19
May
দিন প্রতিদিন বেড়েই চলছে বাজার মূল্য৷ মূল্যবৃদ্ধির কাঁটায় বিদ্ধ মধ্যবিত্ত৷ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া৷ খাদ্য দ্রব্য থেকে জ্বালানি সব কিছুরই দামই অত্যন্ত চড়া৷ গত মার্চ মাসে গোটা দেশে মূল্যবৃদ্ধির গড় হার ছিল ৬.৯৫ শতাংশ৷ সেখানে এ রাজ্যে মূ্ল্যবৃদ্ধির হার পৌঁছেছিল ৮.৫ শতাংশে৷ যা গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি৷ যদিও মূল্যবৃদ্ধির দায় কেন্দ্রের ঘাড়েই চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়৷ তাঁর দাবি, মানুষের পকেট লুট করছে কেন্দ্র৷ পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়াতেই এই পরিস্থিতি৷ এমনকী ৮০০ জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে মোদী সরকার৷ তাঁর কথায়, এই সরকার মানুষ মারার সরকার৷ পরিসংখ্যান বলছে, বিজেপি শাসিত দুই রাজ্য উত্তর প্রদেশ ও অসমে গত মার্চে মূল্যবৃদ্ধির হার…
