16
Oct
গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার পদে ইস্তফা দেন আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এবারে তিনি যোগ দিলেন বিজেপিতে। আসন্ন নির্বাচনে দাঁড়াতে চান তিনি। বিজেপিতে যোগ দিয়ে আখতার আলি জানিয়েছেন, “আমি বিজেপির সদস্যপদ নিয়েছি। সেটা আমার ব্যক্তি স্বাধীনতা।” তিনি আরও বলেন, “বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে আমি বলেছি বিজেপি যদিও আমাকে টিকিট দেয় তাহলে আমি ভোটে দাঁড়াবো। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো।” উল্লেখ্য, আরজি করের কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সূত্র…
