India

যাত্রা শুরু হতেই অস্বাভাবিক ভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা

যাত্রা শুরু হতেই অস্বাভাবিক ভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুলে দেওয়া হয়েছিল চারধাম। মাত্র বারোদিন আগে, অর্থাৎ গত সপ্তাহের সোমবার করোনার দাপটে প্রায় দুই বছর বন্ধ থাকার পর শুরু হয়েছে বহু প্রত্যাশিত চারধাম যাত্রা। দেশের অন্যান্য তীর্থস্থানগুলোর থেকে অনেকটাই জনপ্রিয় এবং প্রত্যাশিত তীর্থস্থান হল এই চারধাম। প্রতিবছরই কয়েক লক্ষ মানুষ ভিড় জমান উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, এবং যমুনোত্রীতে। এই বছরও যাত্রা শুরুর দিন থেকেই হাজার হাজার তীর্থযাত্রী ভিড় জমিয়েছে এই তীর্থস্থানগুলিতে। কিন্তু চিন্তা বাড়িয়েছে উত্তরাখান্ড স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত একটি রিপোর্ট। ওই রিপোর্ট জানাচ্ছে চারধাম যাত্রা শুরু হওয়ার মাত্র বারোদিনের মধ্যেই অন্তত ২০ জন ভক্ত প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিককালে এই তীর্থযাত্রায় এত বেশি মৃত্যুহার আগে কখনও দেখা যায়নি। উল্লেখ্য, গত ৩ মে  অক্ষয় তৃতীয়ার দিন যমুনোত্রী…
Read More
ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ডি কোম্পানি

ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ডি কোম্পানি

ধীরে ধীরে আবার সক্রিয় হতে দেখা যাচ্ছে তাদের। মুম্বইতে নতুন করে সক্রিয় হতে শুরু করেছেদাউদ চক্র! সম্প্রতি জাতীয় তদন্তকারী সংস্থার একাধিক জায়গায় তল্লাশিতে নতুন করে সেই আশঙ্কা জাগিয়ে তুলছে। মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম ও ডি কোম্পনির সঙ্গে যুক্ত একাধিক জায়গায় তল্লাশি চালালো এনআইএ। মুম্বইয়ের প্রায় ২০ টি জায়গায় এনআইএ তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে।  জানা গিয়েছে, এনআইএ নাগপাড়া, সান্তাক্রুজ, মামব্রা সহ মুম্বইয়ের ২০টি জায়গায় তল্লাশি চালায়। জানা যাচ্ছে ডি কম্পানি বহুদিন ধরেই ড্রাগ পেডলার, রিয়েল এস্টেট ম্যানেজার, হাওয়াওয়ালার মাধ্যমে টাকা লেনদেন করত। এনআইএ বহুদিন ধরেই এই বিষয়টি নজরে রেখেছিল। অবশেষে সোমবার তল্লাশি অভিযান শুরু করে। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসেই ডি…
Read More
নিম্নমুখী হলো তেলের দাম

নিম্নমুখী হলো তেলের দাম

দিন প্রতিদিন নাগালের বাইরে চলে যাচ্ছে বাজার মূল্য৷ বাজারে গেলেই মূল্যবৃদ্ধির ছ্যাঁকায় হাত পুড়ছে মধ্যবিত্তেও৷ সবজি থেকে মাছ, মাংস এমনকী দাম বেড়েছিল ভোজ্য তেলেরও৷ তবে এবার খানিক স্বস্তির খবর৷ ভারতীয় বাজারে নিম্নমুখী ভোজ্য তেলের দাম৷ গত সপ্তাহ থেকেই এই পতন লক্ষ্য করা যাচ্ছে৷ অন্যদিকে, অতিরিক্ত গরমে চাহিদা কমেছে তেলেরও৷ এরই মধ্যে জোড় জল্পনা ইন্দোনেশিয়ায় ভোজ্য তেল রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে৷ যার জেরে দিল্লির তেল-তৈলবীজের বাজারে সর্ষে এবং চিনাবাদাম তেলের দাম কমেছে। গত বছরের তুলনায় এবছর কিন্তু, বিদেশি তেলের চেয়েও সস্তা সর্ষের তেল৷ আগে সর্ষের তেলের দাম থাকত বিদেশ থেকে আমদানি করা তেলের দামের চেয়ে বেশি৷ মূলত ইন্দোনেশিয়ায় ভোজ্য তেল রফতানির…
Read More
ভুল তথ্যের কথা জানানো হলো পাকিস্তানের তরফে

