India

ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হল দেশ

ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হল দেশ

অগ্রগতির দিকে আরো এক ধাপ অগ্রসর হলো ভারত। ওড়িশার উপকূলে দূরপাল্লার যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ পরীক্ষা করতে চলেছিল তা সফল হয়েছে বলে জানা গিয়েছে। এই মিসাইল নিখুঁতভাবে প্রায় ৫ হাজার কিলোমিটার দূরত্বের নিশানাকেও বাগে আন্তে পারবে। অত্যাধুনিক অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে বঙ্গোপসাগরকে ‘নো-ফ্লাই জোন’ বলে ঘোষণা করেছিল সরকার৷ সেই পরীক্ষা সফল হয়েছে। আসলে এই মিসাইল নতুন প্রযুক্তি দিয়ে তৈরি এবং আগের থেকে অনেক বেশি হালকা। এই ট্রায়ালে এটাই পরীক্ষা করে দেখা হল যে আদতে এই মিসাইল কতটা পারদর্শী এবং কতটা সক্ষম। যদিও এই মিসাইল পরীক্ষার আগে চিনের গতিবিধি নিয়ে সতর্ক ছিল ভারত। কারণ ভারত মহাসাগরে দেখা মিলেছিল সন্দেহভাজন চিনা…
Read More
অরুণাচল প্রদেশে উদ্বোধন হল বিমানবন্দরের

অরুণাচল প্রদেশে উদ্বোধন হল বিমানবন্দরের

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। পূর্ব লাদাখের পাশাপাশি অরুণাচল সীমান্তেও চিনের লালফৌজের উস্কানি অব্যাহত। এই পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে অরুণাচল প্রদেশে যেভাবে আরও একটি বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তা একেবারেই খুশি করবে না চিনকে। স্বাভাবিকভাবেই যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হল অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর 'দোন্যি পোলো'র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী ইটানগর থেকে এর দূরত্ব কুড়ি কিলোমিটারের মতো। এর আগে ইটানগরের নিকটতম বিমানবন্দর ছিল অসমের লীলাবাড়ি বিমানবন্দর। তাই এই বিমানবন্দর উদ্বোধন হওয়ায় অরুণাচল প্রদেশে যোগাযোগ ব্যবস্থায় কার্যত দিগন্ত খুলে গেল বলে সকলে মনে করছেন। যাত্রিবাহী বিমানের পাশাপাশি এই রানওয়েতে যুদ্ধবিমানও ওঠানামা করতে পারবে। আর তাতেই…
Read More
শীতবস্ত্রের সম্ভার নিয়ে এবারও শিলিগুড়ি শহরের ভুটিয়া মার্কেটে বসেছে ব‍্যবসায়ীরা

শীতবস্ত্রের সম্ভার নিয়ে এবারও শিলিগুড়ি শহরের ভুটিয়া মার্কেটে বসেছে ব‍্যবসায়ীরা

দূরদূরান্ত থেকে শীতবস্ত্রের সম্ভার নিয়ে বসেছে ব‍্যবসায়ীরা, এখনও পর্যন্ত ঠান্ডা ঠিক ভাবে না পড়ায় বিক্রি তেমন শুরু হয়নি,তবুও আশায় দিন গুনছেন ঠান্ডা পরলে ব‍্যবসা ভালো হবে। প্রতি বছর পাহাড়ি অঞ্চল থেকে ব‍্যবসায়ীরা নীজ হাতের তৈরী শীতবস্ত্রের সম্ভার নিয়ে হাজির হন শিলিগুড়ি শহরের ভুটিয়া মার্কেটে।গত দু-বছর করোনার কারণে ব‍্যবসা তেমন জমেনি।এ বছর সব কিছু স্বাভাবিক ছন্দে ফেরার আশায় দিন গুনছেন শীতবস্ত্রের ব‍্যবসায়ীরা। এমনি কয়েকজন ব‍্যবসায়ী জানান, এখনও পর্যন্ত ঠান্ডা ঠিক মতো পরেনি তবু অল্প বিস্তর বিক্রি হচ্ছে। তাঁরা নিশ্চিত যে শিলিগুড়িতে ঠান্ডা পরবে এবং তাদের বিক্রি ঠিক হবে। এক মহিলা ব‍্যবসায়ী জানান, ২০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকার মধ্যে শীতবস্ত্র…
Read More
সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ নিয়ে আশ্বাস দিলেন রাজনাথ

সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ নিয়ে আশ্বাস দিলেন রাজনাথ

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ চলছিল ভারত ও চিনের মধ্যে। দেশ রক্ষায় শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। সেই ঘটনার রেশ এবং পরবর্তী স্থিতি এখনও পুরোপুরো স্বাভাবিক হয়নি। এরই মধ্যে ফের একবার সীমান্তে ভারত-চিন সংঘর্ষ হয়েছে। খবর অনুযায়ী, গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে এই ঘটনা ঘটেছে। এই নিয়ে এদিন সংসদ উত্তাল হয়। বিরোধীদের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে জবাব চাওয়া হয়। সেই প্রেক্ষিতেই সংসদে বিবৃতি পেশ করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, ভারতীয় সেনার কোনও জওয়ান শহিদ বা গুরুতর জখম হননি। কিন্তু কী কারণে এই সংঘর্ষ, সেটাও স্পষ্ট করেন…
Read More
কলেজের ছাত্রের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

