Kolkata

বিধানসভায় দেখা মিলল মানিকের, অন্যদিকে লুক আউট নোটিশ জারি রয়েছে তার বিরুদ্ধে

বিধানসভায় দেখা মিলল মানিকের, অন্যদিকে লুক আউট নোটিশ জারি রয়েছে তার বিরুদ্ধে

একবার দুবার নয় বেশ কয়েকবার ইডি-র তলব এড়িয়েছেন তিনি৷ বেশ কিছু দিন ধরেই বেপাত্তা ছিলেন তিনি৷ বন্ধ ছিল ফোনও৷ ইডি-র বারবার তলবেও সাড়া দেননি টেট দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের বিধায়ক মানিক ভট্টাচার্য৷ এর পরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল সিবিআই। বলা হয়েছিল তিনি নাকি নিখোঁজ! কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে কিছুদিন আগেই যাদবপুরের বাড়ির বারান্দায় দেখতে পাওয়া গিয়েছিল। আর এদিন তাঁর দেখা মিলল বিধানসভায়। বৈঠকে যোগ দিতে সশরীরে হাজির ছিলেন তিনি। শুধু হাজির থাকা নয়, কথাও বলেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বিধানসভায় এসে সংশ্লিষ্ট কমিটির বৈঠকে যোগ দেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত যে…
Read More
বড় স্বস্তি, অভিষেক শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ

বড় স্বস্তি, অভিষেক শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ

একাধিক দূর্নীতির অভিযোগ রাজ্য জুড়ে। শিক্ষক নিয়োগে দুর্নীতি, গরুপাচার কাণ্ডে ও কয়লা পাচার কাণ্ড নিয়ে চলছে মামলা। সম্প্রতি তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে কয়লা পাচার মামলায় নোটিশ পাঠিয়েছিল ইডি। দিল্লিতে তলব করা হয়েছিল তাঁকে। নোটিশ পাওয়ার পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। আদালতে রক্ষাকবচের আবেদন করেছিলেন তিনি। অবশেষে স্বস্তি পেলেন। কারণ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেই বেঞ্চের নির্দেশ মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতাতেই করতে হবে ইডিকে, দিল্লিতে নয়। একই সঙ্গে নির্দেশ, তাঁর বিরুদ্ধে কোনও কড়া…
Read More
শুরু হল খোঁজ, সিবিআইয়ের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘পিএইচডি’ ডিগ্রি

শুরু হল খোঁজ, সিবিআইয়ের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘পিএইচডি’ ডিগ্রি

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এবার এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এবার সিবিআই-এর আতস কাচে পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি ডিগ্রি৷ তাঁর পিএইচডি ডিগ্রি নিয়ে এর আগেও আঙুল তুলেছিল বিরোধীরা৷ অভিযোগ, মায়ের ইচ্ছে পূরণেই নাকি প্রভাব খাটিয়ে ডক্টরেট উপাধি নিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী৷ এর জন্য বিশ্ববিদ্যালয়ের মাথায় বসানো হয়েছিল দুই সহায়ককে৷ অভিযোগ, ইউজিসি’র গাইডলাইন লঙ্ঘন করেই এই ডিগ্রি নিয়েছিলেন পার্থ৷  সূত্রের খবর, উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং রেজিস্ট্রারের পাশাপাশি আর কারা পার্থের ‘পিএইচ ডি’ শেষ করানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে সিবিআই-এর নজরে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের ভূমিকাও৷…
Read More
পুজোয় অনুদান বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের কাছে হলফনামা চাওয়া হলো হাইকোর্টের তরফে

পুজোয় অনুদান বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের কাছে হলফনামা চাওয়া হলো হাইকোর্টের তরফে

পূর্ব অনুমানকে সত্যি করে, দুর্গাপুজো অনুদান বাড়ানো হলো চলতি বছর। রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পরেই ব্যাপক সমালোচনা শুরু হয় এবং কলকাতা হাইকোর্টে পরপর তিনটি মামলা করা হয়। সেইসব মামলার শুনানিতেই রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা চাইল আদালত। পুজো কমিটিগুলিকে কেন ৬০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, তার স্পষ্ট কারণ রাজ্যকে জানাতে হবে। এই হলফনামা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলাকারীদের একাধিক প্রশ্ন ছিল এই মামলাগুলি করার প্রেক্ষিতে। দুর্গাপুজোয় সরকারি টাকা কেন দেওয়া হবে, মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান দেওয়া হচ্ছে, এইসব প্রশ্ন…
Read More
একাধিক দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে, তৃণমূল ছাত্র পরিষদের দিবসে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

একাধিক দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে, তৃণমূল ছাত্র পরিষদের দিবসে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ও গরুপাচার কাণ্ডের মামলায় জর্জরিত রাজ্যে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন যথাক্রমে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। এই গ্রেফতারির পর পার্থর সরকারি এবং দলীয় দুই পদ চলে গিয়েছে। ওদিকে অনুব্রতর গ্রেফতারির বিরুদ্ধে আগেই মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়ো রোডে সভা থেকে একে একে ধৃতদের নাম নিয়ে বিজেপিকে নিশানা করলেন তিনি। এদিন সভা থেকে মমতা কটাক্ষ করে বলেন, পার্থ, ববি, অরূপ, অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই চোর আর বিজেপি কি সাধু পুরুষ? এই নিয়ে জীবন চলবে না। পাশাপাশি তাঁর এও বক্তব্য, পার্থ-কেষ্ট…
Read More
এবার গ্রেফতার প্রসন্ন, একাধিক প্রশ্ন পার্থের ভাগ্নি-জামাইকে নিয়ে

