India

প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ

প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ

প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের দিনহাটা মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো। সোমবার দিনহাটা শহরের সংহতি ময়দানে প্রথম বর্ষ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমা শাসক রেহেনা বশির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পুরসভার আধিকারিক অলোক কুমার সেন, মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের মার্চ পাষ্টের অভিবাদন গ্রহণ করেন মহকুমা শাসক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, দিনহাটায় এই প্রথম মাদ্রাসার স্তরের মহাকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় কুড়িটি স্কুলের দুই শতাধিক ছাত্র-ছাত্রী ৬২টি ইভেন্টে অংশ নেয়।
Read More
মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে কর্ম বিরতিতে পশ্চিমবঙ্গ কোর্ট এমপ্লয়েস এসোসিয়েশন

মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে কর্ম বিরতিতে পশ্চিমবঙ্গ কোর্ট এমপ্লয়েস এসোসিয়েশন

বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি সোমবার শিলিগুড়ি আদালতে একদিন ব্যাপী কর্মবিরতি বিক্ষোভে সামিল হলো পশ্চিমবঙ্গ কোর্ট এমপ্লয়েস এসোসিয়েশনের সদস্যারা। এসোসিয়েশনের সদস্যদের অভিযোগ বেশ কয়েক মাসের তাদের মহার্ঘ্য ভাতা বকেয়া পড়ে রয়েছে, তবে এই বিষয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে এর আগেও বেশ কয়েকবার তারা নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে, তবে তাতেও কোনো রকম কর্ণপাত করা হয়নি। তাই বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে সারা রাজ্যের পাশাপাশি এদিন শিলিগুড়ি আদালতের কর্মীরাও একদিনের কর্মবিরতি বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি দ্রুত তাদের বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান করা হোক। যদি বকেয়া মহার্ঘ্য ভাতা দ্রুত প্রদান না করা হয় তাহলে…
Read More
শপিং মল সহ বাজারের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন দমকল কর্মীরা

শপিং মল সহ বাজারের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন দমকল কর্মীরা

ক‍্যাম্প করে এবার শপিং মল সহ বাজারের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন দমকল বিভাগের কর্মীরা। কোথাও হঠাৎ করে আগুন ধরে গেলে চটজলদি কিভাবে তা নেভাতে হবে তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। গত কয়েকমাস ধরেই জলপাইগুড়ি‌র বিভিন্ন হাসপাতাল ও সরকারি দপ্তর‌গুলোতে আগুন নেভানোর প্রশিক্ষণ দিয়ে আসছেন জলপাইগুড়ির দমকল বিভাগের কর্মীরা। এবার জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় শপিং মলে কর্মরত কর্মীদের নিয়ে একটি শিবির করে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। হঠাৎ কোথাও আগুন লেগে গেলে দমকল বাহিনী আসার আগে‌ই কিভাবে আগুন নেভাতে হবে তা হাতে কলমে শেখানো হয়। এছাড়াও শপিং মল‌গুলোতে আগুন নেভানোর জিনিসপত্র ঠিকমতো রয়েছে কিনা তাও খতিয়ে দেখে‌ন দমকল বিভাগের…
Read More
এজেন্ট রবীন্দ্র কৌশিকের বায়োপিক বানাতে চলেছেন অনুরাগ বসু

এজেন্ট রবীন্দ্র কৌশিকের বায়োপিক বানাতে চলেছেন অনুরাগ বসু

চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসু বৃহস্পতিবার ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের উপর "দ্য ব্ল্যাক টাইগার" নামে একটি সিনেমা তৈরির কথা ঘোষণা করেছেন। "লাইফ ইন এ… মেট্রো", "গ্যাংস্টার", "বরফি!", এবং "লুডো" এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত, পরিচালক বলেন যে, কৌশিকের মতো অজানা নায়কদের গল্প অবশ্যই মানুষের সাথে ভাগ করা উচিত। বসু একটি বিবৃতিতে বলেন, “রবীন্দ্র কৌশিকের গল্প সাহস ও বীরত্বের। মাত্র ২০বছর বয়সে, তিনি ৭০ এবং ৮০ এর দশকের অনেক জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক চরিত্রকে তুলে ধরে। আমাদের ইতিহাসের অনেক কিছুই হয় লুকানো হয়েছে নয়তো মানুষের মন থেকে মুছে গিয়েছে। আমাদের উচিত…
Read More
মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক সেরে শিলিগুড়ি ফিরলেন অনিত থাপা

মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক সেরে শিলিগুড়ি ফিরলেন অনিত থাপা

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ের সামগ্রিক উন্নয়নের বিষয়ে একাধিক আলোচনা হয়েছে।- শুক্রবার সকালে এনজেপি স্টেশনে পৌঁছোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন জিটিএ প্রধান অনিত থাপা। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কলকাতা গিয়েছিলেন অনিত থাপা। জিটিএর শক্তি বৃদ্ধি সহ পাট্টা ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় এদিন। আলোচনা যথেষ্টই সার্থক হয়েছে বলে। খুব দ্রুততার সঙ্গে পাট্টার কাজ শুরু হবে বলেই জানান তিনি। অন্যদিকে, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান প্রসঙ্গে তার মন্তব্য, "পাহাড়ের সামগ্রিক উন্নয়নই পাহাড়ের সামাধান। সেই লক্ষ্যেই আমি কাজ করছি।"
Read More
প্রভাসের সাথে বাগদানের গুজবের মধ্যে রহস্যজনক পোস্ট শেয়ার করলেন কৃতি স্যানন

