছে, আলিপুর মহিলা এবং প্রেসিডেন্সি জেলে পার্থ ও অর্পিতাকে রাখার জন্য বন্দোবস্ত করে…
