India

গোপন সুড়ঙ্গের খোঁজ মিললো সীমান্তে

গোপন সুড়ঙ্গের খোঁজ মিললো সীমান্তে

আবার একবার মাথা চাড়া দিচ্ছে জঙ্গি হানা। কিন্তু সফলতার আগেই নস্যাৎ হচ্ছে সব। সীমান্তে  খোঁজ মিললো গোপন সুড়ঙ্গের। সেখান দিয়েই পাকিস্তান থেকে ভারতে জঙ্গিরা যাতায়ত করত। জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে ভারত পাকিস্তান সীমান্তের একদম কাছেই সীমান্তরক্ষীরা একটি রহস্যময় গর্তের সন্ধান পেয়েছে। সেখান থেকেই একাধিক প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। জানা গিয়েছে, রুটিন টহলের সময় বিএসএফের জওয়ানদের গর্তের খোলা মুখ চোখে পড়ে যায়। তবে কোনও সাধারণ গর্ত নয় বলেই অনুমান করা হচ্ছে। এটি একটি সুড়ঙ্গ বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যা পাকিস্তানের সঙ্গে ভারতকে যুক্ত করেছে। অনুমান করা হচ্ছে,পাকিস্তান থেকে গোপনে জঙ্গিদের এই সুড়ঙ্গে ভারতে আনা হয়। বিএসএফের তরফে জানানো…
Read More
বাড়ানো হলো সুদের হার

বাড়ানো হলো সুদের হার

দিন প্রতিদিন দাম বাড়ছে জিনিষপত্রের। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস মধ্যবিত্তের, তার মধ্যেই এই চরম আর্থিক অনটনের বাজারে এবার খবর মিলল আগামী দিনে বাড়তে চলেছে বাড়ি-গাড়ি ইত্যাদির ঋণের সুদের হার। জানা যাচ্ছে ব্যাঙ্কগুলিকে দেওয়া ঋণের উপর সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা আরবিআই। ৪ টাকা থেকে সুদের হার এক ধাক্কায় বেড়ে হয়েছে ৪ টাকা ৪০ পয়সা। এর জেরেই আগামী দিনে বাড়ি-গাড়িসহ নানা ঋণের ক্ষেত্রে বাড়তি টাকা গুনতে হতে পারে সাধারণ মানুষকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। জানা যাচ্ছে আরবিআই-এর এই সিদ্ধান্তের পরেই শেয়ারবাজারে নেমেছে ব্যাপক ধস। মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার সূচক খুইয়েছে সেনসেক্স। সব মিলিয়ে আগামী দিনে মধ্যবিত্তের পকেটের উপর যে আরও বড় কোপ পড়তে চলেছে, সে…
Read More
দু বছরের ক্ষতিপূরণ ভরতে কতটা সময় লাগবে দেশের

দু বছরের ক্ষতিপূরণ ভরতে কতটা সময় লাগবে দেশের

বিগত দু বছরে গোটা বিশ্ব তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। করোনা ভাইরাস যে সর্বস্তরে ক্ষতি করে দিয়েছে তা বলতে কোনও বাধা নেই। কর্মক্ষেত্রে হোক, শারীরিক ক্ষেত্রে হোক কিংবা অর্থনীতি, সবেতেই করোনার কোপ পড়েছে। কিন্তু বছর দুয়েক কেটে যাওয়ার পর এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে যাচ্ছে বলে অনুমান। যদিও এখনও নতুন ঢেউয়ের আশঙ্কা আছে, কিন্তু তার প্রভাব আগের মতো ভয়ঙ্কর হবে না বলেই দাবি করা হচ্ছে। সুতরাং অনুমান, আস্তে আস্তে সব ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। তবে অর্থনীতি কতদিনে ঠিক হবে? এই প্রশ্ন একটা স্পষ্ট জবাব দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ২০২০ সাল থেকে প্রায় দেড় বছর সবকিছুর ওপর বড় প্রভাব…
Read More
নতুন রূপে এখনো কম সংক্রমিত হয়েছে ভারতে

