13
Jun
একের পর এক মৃত্যু ঘটে চলেছে বিনোদন জগতে। এবার মধ্যরাতে রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধার হল বিখ্যাত বলিউড এবং দক্ষিনী সিনেমার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার। জানা যাচ্ছে মধ্যরাতে হায়দ্রাবাদের বানজারা হিলসের তাঁর নিজের বাড়ি থেকেই প্রত্যুষার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে কার্বন-মনোক্সাইডের একটি খালি শিশি। পুলিশের প্রাথমিক অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী করেছেন জনপ্রিয় এই ডিজাইনার। তবে তিনি যে আত্মহত্যা করতে পারে তা মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। আর তাই তারা রবিবার সকালেই নিকটবর্তী থানায় প্রত্যুষার রহস্যজনক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রত্যুষা। তবে ঠিক কি কারণে এই অবসর তা এখনো জানা যায়নি।…
