Kolkata

আটকে রয়েছে একাধিক উন্নয়নের কাজ

আটকে রয়েছে একাধিক উন্নয়নের কাজ

রাজ্যের জেলাগুলোকে উন্নয়নের দিকে নিয়ে যেতে একাধিক কাজ করতে হয়, তবে বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে একাধিক কাজ। হাই কোর্ট ও বিভিন্ন জেলা আদালতের উন্নয়নমূলক কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে। প্রয়োজনীয় অর্থ না থাকায় অনেক প্রকল্প এগোতে পারছিল না। হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ মুখ্যসচিব মনোজ পন্থকে এই বিষয়গুলো ব্যাখ্যা করতে বলেন। অভিযোগ, রাজ্যকে অনেকবার আদালতের কিছু প্রয়োজনীয়তার কথা জানান হয়েছে, কিন্তু রাজ্য এখনও কোনও ব্যবস্থা নেয়নি। মুখ্যসচিব আদালতে জানিয়েছেন, আদালতের উন্নয়নের জন্য রাজ্য সরকার ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থ হাই কোর্ট ও জেলা আদালতের ১৪টি প্রকল্পের কাজে ব্যয় হবে।…
Read More
নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত আরও এক

নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত আরও এক

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই পুর-নিয়োগ দুর্নীতিতে ফের একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পাওয়া তালিকায় দেখা যাচ্ছে, বেশ কয়েক জন রাজনৈতিক নেতানেত্রীর ঘনিষ্ঠ পরিচিত এমনকি এক প্রভাবশালী নেতার পুত্রও চাকরি পেয়েছেন। ইতিমধ্যেই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথমেই গ্রেপ্তার হন ব্যবসায়ী অয়ন শীল। তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়েই হাতে আসে একগুচ্ছ ওএমআর শিট। তদন্তকারীরা বুঝতে পারেন, স্কুল নয়, পুরসভা নিয়োগেও চলেছে একই…
Read More
জোর ধাক্কা খেল রাজ্য সরকার

জোর ধাক্কা খেল রাজ্য সরকার

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, আদালতে ফের বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সমস্ত কর্মীকে রাজ্য সরকারের জারি করা নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। চুক্তিভিত্তিক কর্মীদের মামলা হাইকোর্টে ওঠে। সেখানেই বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ সাফ নির্দেশ দিল, সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনও বৈষম্য নয়। এর আগে হাইকোর্টের একক বেঞ্চও একই রায় দিয়েছিল। সেই রায়ই এদিন বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ বিবেচনা করে আলাদা বেতন দেওয়া এক প্রকার অন্যায়। এহেন কাজ সংবিধানের ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন বলেও উল্লেখ করে…
Read More
রেল কতৃপক্ষের তরফে চালু হলো নতুন পরিষেবা

রেল কতৃপক্ষের তরফে চালু হলো নতুন পরিষেবা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই মুহূর্তে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনের টিকিট পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য। এবার যাত্রীদের সমস্যা দূর করতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এবার ট্রেনে ওঠার মাত্র ১৫ মিনিট আগেও কাটা যাবে টিকিট। তবে যে কোনও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে অবশ্য এই পরিষেবা মিলবে না। শুধুমাত্র নির্দিষ্ট ৮ টি বন্দে ভারতের এই বিশেষ পরিষেবা চালু হচ্ছে। আপাতত সাউদার্ন জোনে চলা ৮ টি বন্দে ভারতের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে। মাত্র ১৫ মিনিট আগেই সংরক্ষিত…
Read More
কখন থেকে মিলবে মেট্রো

কখন থেকে মিলবে মেট্রো

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। মেট্রো পথে জুড়ে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্ত। বিশেষ করে নতুন তিনটি মেট্রো লাইন জুড়তেই সবথেকে পুরনো ব্লু লাইনে মেট্রো সংখ্যা বাড়তে শুরু করেছে। এবার বিস্তারিত তথ্য দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনের ক্ষেত্রে নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো মিলবে সকাল ৬ টা ৫০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৪ মিনিটে, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৫ মিনিটে, মহানায়ক উত্তমকুমার-দক্ষিণেশ্বর প্রথম পরিষেবা সকাল ৬ টা ৫৫ মিনিটে। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর শেষ মেট্রো মিলবে রাত ৯ টা ৩৪ মিনিটে, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো ৯ টা ২৮ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম-দমদম শেষ…
Read More
আগামী বছরের মধ্যেই বাড়ি পেয়ে যাবেন গৃহহীনরা