নতুন রূপে এখনো কম সংক্রমিত হয়েছে ভারতে

বিগতো কদিন নিম্নমুখী ছিলো সংক্রমনের সংখ্যা। কিন্তু এবার ধীরে ধীরে বাড়ছে সংক্রমনের সংখ্যা। আবার বাড়ছে চিন্তা বিগত কদিনের সংক্রমণের সংখ্যা নিয়ে। বিগত কয়েক সপ্তাহে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে তাতে আশঙ্কা করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি করোনা চতুর্থ ঢেউ আসবে। একাধিক গবেষণায় এও দাবি করা হয়েছে যে, আগামী জুন-জুলাই মাসেই ভারতে আছড়ে পড়বে কোভিডের নতুন ঢেউ। সেই নিয়ে আতঙ্ক বহাল এখনও। কিন্তু সম্প্রতি এক নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, করোনার যে নয়া রূপ অর্থাৎ ওমিক্রন এই চতুর্থ ঢেউ আনবে বলে মনে করা হচ্ছে তার বাড়বাড়ন্ত বেশি হবে না ভারতে। আসলে ওমিক্রনের দুটি রূপের মিশ্রণ নিয়ে ভয় ছিল, যাকে হাইব্রিড…
Read More
নমোর কাছে তেলের দাম কমানোর আর্জি মুখ্যমন্ত্রীর

নমোর কাছে তেলের দাম কমানোর আর্জি মুখ্যমন্ত্রীর

চলতে থাকা করোনা সংক্রমণের আবহে তেলের দাম আকাশ ছোঁয়া, যা বেড়েই চলছে দিনপ্রতিদিন। নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তোলায় ফের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্মুখ সংঘাতে জড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে আবারও লাগামছাড়া হারে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ।  সেই প্রসঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকেই তিনি উত্থাপন করেন জ্বালানির মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। এদিন পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলেন রাজ্য যদি তার শুল্কের পরিমান কমায় তাহলে জ্বালানি তেলের দাম কিছুটা কমবে। এক্ষেত্রে তিনি বিশেষভাবে বাংলা, কেরল এবং মহারাষ্ট্রের নাম উল্লেখ করে বলেন, যে এই তিন রাজ্য প্রধানমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে জ্বালানির শুল্কের…
Read More
বাড়বাড়ন্ত বাড়ছে করোনার

বাড়বাড়ন্ত বাড়ছে করোনার

এবার ধীরে ধীরে লাগামছাড়া হচ্ছে দেশের করোনা সংক্রমন পরিস্থিতি। বেশ কয়েকদিন ধরে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গত এক সপ্তাহে দেশজুড়ে ফের শুরু হয়েছে সংক্রমণের বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্যেই দেশে করোনার সংক্রমণের হার এক ধাক্কায় প্রায় দ্বিগুণ বেড়েছে। আর তাতেই কার্যত রাতের ঘুম উড়েছে চিকিৎসক মহলের। কেন্দ্রের হিসাব বলছে, গত ১৮ থেকে ২৪ এপ্রিলের মধ্যে দেশে মোট ১৫  হাজার ৭০০ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন, যেখানে তার আগের সপ্তাহে করোনা সংক্রমনের মাত্র ৮  হাজারের মধ্যে ঘোরাফেরা করেছে। অর্থাৎ এক ধাক্কায় দেশে প্রায় ৯৫  শতাংশ বেড়েছে সংক্রমণের হার। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী আপাতত দেশের ১২ টি রাজ্যে করোনার এই বাড়বাড়ন্ত পরিলক্ষিত…
Read More
নতুন সিলেবাস নিয়ে শুরু হল বিতর্ক