কলেজের ছাত্রের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

তুফানগঞ্জ এক নম্বর ব্লকের আন্দোরন ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি এলাকায় তুফানগঞ্জ কলেজের এক ছাত্রের বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। ছাত্রের নাম বিক্রম দাস তুফানগঞ্জ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ছাত্রের অভিযোগ এর আগেও তাকে কলেজে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। গতকাল রাতে সে বাড়িতে ছিল না সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী এসে তার বাড়িতে ভাঙচুর চালায় ও বোমাবাজি…
Read More
আরো একবার ভারত-চিন সংঘর্ষ

আরো একবার ভারত-চিন সংঘর্ষ

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ চলছিল ভারত ও চিনের মধ্যে। দেশ রক্ষায় শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। সেই ঘটনার রেশ এবং পরবর্তী স্থিতি এখনও পুরোপুরো স্বাভাবিক হয়নি। এরই মধ্যে ফের একবার সীমান্তে ভারত-চিন সংঘর্ষ হয়েছে। খবর অনুযায়ী, গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে এই ঘটনা ঘটেছে। গত ৯ তারিখ অরুণাচল প্রদেশের তাওয়াঙের ইয়াংটসেতে দুই দেশের সেনার সংঘর্ষ ঘটেছে এবং তাতে একাধিক ভারতীয় সেনা আহত হয়েছে। গালওয়ান ঘটনার পর এই প্রথম সেই একই রকম ঘটনা ঘটেছে বলে জানান হয়েছে। একাধিক সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এই সংঘর্ষে চিনা সেনার আহত হওয়ার…
Read More
বদলে যেতে পারে ভয়েস কলের নিয়ম

বদলে যেতে পারে ভয়েস কলের নিয়ম

এবার থেকে পাল্টে যেতে পারে নিয়ম, তেমনই ইঙ্গিত মিললো কেন্দ্র সরকারের তরফে। কোনও রিচার্জ না থাকলেও, শুধু মাত্র ইন্টারনেট কানেকশনের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো একাধিক সোশ্যাল মিডিয়া থেকে বিনামূল্যে ভয়েস কল করা যায়। এতে স্বাভাবিকভাবেই যে প্রচুর মানুষের সুবিধা হয় আপতকালীন পরিস্থিতিতে। কিন্তু এই ফ্রি'র কল করার দিন হয়তো শেষ হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর থেকে ইন্টারনেট বেসড কল নিয়ন্ত্রণ সম্পর্কে মতামত জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় টেলিকম দফতর বা ডট। আসলে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি এতদিন ধরে দাবি করে এসেছে 'একই পরিষেবায় একই নিয়ম'-এর। এবার সেই বিষয়টিই ভালোভাবে তলিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর…
Read More
টেস্ট পরীক্ষার অকৃতকার্যদের উত্তীর্ণ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

টেস্ট পরীক্ষার অকৃতকার্যদের উত্তীর্ণ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফেল। পাশ করানোর দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্কুল পড়ুয়ারা। কিছু অভিভাবকেরাও দাবি তুললেন প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাস করানোর। যাতে করে পড়ুয়ারা বোর্ড পরীক্ষার বসতে পারে। শিলিগুড়ি গার্লস হাইস্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এবছর প্রায় ১৫০ জন পড়ুয়া ফেল করে। এরপরই পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি করে তাদের আরেকবার সুযোগ দেওয়া হোক। তাদের আরেকবার পরীক্ষা নেওয়া হোক। সোমবার সেইমতো পড়ুয়াদের ফের পরীক্ষা দেওয়ার কথা বলে স্কুল কর্তৃপক্ষ। এদিন ১০০ এর বেশী পড়ুয়া পরীক্ষায় বসে। অন্যান্য স্কুলে অভিভাবকদের ডেকে প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাস করানো হয়েছে। কিন্তু গার্লস স্কুলে তা হচ্ছে না। এদিনের পড়ুয়াদের সঙ্গে আসা কিছু…
Read More
ভেটের জঞ্জালের দুর্গন্ধের সমস্যা সমাধানে নামলেন খোদ মেয়র গৌতম দেব

ভেটের জঞ্জালের দুর্গন্ধের সমস্যা সমাধানে নামলেন খোদ মেয়র গৌতম দেব

শনিবার শিলিগুড়ি পুরসভার "টক টু মেয়র" অনুষ্ঠানে ২১ নম্বর ওর্য়াডের রবীন্দ্রনগর এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন তাঁর বাড়ির গেটের সামনে একটি ভেট পুরনিগম থেকে বসিয়েছে। সেই ভেটের জঞ্জালের দুর্গন্ধে থাকা দায় হয়ে পরেছে। এবং সাথে রাস্তার ধারে থাকা জলের কল দিয়ে জল কম পরছে। এই অভিযোগের পর মেয়র গৌতম দেব জানিয়েছিলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি দেখবেন। সেই মতো সোমবার পুরসভার ২১ নম্বর ওর্য়াডের সেই জায়গায় গিয়ে বিষয়টি দেখে জানান আপাতত এই ভেট এখান থেকে সরানো যাবে না। গৌতমবাবু বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানান দু এক দিনের মধ্যে এলাকার নাগরিকদের সাথে নিয়ে একটি সভা করা হবে। সেখানে নাগরিকদের জানানো…
Read More
জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত হল কোচবিহার হেরিটেজ ম্যারাথন

জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত হল কোচবিহার হেরিটেজ ম্যারাথন

কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হল কোচবিহার হেরিটেজ ম্যারাথন। শনিবার সকালে এই ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অ্যাথলেটিক্স স্বপ্না বর্মন,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান,কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটারের এই ম্যারাথন প্রতিযোগিতায় কয়েক হাজার যুবক-যুবতী অংশগ্রহণ করে।
Read More