India

আবার একবার নিম্নচাপের আশঙ্কা

আবার একবার নিম্নচাপের আশঙ্কা

ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়া৷ বৃষ্টি প্রায় বিদায় নিয়েছে৷ কখনও বেশ শীত শীত ভাব৷ কখনও আবার গরম লাগছে৷ আপাতত শীতের অপেক্ষায় প্রহর গুণছে বঙ্গবাসী৷ ভোর হলেই কুয়াশায় ঢাকা পড়ছে শহর৷ পশ্চিমী ঝঞ্ঝা সরতেই পারদ পতন বঙ্গে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে তাপমাত্রা নেমেছে৷ কলকাতায় তাপমাত্রা কমেছে আরও ১ ডিগ্রি৷ জাঁকিয়ে শীত না পড়লেও, বাংলা জুড়ে বেশ শীত শীত আমেজ৷ বদলাচ্ছে আবহাওয়া, চারিদিকে শীত শীত ভাব ৷ এরই মাঝে আবার নিম্নচাপের ভ্রুকুটি৷ ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে৷ আন্দামান সাগর সংলগ্ন ট্রপোস্ফিয়ার স্তরে এর গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলে জানাচ্ছে আইএমডি৷ এর জেরে বুধবার…
Read More
রেলের তরফে এবার নয়া উদ্যোগ

রেলের তরফে এবার নয়া উদ্যোগ

রেলের তরফে এবার নয়া উদ্যোগ। এবার দূরপাল্লার ট্রেনে মিলবে মধুমেয় আক্রান্ত রোগী ও শিশুদের উপযুক্ত খাবার৷ থাকবে মিলেট জাতীয় খাবার৷ পাওয়া যাবে আঞ্চলিক খাবারও৷ রেল বোর্ডের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। খাবার পরিবেশন করার ক্ষেত্রে আইআরসিটিসির নিয়মকানুন আরও শিথিল করা হবে বলেই জানিয়েছে রেলবোর্ড। রেলের ওই নির্দেশে আরও বলা হয়েছে, রেলের ক্যাটারিং সার্ভিসকে আরও উন্নত করতে মেনুতে যুক্ত হচ্ছে আঞ্চলিক খাবার৷ উৎসবের দিনগুলিতে থাকবে বিশেষ খানাপিনার বন্দোবস্ত৷ পাশাপাশি ডায়াবেটিক রোগী, শিশু ও স্বাস্থ্যসচেতন যাত্রীরা ট্রেনে বসেই পেয়ে যাবেন যুৎসই খাবার৷ ধরুন কোনও ট্রেন গুজরাটের দিকে যাচ্ছে৷ সেই সময় যাত্রীদের জন্য স্থানীয় খাবার যেমন ফাফদা, ধোকলার ব্যবস্থা করা যেতে পারে। আবার মহারাষ্ট্রের…
Read More
খনিতে ধস নেমে একাধিক শ্রমিকের মৃত্যু

খনিতে ধস নেমে একাধিক শ্রমিকের মৃত্যু

চাঞ্চল্যকর পরিস্থিতি, আচমকাই এক ভয়াবহ ঘটনা মিজোরামে। কাজ চলাকালীন এক পাথরের খনিতে ধস। ঘটনাটি ঘটেছে মিজোরামের হানাথিয়াল জেলার মৌদারহে। জানা গিয়েছে, যে সময় এই ঘটনা ঘটে সেই সময়ে ১৫ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। জানা গিয়েছে, শ্রমিকের পাশাপাশি বেশ কিছু যন্ত্রও মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। রাজ্য সরকার ওই স্থানে উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং পার্শ্ববর্তী লেইট গ্রাম এবং হানাথিয়াল শহর থেকে স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। চলছে উদ্ধারকাজ। স্থানীয় বাসিন্দা সহ পার্শ্ববর্তী লেইট গ্রাম এবং হানাথিয়াল শহর থেকে স্বেচ্ছাসেবকরা এসে উদ্ধার কাজে সাহায্য করছেন। এছাড়া বিএসএফ ও আসাম রাইফেলস থেকেও উদ্ধারকারী দল এসেছে। শেষ পাওয়া খবর অনুসারে, খাদানে ধস নেমে মৃত্যু হয়েছে…
Read More
ক্লাস টু পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার, ধরা পড়তেই করজোড়ে দায় স্বীকার