নতুন সিলেবাস নিয়ে শুরু হল বিতর্ক

এসেছে নতুন সিলেবাস। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দশম শ্রেণির নতুন সিলেবাস প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নতুন সিলেবাস প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে, উর্দু কবি ফৈজ আহমেদ ফৈজের কবিতা বাদ পড়েছে। পাশাপাশি ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত একাধিক অধ্যায় ছেঁটে ফেলা হয়েছে। এরপরেই সিবিএসই বোর্ড সমালোচনার মুখে পড়েছে। তবে সমালোচনার কোনও জবাব সিবিএসইর পক্ষ থেকে এখনও পাওয়া যায়নি। বিগত ১০ বছর ধরে সিবিএসইর সিলেবাসে ফৈজ আহমেদ ফৈজের কবিতা পড়ানো হতো। পাকিস্তানের জেলে বন্দি থাকার সময় তিনি যে কবিতাগুলো লিখেছিলেন, সেগুলোর কিছু অংশ সিলেবাসে ছিল। এছাড়াও সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস নামেও একটি অধ্যায় ছিল। সেই অধ্যায়ে আফ্রিকা ও এশিয়ার ইসলাম শাসনকাল, শাসকদের…
Read More
বড় আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর তরফে

বড় আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর তরফে

প্রধানমন্ত্রীর পদে বসার পর গত কয়েকবার বাতিল হলেও অবশেষে ভারত সফরে এসেছেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দু’দিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভারত সফরে এসেই বিজয় মাল্য ও নীরব মোদিকে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। প্রশ্নে স্পষ্ট জানিয়ে দেন, তিনি দুজনকেই ভারতের কাছে হস্তান্তর করতে চান। বরিস জনসন বলেন, ‘নীরব মোদি ও বিজয় মাল্যকে আমরা ভারতে ফেরত পাঠাতে চাই। যাঁরা আইন এড়াতে আমাদের দেশে আশ্রয় নেয়, তাঁদের আমরা কখনই স্বাগত জানাই না।’ তিনি ব্রিটেনে কাজ করা কিছু খালিস্তানি সংগঠন নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। খালিস্তানি সংগঠনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা…
Read More
চিন্তা বাড়ছে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে

চিন্তা বাড়ছে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে

স্বস্তির পর আবার চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণ। বিগত কয়েক দিন যাবত স্বস্তি বজায় থাকলেও আবার দেশের কোভিড গ্রাফ নিয়ে বিরাট চিন্তা বাড়ছে। আজ তুলনায় দৈনিক সংক্রমণ ১৫ শতাংশ বেড়েছে। আবার একদিনে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা হচ্ছে দিল্লিকে নিয়ে। কারণ রাজধানীতে করোনা গ্রাফ শেষ কয়েক দিন থেকে ঊর্ধ্বমুখী। আবার কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা বাড়ছে। তাহলে কি করোনার চতুর্থ ঢেউ চলে এল? উদ্বেগে রয়েছে দেশের সাধারণ মানুষ। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৮০ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৫৬ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ১ হাজার ২৩১…
Read More
আবার বাড়তে শুরু করেছে সংক্রমনের সংখ্যা

আবার বাড়তে শুরু করেছে সংক্রমনের সংখ্যা

বিগত কয়েক দিন যাবত স্বস্তি বজায় থাকলেও গতকাল দেশের কোভিড গ্রাফ নিয়ে বিরাট চিন্তা বেড়েছিল। কিন্তু আজ তুলনায় দৈনিক সংক্রমণ কমেছে। আবার একদিনে মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা হচ্ছে দিল্লিকে নিয়ে। কারণ রাজধানীতে গত দু'সপ্তাহে করোনা আক্রান্ত বেড়েছে ৫০০ শতাংশ! বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। ইতিমধ্যে শুরু হয়েছে সকলের জন্য বুস্টার টিকাকরণ। কিন্তু আবার কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা বাড়ছে। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪৭ জন, এই একই সময় মৃত্যু…
Read More