27
Jun
সামান্য একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন মুখ্যমন্ত্রী চালকের সক্ষমতার সাহায্যে এটি হলো। হঠাৎই মাঝ আকাশে তাঁর হেলিকপ্টারে ধাক্কা মারে একটি পাখি। আর তাতেই যান্ত্রিক গোলযোগ দেখা যায় মুখ্যমন্ত্রীর কপ্টারে। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিকে জরুরী অবতরণ করাতে সক্ষম হয়েছেন চালক। ফলে অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেছে বলে খবর। অন্যদিকে এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও কোনরকম ভাবে আঘাত পাননি বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। মন্দির শহর বারানসীর প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে শনিবার এই শহরে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শনিবার রাতে সেখানেরই একটি সার্কিট হাউসে তিনি রাত কাটান। এরপর রবিবার সকাল সকাল লখনউতে ফেরার জন্য চেপে বসেন…
