Kolkata

চাকরি বাতিলের নির্দেশ আরও ১,৯১১ জনের

চাকরি বাতিলের নির্দেশ আরও ১,৯১১ জনের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে অবিলম্বে ১,৯১১ জন গ্ৰুপডি কর্মীর সুপারিশপত্র প্রত্যাহার করতে হবে। এসএসসিকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের৷ তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস বেআইনি ভাবে দুর্নীতি করেই এই সব প্রার্থীদের সুপারিশ দেওয়া হয়েছিল।’’ নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছিল, সে কথা স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)৷ এসএসসি-র আইনজীবী আদালতে স্বীকার করে নেন যে, ১,৯১১ জন গ্ৰুপ-ডি প্রার্থীকে অন্যায় ভাবে নিয়োগ করা হয়েছিল। কমিশন তথ্য যাচাই করে আদালতে হলফনামা দিয়ে স্বীকার করে নেয়, ওই সব প্রার্থীর ওএমআর শিট-এ কারচুপি করা হয়েছে৷ নম্বর বাড়িয়েই তাঁদের চাকরির সুপারিশপত্র দেওয়া হয়৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের অনতিবিলম্বে ওয়েব…
Read More
ভয়াবহ অগ্নিকান্ড মহানগরীর বুকে

ভয়াবহ অগ্নিকান্ড মহানগরীর বুকে

আবারও ভয়াবহ অগ্নি কান্ড মহানগরীর বুকে। এবার আগুন লাগল শহরের নিউটাউনে। নিউটাউন এলাকার শাপুরজির সুখবৃষ্টি আবাসনের সামনে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। দমকল ডাকা এবং তাদের এসে পৌঁছনোর মধ্যেই ১৫ টি দোকান ভস্মীভূত হয়ে যায় বলে খবর মিলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর ৩টে নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তার আগে এক সিলিন্ডার ফাটার শব্দ শোনা গিয়েছিল। মনে করা হচ্ছে মূলত সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে। এরপর দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করায় কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে বলে আন্দাজ। যদিও হতাহতের কোনও খবর নেই এই ঘটনায়…
Read More
বাতিলের পথে প্রায় আটশো শিক্ষকের চাকরি

বাতিলের পথে প্রায় আটশো শিক্ষকের চাকরি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে স্কুল শিক্ষক কমিশনের স্ক্যানারে ৮০০-রও বেশি স্কুল শিক্ষক, বাতিল হওয়ার পথে রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি৷ ২০১৬ সালে নবম-দশমে শিক্ষক পদে নিয়োগ পত্র পেয়েছিলেন তাঁরা সকলেই৷ বিধি প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হল আদালতকে৷ আগামী সপ্তাহেই দেওয়া হবে নোটিশ৷ পর্যায়ক্রমে সুপারিশপত্র বাতিল করা হবে বলে জানালেন এসএসসি-র চেয়ারম্যান৷ সার্ভার এবং ওএমআর শিটের নম্বরে বিস্তর ফারাক৷ ৫৩ পর্যন্ত নম্বর বাড়ানো হয়েছে৷ এই প্রথম স্কুল সার্ভিস কমিশন কবুল করে নিল শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে৷ সেই দুর্নীতির জেরেই প্রায় ৮০০ শিক্ষককে আতস কাঁচের নীচে আনা হয়েছে৷…
Read More
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আবারও আদালতে প্রশ্নের মুখে সিবিআই

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আবারও আদালতে প্রশ্নের মুখে সিবিআই

রাজ্য জুড়ে নিয়োগ নিয়ে অভিযোগ একাধিক। এরই মাঝে ফের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায়। এবার গ্রুপ ডি ওএমআর সিট বিকৃত মামলায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। যারা ওএমআর সিট বিকৃতি করে চাকরি পেলেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নয় কেন? এই প্রশ্ন তুলেছেন বিচারপতি। আদালতের বক্তব্য, ১ হাজার ৬৯৮ জনের ওএমআর সিট বিকৃত হয়েছে। এই ইস্যুতে কী ধরনের অভিযোগ আনা হয়েছে? এইসব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মন্তব্য, সিবিআই ফৌজদারি কেস দিলে তাদের দায়িত্ব নিজেকে প্রমাণ করা। প্রমাণ না করতে পারলে টাকাও যাবে, জেলও হবে। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আরও…
Read More
অধিবেশন ঘোষণার প্রথম দিনই সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি

অধিবেশন ঘোষণার প্রথম দিনই সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি

বাজেট পেশের সময় বিক্ষোভের ঘটনার পুনরাবৃত্তি হলো রাজ্যে। রাজ্যের বিধানসভার সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হলো। বাজেট অধিবেশন ঘোষণার প্রথম দিনই, রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের সময়ই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। কাগজ পর্যন্ত ছোড়া হয়৷ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর ভাষণে রাজ্যের দুর্নীতিকে আড়াল করেছেন। অধিবেশনের শুরুতেই বিক্ষোভ দেখায় বিরোধীরা৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাজেট বক্তব্যের মধ্যেই তীব্র চিৎকার শুরু করেন গেরুয়া বিধায়করা। নিজের ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসাও করেন তিনি৷ বিরোধী বিধায়কদের দাবি, রাজ্যপাল রাজ্যের দুর্নীতি নিয়ে কোনও কথাই বলেননি। আর যে অনুচ্ছেদের অংশ পড়া হয়েছে তা নিয়েও তীব্র…
Read More
নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় দাবি বিচারপতির

নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় দাবি বিচারপতির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ নিয়ে বিতর্কের অন্ত নেই। অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই ২০১৬ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ গত মাসে কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানান কয়েক জন পরীক্ষার্থী৷ এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, হলফনামা দেখেই বোঝা যাচ্ছে ২০১৬-র প্রাথমিকে অ্যাপটিটিউট টেস্ট নেওয়া হয়নি৷ এই নিয়ে যে নথি ও সাক্ষ্যপ্রমাণ হাতে এসেছে তাতে এটা স্পষ্ট৷ তিন চারটে প্রশ্ন করে ছেড়ে দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদের ক্ষেত্রে তালিকা খুলে দেখা হয়েছে। এই জেলাগুলির ইন্টারভিউ ও অ্যাপটিটিউট টেস্ট সম্পর্কে জানতে ২১ ফেব্রুয়ারি বেলা ২টোয় তাদের আদালতে আসতে…
Read More
কলকাতা পুলিশের তরফে নয়া উদ্যোগ, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর আবাস

কলকাতা পুলিশের তরফে নয়া উদ্যোগ, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর আবাস

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিরাপত্তা সবার আগে, সেই উদ্দ্যেগে এবার নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর বাসভবন৷ বসেছে নজরদার ক্যামেরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে বসছে ‘পেরিমিটার ইনট্রুশন ডিটেকশন সিস্টেম’। নজরদারির ফাঁকফোকর এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়িকে কেন্দ্র করে পুরো এলাকায় ক্যামেরাযুক্ত পিআইডিএস বসাচ্ছে কলকাতা পুলিশ। এই বৈদ্যুতিন নজরদারি ব্যবস্থায় ৩০টি অত্যাধুনিক ক্যামেরার চোখ ২৪ ঘণ্টা সদাজাগ্রত থাকবে। কালীঘাটের জনবহুল এলাকায় মমতার আবাস৷ তার চারপাশে অনেক গলিঘুঁজি আছে। সেই সকল গলি দিয়ে খুব বেশি মানুষ যাতায়াত করেন না। প্রায় গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িগুলির মধ্যিখান দিয়ে এমন গলিপথ এত দিন নজরদারির বাইরেই ছিল। এবার সেই সকল পথেও থাকবে কড়া নজর৷ সংশ্লিষ্ট…
Read More
সিবিআইয়ের তরফে প্রকাশ্যে এল বড় তথ্য

সিবিআইয়ের তরফে প্রকাশ্যে এল বড় তথ্য

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে শুক্রবার বড় মাপের তথ্য ইতিমধ্যেই দিয়েছে সিবিআই। আদালতে তারা জানিয়েছে, আরও ১১৫টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে৷ গোয়েন্দা সংস্থার দাবি, রাজ্যের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের জন্য জমা নেওয়া আধার কার্ড ব্যবহার করে ‘ভুয়ো’ অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে। কয়েক সপ্তাহ আগেই বীরভূম কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সিউড়ি শাখায় ৩০০-র বেশি ভুয়ো অ্যাকাউন্টের তথ্য আদালতে জমা দিয়েছিল সিবিআই। আরও ১১৫টি এমন অ্যাকাউন্টের তথ্য সামনে আসে। সেই প্রেক্ষিতেই নথি সম্পর্কিত এই তথ্য আদালতে জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁদের দাবি, ওই ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে চারটি নির্দিষ্ট অ্যাকাউন্টে…
Read More
পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল

পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল

আবাস যোজনা, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্প সরজমিনে পরিদর্শনে কলকাতায় এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার বর্ধমানের জেলাশাসকের সভাগৃহে হঠাৎ তিন জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসেন। সেখানে জেলাশাসকের সাথে মিটিং করে তারা পূর্ব বর্ধমান জেলার আউসগ্ৰামে পরিদর্শনে যান। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক আধিকারিক অম্বুজ মহাপাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "এখন মিটিং হলো, এখন কি কথা বলবো। আবার বাংলায় ফিরে আসবো তখন কথা বলবো। মনিটারিং ভিজিট হলো এখন।"
Read More
অগ্নিকান্ড শহরের তিলজলায়

অগ্নিকান্ড শহরের তিলজলায়

দুঃসংবাদ সাতসকালেই অগ্নিকান্ড শহরে, এবার জুতোর গুদামে আগুন লাগল এবং তার জেরেই আতঙ্ক সৃষ্টি হয়েছে কলকাতা শহরে। জানা গিয়েছে, তিলজলায় ৪২ নম্বর বাস স্ট্যান্ডের কাছে জুতোর গুদামে আগুন লাগে। প্রায় ১০ টি দমকলের ইঞ্জিন এই আগুন নেভানোর কাজ করছে। পুলিশ সূত্রে খবর, তিলজলার ৪ নম্বর সাপগাছি ফার্স্ট লেনের এক বহুতলের দ্বিতীয় তলে একটি কারখানা ছিল। সেখানেই বিকেল ৫টা নাগাদ আগুন লাগে। যদিও সেই সময়ে ওই গুদামে কেউ আটকে ছিল না বলেই খবর। এদিকে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝে আরও ৫টি ইঞ্জিনকে ডাকা হয়। আগুন লাগার পর কয়েক ঘণ্টা কেটে গেলেও পরিস্থিতি এখনও…
Read More