20
Dec
রাজনীতির মঞ্চে আবার একবার বিতর্কের কেন্দ্র বিন্দুতে প্রশান্ত কিশোর৷ বিহারের শাসক জোটের বিধায়কদের সঙ্গে দিন সাতেক আগে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ ওই বৈঠকে তিনি বলেছিলেন, "২০২৫ সালে তেজস্বী যাদবের নেতৃত্বেই বিহার বিধানসভা নির্বাচনে লড়বে মহাগাটবন্ধন জোট।" বিহারে এক সভায় নীতীশের ওই মন্তব্যকে হাতিয়ার করেই নিশানা করেন প্রশান্ত কিশোর৷ তিনি বলেন, তিন বছর অপেক্ষা করবেন কেন? তেজস্বী যদি এখন দায়িত্ব নিয়ে নেন, তাহলে তাঁর কাজ বিচার করেই ২০২৫ সালের নির্বাচনে ভোট দেবে সাধারণ মানুষ। প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিকবার বিহারের মুখ্যমন্ত্রীর সমালোচনায় সোচ্চার হয়েছেন তাঁর একসময়ের সহযোগী ভোটকুশলী পিকে৷ এদিন ফের সমালোচনা করলেন তাঁর৷ রাজনীতির কারবারিদের মতে, এই মন্তব্যের মধ্যে দিয়ে আসলে…
