05
Jul
ফের আবার ক্ষোভের মুখে দেশের প্রধানমন্ত্রী। কড়া নিরাপত্তার মাঝেও মাঝ আকাশে ঘটলো বিপত্তি। তার ফলে প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে। কারণ তাঁর চপার আকাশে উড়তেই তার আশেপাশে দেখা গেল 'কালো বেলুন'! এই ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে, উঠেছে একাধিক প্রশ্ন। সাধারণত প্রোটোকল অনুযায়ী, দেশের প্রধানমন্ত্রীর চপার যেখানে নামে, সেটাই 'নো ফ্লাইং জোন' করে দেওয়া হয়। কিন্তু ওড়ানো তো দূর, ছাতা পর্যন্ত খোলা যায় না। সেই জায়গায় কালো বেলুন ওড়ানো হল কী করে তা নিয়ে হতবাক সকলে। এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে বিজেপির তরফ থেকে কংগ্রেসকে দায়ি করা হচ্ছে। কারণ যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে বেশ…