আগামী বছরের মধ্যেই বাড়ি পেয়ে যাবেন গৃহহীনরা

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলায় বৌবাজার এলাকায় একাধিক বাড়িতে ধরেছে ফাটল। আতঙ্কে বাড়ি ছেড়ে কার্যত উদ্বাস্তুর মতো দিন কাটাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। অবশেষে তাঁদের জন্য এল বড় আপডেট। পুরসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় মেয়রের উপস্থিতিতে। সেখানে উপস্থিত ছিলেন বৌবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতিনিধি, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সহ কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের শীর্ষ আধিকারিকরা। বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান, খুব শীঘ্রই পুরসভার সঙ্গে একটি মৌ সাক্ষরিত হবে। তারপরেই পুনর্বাসন প্রকল্পের খসড়া সামনে আনা হবে। সেপ্টেম্বর অক্টোবরেই প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে। তারপরেই পুনর্বাসনের জন্য নতুন বাড়ি…
Read More
ছুটির দিনেও মিলবে মেট্রো পরিষেবা

ছুটির দিনেও মিলবে মেট্রো পরিষেবা

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। এবার নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই রুটে শনি ও রবিবারও মেট্রো পরিষেবা চালু থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মেট্রো পরিষেবা উদ্বোধনর পর থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সোমবার থেকে রবিবার পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা চালু থাকবে। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে রাত্রি ৮ টা ৩২ মিনিট পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। এর পাশাপাশি রবিবার ৮:৩৫ থেকে রাত্রি ৮:২২ মিনিট পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। মেট্রোর নতুন…
Read More
শুরু হবে মেরামতের কাজ খবর মেট্রো কতৃপক্ষের তরফে

শুরু হবে মেরামতের কাজ খবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। কিছুদিন আগেই স্টেশনে ফাটল দেখা দেওয়ায় কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এবার আরো ভয়াবহ চিত্র সামনে এল। সমীক্ষক সংস্থা রাইটার্সের তরফ থেকে একটি চিত্র সামনে নিয়ে আসা হল। যেখানে দেখা যাচ্ছে মাটির নিচে সুরঙ্গ থেকে একাধিক প্লাটফর্মে আমূল সংস্কারের প্রয়োজন। আর তা করতে হলে মাঝে মধ্যেই বন্ধ রাখতে হতে পারে ব্লু লাইনের বিভিন্ন অংশের মেট্রো। এর পর, তড়িঘড়ি ট্রেন্ডার ডেকেছে মেট্রো ভবন। সূত্রের খবর, এই কাজ করতে মোট ৮৯ লক্ষ ৭৫ হাজার ৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি এর সময়সীমা লাগতে পারে প্রায় নয় মাসের কাছাকাছি। মাটির তলায় স্টেশন…
Read More
এককালিন পঁচিশ হাজার করে টাকা মিলছে রাজ্য সরকারের তরফে

এককালিন পঁচিশ হাজার করে টাকা মিলছে রাজ্য সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী অন্যতম। রাজ্য সরকারের চালু করা তেমনই এক প্রকল্প হল রূপশ্রী প্রকল্প। যেই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। সামাজিকভাবে বিয়ে করতে গেলে সেই অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অবশ্যই প্রয়োজন। সেই টাকা-পয়সার চিন্তা কমাতে এই রূপশ্রী প্রকল্প নিয়ে আসে পশ্চিমবঙ্গ সরকার। ২০১৮ থেকে কার্যকর হয়েছে মমতা সরকারের এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার। তবে রয়েছে শর্তও। পারিবারিক আয়…
Read More
দশ মাস অতিক্রম হলেও লড়াই চালিয়ে যাচ্ছে তিলোত্তমার বাবা-মা

দশ মাস অতিক্রম হলেও লড়াই চালিয়ে যাচ্ছে তিলোত্তমার বাবা-মা

গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনাস্থল তথা ‘প্লেস অফ অকারেন্স’ পরিদর্শন করতে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। সিবিআই জানাল, তিলোত্তমার পরিবার যদি ঘটনাস্থল দেখতে চায়, তাহলে আপত্তি নেই। আরজি কর হাসপাতালের ধর্ষণ, খুনের ঘটনার পর কেটে গিয়েছে ১০ মাস। তবে এখনও এর রেশ পুরোপুরি কাটেনি। লড়াই চালিয়ে যাচ্ছেন তিলোত্তমার বাবা-মা। ঘটনাস্থল দেখতে চাওয়ার আবেদন জানিয়ে গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি। মামলা দায়েরের…
Read More