এবার গ্রেফতার প্রসন্ন, একাধিক প্রশ্ন পার্থের ভাগ্নি-জামাইকে নিয়ে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য৷ কোটি কোটি টাকার দুর্নীতি৷ কালো টাকা সাদা করতে একের পর এক সংস্থায় বিনিয়োগ, একাধিক ফ্ল্যাট-বাড়ি, নামে-বেনামে গুচ্ছ সম্পত্তি৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বিপুল সম্পত্তি দেখে চোখ কপালে সিবিআই আধিকারিকদের৷  এই চক্রব্যূহ যে বেশ গভীর তা স্পষ্ট৷ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাটে হানা দিয়ে ৫০ কোটি টাকা উদ্ধার হতেই তাঁরা বুঝে গিয়েছিলেন, শিকড় বহু দূর বিস্তৃত৷ এই দুর্নীতি মামলায় পরতে পরতে রয়েছে রহস্য৷ বেআইনি নিয়োগের এই বিপুল টাকা কোথায় কোখায় যেত, কাদের মাধ্যমে লেনদেন হত, তা জানতে উঠেপড়ে লেগেছেন…
Read More
নতুন পদে নিয়েগের তিন দিনের মধ্যেই গৌতম পালের বিরুদ্ধে দায়ের হল মামলা

নতুন পদে নিয়েগের তিন দিনের মধ্যেই গৌতম পালের বিরুদ্ধে দায়ের হল মামলা

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের পর পদ গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের। নতুন দায়িত্ব পেয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল। দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছিলেন, প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে স্বচ্ছতার সঙ্গে। কিন্তু তাল কেটে গেল তাঁর পদ পাওয়ার তিনদিনের মধ্যেই। এবার তাঁর নিয়োগর বিরুদ্ধেই অস্বচ্ছতার অভিযোগ এবং তার প্রেক্ষিতেই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। তাৎপর্যপূর্ণ বিষয়, গৌতমের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁর বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী। পর্ষদ সভাপতির দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক বৈঠকে গৌতম জানিয়েছিলেন, যাঁরা আগামী দিনে টেট পরীক্ষা দেবেন, তাঁদের প্যানেলে স্বচ্ছতা থাকবে৷ কোনও কিছু লুকনো হবে না৷ কিন্তু কলকাতা হাইকোর্টে গৌতমেরই নিয়োগ নিয়ে একটি মামলা রুজু হয়েছে।…
Read More
রাজ্য পুলিশের তরফে তুলে নেওয়া হলো বিধায়ক মানিক ভট্টাচার্যের নিরাপত্তা

রাজ্য পুলিশের তরফে তুলে নেওয়া হলো বিধায়ক মানিক ভট্টাচার্যের নিরাপত্তা

একবার দুবার নয় বেশ কয়েকবার ইডি-র তলব এড়িয়েছেন তিনি৷ বেশ কিছু দিন ধরেই বেপাত্তা ছিলেন তিনি৷ বন্ধ ছিল ফোনও৷ ইডি-র বারবার তলবেও সাড়া দেননি টেট দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের বিধায়ক মানিক ভট্টাচার্য৷ এর পরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে সিবিআই৷ আর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হতেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ। ফলে বিধায়ক হিসেবে আর রাজ্য পুলিশের কাছ থাকে প্রাপ্য নিরাপত্তা পাবেন না মানিক। রাজ্য পুলিশ সূত্রে এই নিরাপত্তা প্রত্যাহার করার বিষয়টি জানা গিয়েছে৷ বেশ কিছুদিন ধরেই ‘নিখোঁজ’ পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য৷ বুধবার কলকাতা হাই কর্টের আইনজীবীদের…
Read More
সিবিআইয়ের তরফে দশ পুলিশ আধিকারিককে তলব কয়লা পাচার কাণ্ডে

সিবিআইয়ের তরফে দশ পুলিশ আধিকারিককে তলব কয়লা পাচার কাণ্ডে

রাজ্যের একাদিক দুর্নীতির মামলার মধ্যে কয়লা পাচার মামলা অন্যতম। এই মামলায় তদন্ত চলছে তৎপরতার সাথে। এবার ইডি-সিবিআই-এর পাশাপাশি কয়লা পাচার মামলায় তৎপর ও রাজ্য প্রশাসনও। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় এবার খনি অঞ্চলের তিন থানার দায়িত্বে থাকা মোট ১০ কর্মী, আধিকারিককে জেরা করতে চায় রাজ্য পুলিশের সিআইডি৷ ২০১৯-২০২১ সাল পর্যন্ত এঁরা সকলেই খনি অঞ্চলের থানার দায়িত্বে ছিলেন৷ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে জেরা পর্ব। তাঁদের ভবামীভবনে তলব করা হয়েছে৷ কয়লা পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই আবদুল বারিক বিশ্বাস-সহ ভিন রাজ্যের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি। সূত্রের খবর, পারিপার্শ্বিক প্রমাণ এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে, তার উপর ভিত্তি করেই অভিযুক্ত পুলিশ কর্মী এবং আধিকারিকদের ভূমিকা…
Read More
চাঞ্চল্যকর তথ্য, কিভাবে কালো টাকা সাদা হত পার্থর

চাঞ্চল্যকর তথ্য, কিভাবে কালো টাকা সাদা হত পার্থর

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ এই মামলায় তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ শিক্ষক নিয়োগ ছাড়াও বিভিন্ন সূত্রে এই টাকা তোলা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারী আধিকারিকদের৷ এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেই এবার গোয়েন্দাদের নজরে ব্যাঙ্কার দম্পতি। ইডি সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কালো টাকা সাদা করার ফন্দি নাকি দিয়েছিলেন তাঁরাই।  জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর দেহরক্ষীর কল লিস্ট খতিয়ে দেখে এই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ইডির৷ শুধু তাই নয়, এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেও একাধিক…
Read More