India

একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি (সি)ওয়ার্কার্স ইউনিয়ন

একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি (সি)ওয়ার্কার্স ইউনিয়ন

ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি (সি)ওয়ার্কার্স ইউনিয়নের উত্তরবঙ্গ শাখার পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে আন্দোলন সংগঠিত করেছিলেন। কোন সুরাহা না মেলায় সোমবার থেকে কর্মবিরতির ডাক দিল ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি (সি)ওয়ার্কার্স ইউনিয়ন। সোমবার শিলিগুড়ি ডাবগ্রাম পলিটেকনিক কলেজের গেটের সামনে অস্থায়ী নিরাপত্তাকর্মীদের মিলিত হয়ে বিক্ষোভ করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীদের দায়িত্বে থাকা বেসরকারি সংগঠনের ওপর তাদের ক্ষোভ। নিরাপত্তা কর্মীদের সংগঠনের উত্তরবঙ্গের দায়িত্বে থাকা জয় লোধ জানান, "দীর্ঘদিন এই কর্মীদের নেয‍্য পাওনার জন‍্য লড়াই সংগঠিত করে চলেছি। কিন্তু যে এজেন্সি এদের দায়িত্ব ভাড়ে রয়েছে তাদের কোন হেলদোল নেই। আজ অবশেষে কর্মবিরতির পথে হাঁটতে হলো তাদের। যতদিন না এর সুষ্ঠু কোন মিমাংসা হয় ততদিন চলবে এই কর্মবিরতি।"
Read More
আজ এনজেপি থেকে পথ চলা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের

আজ এনজেপি থেকে পথ চলা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের

বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা আজ। মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল ঘোষণা করা হলেও ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। থাকবেন রেলমন্ত্রী। প্রসঙ্গত, প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। অসুস্থ হয়ে আমেদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই ভোররাতে প্রয়াত হন তিনি। খবর পেয়েই প্রধানমন্ত্রী দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা হন। গান্ধীনগরে আজই হবে হীরাবেনের শেষকৃত্য। মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর আজকের বঙ্গসফর বাতিল করা হয়েছে। তবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আজ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন বলে জানা গেছে। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম বুলেট ট্রেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের শুভ…
Read More
কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার পুন্ডিবাড়ি থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে পুন্ডিবাড়ি বাজারের দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পান দুটি সোনার দোকানের শাটার খোলা রয়েছে। পুন্ডিবাড়ি থানার থেকে পুন্ডিবাড়ি বাজার ঢিল ছোড়া দূরত্বে হওয়া সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। এই চুরির ঘটনায় কয়েক লক্ষ্য টাকার সোনা এবং রূপোর গয়না সহ বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে।
Read More
বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল যুবকের

বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল যুবকের

বিএসএফ এর ৯০ ব্যাটেলিয়নের গুলিতে মৃত্যু হল এক যুবকের। জানা গেছে, প্রেম কুমার বর্মন নামে বয়স ২৪ এর ওই যুবক গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ প্রেম কুমার বর্মন ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করে। কিছুদিন আগেই সে বাড়ি এসেছিল আবার আগামী দুই তিন দিনের মধ্যে তার ব্যাঙ্গালোরে চলে যাওয়ার কথা ছিল। পরিবারের দাবি প্রেম কুমার বর্মন কোনোরকম চোরাচালানকারীর সঙ্গে যুক্ত ছিল না। আজ সকালে নিজের জমিতে ক্ষেত পরিদর্শনে গেলে বিএসএফ তাকে গুলি করে মারে। তবে এখনও পর্যন্ত বিএসএফ বা পুলিশের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Read More
শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি হিলকার্ড রোড পরিক্রমা করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উত্তরবঙ্গের গর্ব উত্তরবঙ্গ পৌষ মেলা। মেলাতে ফুটিয়ে তোলা হয় উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে। এদিনের এই শোভাযাত্রায় আদিবাসী নৃত্য পরিবেশ করা হয়। এছাড়াও মেলাতে থাকবে বিভিন্ন ধরনের পিঠেপুলি ও উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির খাওয়ার। জানা গিয়েছে, আজ থেকে এই মেলা শুরু হয়ে চলবে আগামী 2 রা জানুয়ারি পর্যন্ত।
Read More
বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান। করোনা অতিমারিতে দু-বছর বড়দিন তেমন ভাবে পালিত হয়নি। এবছর রীতিমতো ক্রেতাদের ঢল বিভিন্ন দোকানগুলোতে। বেশীরভাগ দোকান গুলোতে রাখা হয়েছে ছোটো, বড়ো সব ধরনের সান্তাক্লজের ডল এবং সান্তাক্লজের পোশাক। পাশাপাশি সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন ধরনের কৃত্রিম পাইন গাছ এবং রকমারি কেক। স্বাভাবিকভাবেই দীর্ঘ করোনা অতিমারির পর এবছর বড়দিনের কেনাকাটায় দারুণ ভাবে গা-ভাসাচ্ছে অধিকাংশ আলিপুরদুয়ারের বাসিন্দারা। আসছে বড় দিন। তাই এবার শহরের মোড়ে মোড়ে দোকান গুলিও পসরা নিয়ে হাজির।  
Read More
সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ

সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ

খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। ২৩শে ডিসেম্বর সকালেই খুলে যাবে ব্রিজ। নির্ধারিত সময়ের আট দিন আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বড় দিনের আগেই শেষ করতে হবে সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ। ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও দ্রুততার সাথে কাজ করে PWD। আগামী ২৩ তারিখ সকাল থেকেই পুরোপুরি স্বভাবিক হচ্ছে সাঁতরাগাছি সেতু। গত ১৯শে নভেম্বর থেকে সেতু মেরামতির কারণে আংশিকভাবে বন্ধ রয়েছে সাঁতরাগাছি সেতু।
Read More
দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে উঠে আসা স্বজন পোষনের অভিযোগের পর দলের পঞ্চায়েত প্রধান সহ দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার ফেসবুক একাউন্ট থেকে দলীয় নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দিয়েছেন কোন পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের নামে সরকারি ঘর বরাদ্দ হলে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। অভিজিৎ দে ভৌমিক এর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতেই জেলা…
Read More
জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবুতে

জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবুতে

শীতের পিকনিক,স্কুলের অ্যানুয়াল স্পোর্টস,কিংবা ভরপেট খেয়ে বাড়ির ছাদে রোদ পোহানোর ফাঁকে দার্জিলিং চায়ের মতোই সুগন্ধ এবং মিষ্টত্বের কারণে জনপ্রিয়তা পেয়ে থাকে পাহাড়ের কমলালেবু৷ তাই এবার মানুষের চাহিদা অনুযায়ী জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিং এর কমলা লেবু। সাতসকালে দোকানে দোকানে সেই ভিড় লক্ষ্য করা গেল। চুটিয়ে দার্জিলিংয়ের কমলা লেবুর স্বাদ পেতে ভিড় করছেন ক্রেতারা। ব্যবসা ভালো জমেছে আর তাই খুশি উপর থেকে নেমে আসা ব্যবসায়ীরা। তবে দামে বড়ো কিছু হেরফের নেই,মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রয়েছে এই কমলালেবুর দাম। তবে দেখার বিষয় পুরোনো স্বাদ রয়েছে কিনা এবারের নতুন কমলালেবুর মধ্যে।
Read More
আবার নতুন করে বাড়তে পারে জিনিসপত্রের দাম

আবার নতুন করে বাড়তে পারে জিনিসপত্রের দাম

দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে বাড়ছে চিন্তা৷ ভারতীয় অর্থনীতির জন্য এক কঠিন সময় আসতে চলেছে৷ সম্প্রতি এমন আশঙ্কার কথাই প্রকাশ করেছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজন। এবার খানিক সেই সুরেই ভারতের জিডিপি বৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলে দিল মার্কিন আর্থিক বহুজাতিক সংস্থা জেপি মর্গ্যান। তাদের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ সালের মাঝামাঝি সময় থেকেই ভারতের অর্থনীতির গতি মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। সই সময় আন্তর্জাতিক অর্থনীতির বৃদ্ধির গতিও ধীর হবে৷ তার প্রভাব পড়বে ভারতের উপরেও। বাড়তে পারে জিনিসপত্রের দাম৷ দিন কয়েক আগে আরবিআই গভর্নর জানিয়েছিলেন, গত দুই বছরে কোভিড সংক্রমণের জেরে বৃদ্ধির হার যেভাবে ধাক্কা খেয়েছে এবং তা পূরণ করার জন্য যে…
Read More