ক্লাস টু পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার, ধরা পড়তেই করজোড়ে দায় স্বীকার

ক্লাস টু পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার হয়ে উঠেছেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রংবাজ শেখ। তিনি বিকলাঙ্গ রোগীদের চিকিৎসা করেন। এক অভিভাবকের সচেতনতায় সব জারিজুরি ফাঁস হোলো ভুয়ো ডাক্তারের। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সুভাষ পল্লীর বাসিন্দা বিশ্বজিৎ রায়। তার বছর ৬ এর ছেলে ঋষি রায় বিশেষ চাহিদা সম্পন্ন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু কোনরকম সুস্থ হয়নি। কোনওভাবে এই খবর পায় রংবাজ শেখ। সম্প্রতি তার বাড়িতে আয়ুর্বেদিক ডাক্তার সেজে চলে আসেন। এরপর তার ছেলেকে ভালোভাবে পরীক্ষা করে তাকে ওষুধ দেন। যেই ওষুধ গুলির জন্য তিনি ২৮০০০/- দাবী করেন বলে অভিযোগ পরিবারের।অপরদিকে, বাচ্চার বাবা বিশ্বজিৎ রায়ের মনে সন্দেহ হয়। এরপর তার আই কার্ডের নাম…
Read More
এক্স- রে করতে এসে হয়রানির শিকার জলপাইগুড়িবাসী

এক্স- রে করতে এসে হয়রানির শিকার জলপাইগুড়িবাসী

এক্স-রে করাতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রোগী ও রোগীর আত্মীয়দের। জলপাইগুড়ি সদর হাসপাতালের এক্স রে মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে। এই হাসপাতাল থেকে রোগীদের এক্স রে করাতে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযোগ, সুপার স্পেশালিটি হাসপাতালে থেকে রোগীদের একমাস পর তারিখ দেওয়া হচ্ছে। স্বভাবতই ক্ষুব্ধ রোগী ও তাঁদের বাড়ির লোকেরা। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
Read More
জন্মদিনে মশারি প্রদান করলেন সমাজসেবী

জন্মদিনে মশারি প্রদান করলেন সমাজসেবী

জন্মদিনে অভিনব উদ্যোগ সমাজসেবীর। আজ জলপাইগুড়ি পান্ডা পাড়া বিহারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার তথা অক্সিজেন দম্পতি তথা বিশিষ্ট সমাজসেবী শান্তনু শর্মার শুভ জন্মদিন।এই বিশেষ দিনটিতে ডেঙ্গুর কথা মাথায় রেখে শান্তনু শর্মা ও তাঁর স্ত্রী অনুস্মিতা শর্মা জলপাইগুড়ি শহরে বেশ কিছু মশারি বিলি করেন এবং কিছু কিছু সংস্থার হাতে মশারি তুলে দেন। এছাড়াও বেশ কিছু পরিবারের হাতে শুকনো খাবার কাঁচা মাছ-মাংস,ফল-সবজি তুলে দেন।
Read More
কালচিনি ব্লক থেকে উদ্ধার হল ভাল্লুক, তল্লাশি চলছে আরেকটির