ভুল তথ্যের কথা জানানো হলো পাকিস্তানের তরফে

বিগত দু বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বে প্রায় তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। প্রাণ হারিয়েছে প্রায় কয়েক কোটি মানুষ। এই পরিস্থিতিতে ভারতের পর এবার পাকিস্তান করোনায় মৃত্যুর খতিয়ান নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের বিরুদ্ধে সরব হল। ভারত হুয়ের করোনায় মৃত্যুর পরিসংখ্যানের পদ্ধতির বিরোধিতা করেছিল। সেই পথে হেঁটেছে পাকিস্তান। সূত্রের খবর, আন্তর্জাতি মঞ্চে যদি এই বিষয়ে হুয়ের বিরুদ্ধে ভারত সরব হয়, সেক্ষেত্রে পাকিস্তানকে পাশে পাওয়া যাবে। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি।  সম্প্রতি হু একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে জানানো হয়েছে, করোনা ভাইরাসে পাকিস্তানে দুই লক্ষ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তান যে রিপোর্ট পেশ করেছে, তার থেকে প্রায়…
Read More
প্রয়াত হলেন বিখ্যাত সুরসৃষ্টিকার

প্রয়াত হলেন বিখ্যাত সুরসৃষ্টিকার

থেমে গেলো সংগীতের সুর। প্রয়াত হলেন কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা। মঙ্গলবার মুম্বইয়ে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিল্পীর। বয়স হয়েছিল ৮৪ বছর। শিবকুমারের জন্ম জম্মুতে। পরে তিনি মুম্বই চলে আসেন৷ সেখানেই ছিল তাঁর মূল কর্মক্ষেত্র৷ উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ‘সন্তুর’ নামে বাদ্যযন্ত্র দিয়ে শুরু হয় তাঁর সঙ্গীত সফর। এর আগে ‘সন্তুর’-এর তেমন মর্যাদা ছিল না। এই বাদ্য যন্ত্রটিকে শাস্ত্রীয় সঙ্গীতের মূল ধারায় নিয়ে আসার কৃতিত্ব কিন্তু শিবকুমারেরই। হরিপ্রসাদের সঙ্গে জুটি বেঁধে বলিউডের মূল ধারার ছবিতে কালজয়ী সুরসৃষ্টি করেছেন শিবকুমার। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছবি ‘সিলসিলা’। পুত্র রাহুলও বাবার পদাঙ্ক অনুসরণ করে সন্তুরবাদক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷  ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর…
Read More
ধীরে ধীরে বাড়ছে মৃত্যুর সংখ্যা

ধীরে ধীরে বাড়ছে মৃত্যুর সংখ্যা

কিছুটা নিয়ন্ত্রনে আনা গেলেও আবার নতুন করে বাড়ছে দেশের সংক্রমণ। দেশের কোভিড গ্রাফে আজ চিন্তা বহাল থাকল দেশবাসীর। কারণ আজ ভারতে দৈনিক সংক্রমণ তুলনায় কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সক্রিয় রোগীর সংখ্যাতেও বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা বাড়ছে। যদিও করোনার চতুর্থ ঢেউ নিয়ে এখনও আশার বাণী শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। আইসিএমআর বলছে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কোভিড চতুর্থ ঢেউ আসার সম্ভাবনা নেই। তবে সকলকে সতর্ক থাকতে হবে এবং অন্তত কোভিড বিধি মানতে হবে। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৫১ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ৪০ জনের। আবার একদিনে সুস্থ হয়েছে ৩ হাজার ০৭৯ জন।…
Read More
বাড়লো গ্যাসের দাম

বাড়লো গ্যাসের দাম

প্রতিনিয়ত বাড়ছে বাজারদর। এরই মাঝে প্রায় পাল্লা দিয়ে বেড়ে চলেছে গ্যাসের দাম। আগে প্রতি মাসের প্রথম দিনে এলপিজি গ্যাসের দাম ঘোষণা হত। এখন সব অতীত। এখন আর গ্যাসের দাম বাড়ার নির্দিষ্ট কোনও সময় নেই। তাই এই সময়েই নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি ঘোষণা করল রাষ্ট্রয়ত্ব সংস্থা। আর দামের এতই গরম যে ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তকে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এর জেরে আজ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও বৃদ্ধি পেল। তাহলে কত বাড়ল গ্যাসের দাম? ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের দাম একলাফে অনেকটা বেড়ে হয়েছে ১ হাজার ২৬ টাকা! অর্থাৎ এক লাফে তা বেড়ে হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। গতকাল…
Read More
গোপন সুড়ঙ্গের খোঁজ মিললো সীমান্তে