কালচিনি ব্লক থেকে উদ্ধার হল ভাল্লুক, তল্লাশি চলছে আরেকটির

কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকা থেকে একটি বড়ো ভাল্লুককে উদ্ধার করলো বনদপ্তর, আরেকটি ছোটো ভাল্লুকের তল্লাশি চলছে। মঙ্গলবার সকালে উত্তর মেন্দাবাড়ি এলাকায় দুটো ভাল্লুক দেখতে পায় এলাকার বাসিন্দারা। ভাল্লুকটি এলাকার এক বাসিন্দার শূকরও টেনে নিয়ে যায়। এই বিষয়ে উল্লেখ্য,লাগাতার দুই দিন ধরে উত্তর মেন্দাবাড়ি এলাকায় ভাল্লুকের আতঙ্ক চলছে। গত পরশু রাতেও ভাল্লুক একজন বাসিন্দার শূকর টেনে নিয়ে যায়। এদিন বাসিন্দারা দেখতে পায় ভাল্লুকটি উত্তর মেন্দাবাড়ির গ্ৰামে ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে। বনদপ্তরে খবর দিলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে পুরো এলাকা নেট দিয়ে ঘিরে দেয়। পরবর্তীতে চিলাপাতা থেকে কুনকি হাতি নিয়ে আসা হয় এবং বনকর্মীরা একটি বড়ো ভাল্লুককে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে কাবু…
Read More
আবার একবার আতঙ্কের ছায়া, কেঁপে উঠল অমৃতসর

আবার একবার আতঙ্কের ছায়া, কেঁপে উঠল অমৃতসর

আবার একবার ভূমিকম্পে কেঁপে উঠল মাটি৷ এবার ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্জাব। সোমবার ভোর রাতে অমৃতসর ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১২০ কিলোমিটার গভীরে। রাত ৩.৪২ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূবিজ্ঞানীরা জানাচ্ছেন, কম্পনের উৎসস্থল ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম অমৃতসরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার গভীর রাতে কেঁপে উঠেছিল দিল্লির মাটি। রিখটার স্কেলে তার কম্পনের মাত্রা ছিল ৬.১। শনিবার ফের ভূমিকম্প হয় রাজধানীতে। সে বারও কম্পনের মাত্রা ছিল ৫.৪। তবে উভয় ক্ষেত্রেই কম্পনের উৎসস্থল ছিল কিন্তু নেপাল। শনিবার রাত…
Read More
তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের উচশিক্ষিত করতে নেওয়া হল উদ্যোগ

তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের উচশিক্ষিত করতে নেওয়া হল উদ্যোগ

উচ্চশিক্ষায় চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভাবে প্রশিক্ষণ এবং স্মার্ট ক্লাস চালু করল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত উচ্চশিক্ষায় পাঠরত পড়ুয়াদের জন্য মূলত এই স্মার্ট ক্লাসের চালু করার উদ্যোগ নেয় সংশ্লিষ্ট দপ্তর। শনিবার দুপুরে পুরাতন মালদা ব্লকের সাহাপুর হাইস্কুলে এই স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। মূলত পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এই স্মার্ট ক্লাসের মাধ্যমে। জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন বিসিডব্লিউডি'র উদ্যোগে এই স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। সাহাপুর হাইস্কুলের পরিবেশ দেখেও খুব ভালো লেগেছে। এই ধরনের স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন…
Read More
শিলিগুড়িতে পরিত্যক্ত প্লাস্টিক সরঞ্জামের পরিবর্তে মিলবে চাল, ঘোষণা কাউন্সিলারের

শিলিগুড়িতে পরিত্যক্ত প্লাস্টিক সরঞ্জামের পরিবর্তে মিলবে চাল, ঘোষণা কাউন্সিলারের

ডেঙ্গু সচেতনতার মিছিল থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল ও চিপসের পাউচ এর পরিবর্তে এক কেজি করে চাল দেবার ঘোষণা কাউন্সিলর অভয়া বসুর। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতন করতে শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওর্য়াড কমিটি পথে নামেন। শনিবার ২০ নম্বরের অধীন নেতাজী উচ্চ বিদ‍্যালয়ের সামনে থেকে সচেতনতা মূলক পদযাত্রায় মিলিত হন মেয়র পারিষদ মানিক দে, বোরো চেয়ারম্যান মিলি সিনহা এবং ওর্য়াডের নাগরিক বৃন্দ। একই সাথে এদিন ব্লিচিং ও মশা মারার তেল স্প্রে করা হয়। একটি ইকোব্রিক তৈরী করতে ১১৯টি জলের প্লাস্টিকের বোতল ও পরিত‍্যক্ত প্লাস্টিকের রেপার প্রয়োজন। তাই কাউন্সিলর অভয়া বসু জানান ২০ নম্বর ওর্য়াডের একটি বড় অংশ দরিদ্র সীমার নীচে…
Read More