গোপন সুড়ঙ্গের খোঁজ মিললো সীমান্তে

আবার একবার মাথা চাড়া দিচ্ছে জঙ্গি হানা। কিন্তু সফলতার আগেই নস্যাৎ হচ্ছে সব। সীমান্তে  খোঁজ মিললো গোপন সুড়ঙ্গের। সেখান দিয়েই পাকিস্তান থেকে ভারতে জঙ্গিরা যাতায়ত করত। জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে ভারত পাকিস্তান সীমান্তের একদম কাছেই সীমান্তরক্ষীরা একটি রহস্যময় গর্তের সন্ধান পেয়েছে। সেখান থেকেই একাধিক প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। জানা গিয়েছে, রুটিন টহলের সময় বিএসএফের জওয়ানদের গর্তের খোলা মুখ চোখে পড়ে যায়। তবে কোনও সাধারণ গর্ত নয় বলেই অনুমান করা হচ্ছে। এটি একটি সুড়ঙ্গ বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যা পাকিস্তানের সঙ্গে ভারতকে যুক্ত করেছে। অনুমান করা হচ্ছে,পাকিস্তান থেকে গোপনে জঙ্গিদের এই সুড়ঙ্গে ভারতে আনা হয়। বিএসএফের তরফে জানানো…
Read More
বাড়ানো হলো সুদের হার

বাড়ানো হলো সুদের হার

দিন প্রতিদিন দাম বাড়ছে জিনিষপত্রের। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস মধ্যবিত্তের, তার মধ্যেই এই চরম আর্থিক অনটনের বাজারে এবার খবর মিলল আগামী দিনে বাড়তে চলেছে বাড়ি-গাড়ি ইত্যাদির ঋণের সুদের হার। জানা যাচ্ছে ব্যাঙ্কগুলিকে দেওয়া ঋণের উপর সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা আরবিআই। ৪ টাকা থেকে সুদের হার এক ধাক্কায় বেড়ে হয়েছে ৪ টাকা ৪০ পয়সা। এর জেরেই আগামী দিনে বাড়ি-গাড়িসহ নানা ঋণের ক্ষেত্রে বাড়তি টাকা গুনতে হতে পারে সাধারণ মানুষকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। জানা যাচ্ছে আরবিআই-এর এই সিদ্ধান্তের পরেই শেয়ারবাজারে নেমেছে ব্যাপক ধস। মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার সূচক খুইয়েছে সেনসেক্স। সব মিলিয়ে আগামী দিনে মধ্যবিত্তের পকেটের উপর যে আরও বড় কোপ পড়তে চলেছে, সে…
Read More
দু বছরের ক্ষতিপূরণ ভরতে কতটা সময় লাগবে দেশের

দু বছরের ক্ষতিপূরণ ভরতে কতটা সময় লাগবে দেশের

বিগত দু বছরে গোটা বিশ্ব তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। করোনা ভাইরাস যে সর্বস্তরে ক্ষতি করে দিয়েছে তা বলতে কোনও বাধা নেই। কর্মক্ষেত্রে হোক, শারীরিক ক্ষেত্রে হোক কিংবা অর্থনীতি, সবেতেই করোনার কোপ পড়েছে। কিন্তু বছর দুয়েক কেটে যাওয়ার পর এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে যাচ্ছে বলে অনুমান। যদিও এখনও নতুন ঢেউয়ের আশঙ্কা আছে, কিন্তু তার প্রভাব আগের মতো ভয়ঙ্কর হবে না বলেই দাবি করা হচ্ছে। সুতরাং অনুমান, আস্তে আস্তে সব ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। তবে অর্থনীতি কতদিনে ঠিক হবে? এই প্রশ্ন একটা স্পষ্ট জবাব দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ২০২০ সাল থেকে প্রায় দেড় বছর সবকিছুর ওপর বড় প্রভাব…
Read More