প্রভাসের সাথে বাগদানের গুজবের মধ্যে রহস্যজনক পোস্ট শেয়ার করলেন কৃতি স্যানন

আদিপুরুষের অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে সহ-অভিনেতা প্রভাসের সম্পর্কের গুজবের খবর বর্তমানে শোনা যাচ্ছে। যখন থেকে বরুণ ধাওয়ান ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ভেদিয়া প্রচারের সময় বাহুবলী অভিনেতার সাথে ডেট করছেন, আর তারপর থেকেই এই গুজব উড়তে শুরু করে। আবারও, ইন্টারনেট তাদের বাগদানের গুজব নিয়ে আলোড়িত হয়েছিল যে কৃতি এবং প্রভাস আগামী সপ্তাহে মালদ্বীপে বাগদান করবেন। তবে, প্রভাসের একজন ঘনিষ্ঠ সহযোগী এই খবরটি অস্বীকার করে বলেছেন যে তারা "শুধু বন্ধু"। এখন, কৃতী স্যানন এই মিথ্যা বাগদানের গুজবের মধ্যে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। অভিনেত্রী কৃতি স্যানন বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে অপরাহ উইনফ্রের একটি রহস্যময় পোস্ট শেয়ার করেন। তিনি পোস্টটির ক্যাপশনে, স্যালুট ইমোজির সাথে…
Read More
‘পাঠান’ এর ১৫ তম দিনেও জোর অটল রয়েছে বক্স অফিসে

‘পাঠান’ এর ১৫ তম দিনেও জোর অটল রয়েছে বক্স অফিসে

শাহরুখ খানের প্রত্যাবর্তন ছবি 'পাঠান' বক্স অফিসে নিজস্ব একটি জায়গা গড়ে নিয়েছে এবং প্রতিদিন নতুন রেকর্ড তৈরী করছে। বলিউডের বাদশাহর স্পাই অ্যাকশন থ্রিলার ছবি 'পাঠান' জ্বর কমার নামই নিচ্ছে না। ফলে ছবিটিও প্রচুর আয় করছে। এমনকি 'পাঠান' এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা ছবি হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক মুক্তির ১৫তম দিনে কত কোটি টাকা আয় করেছে 'পাঠান'। শাহরুখ খান 'পাঠান' দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন এবং তার প্রত্যাবর্তন ছিল দেখার মত। ছবিটি মুক্তির প্রথম দিনেই রেকর্ড ব্রেকিং ৫৫ কোটি রুপি সংগ্রহ করেছিল। এরপর থেকে 'পাঠান' উপার্জনের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে 'পাঠান'-এর ১৫তম দিনের আয়ের প্রাথমিক পরিসংখ্যানও এসেছে।…
Read More
প্রকাশিত হল কোক স্টুডিও ভারতের প্রথম গান ‘উদজা’

প্রকাশিত হল কোক স্টুডিও ভারতের প্রথম গান ‘উদজা’

কোক স্টুডিও সম্প্রতি কোক স্টুডিও ভারত নামে ভারতে তার শো পুনরায় চালু করেছে। নির্মাতারা মঙ্গলবার কোক স্টুডিও ভারত থেকে প্রথম গান "Udja" প্রকাশ করেছেন। বুরাহ, জসলিন রয়্যাল এবং সাভেরা মেহতার কণ্ঠে ওএএফএফ এবং সাভেরার সহযোগিতায় তৈরি হয়েছে এই গান। "উদজা" লিখেছেন বুরাহ এবং কাউসার মুনির। গানটিকে বর্ণনা করা হয়েছে "দুইজন মানুষের তিক্ত-মিষ্টি যাত্রার উপর, যারা একটি ভালো ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এই গানের বর্ণনায় বলা হয়েছে যে, উদজা আশার বার্তা এবং নতুন শুরুর শক্তি।" কোক স্টুডিও ভারতে আমিরা গিল, অচিন্ত, আদিত্য গাধভি, অরিজিৎ দত্ত, আমান এবং আয়ান আলি বঙ্গ, আশিমা মহাজন, আরমান মালিক, বোম্বে ব্রাস, বুরাহ, চরণ রাজ,…
Read More
সিকিম জয়েন্ট একশন কাউন্সিলের তরফ থেকে বনধের ডাক

সিকিম জয়েন্ট একশন কাউন্সিলের তরফ থেকে বনধের ডাক

কর সংক্রান্ত মামলায় সিকিমে বসবাসকারী নেপালিদের অভিবাসী হিসেবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রতিবাদে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে সিকিম জয়েন্ট একশন কাউন্সিল। তার প্রভাব পড়লো উত্তরের পর্যটন শিল্পে। শিলিগুড়ির SNT বাস টার্মিনাসে আটকে থাকতে দেখা যায় প্রচুর পর্যটকদের। জানা গিয়েছে, সন্ধ্যা ছটা পর্যন্ত সিকিমে পর্যটকদের প্রবেশ না করার আবেদন জানিয়েছে বনধ সমর্থনকারীরা। পর্যটকরা বেড়াতে এসে দুর্ভোগের শিকার হয়েছে। পর্যটকরা জানান, এই বনধের ব্যাপারে তাদের আগাম খবর ছিল না, যার ফলে শিলিগুড়ি এসে তারা আটকে পড়েছেন।তাতেই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।
Read More
প্রকাশ্যে এলো বড় তথ্য, দুর্নীতির কবলে ভারত

প্রকাশ্যে এলো বড় তথ্য, দুর্নীতির কবলে ভারত

প্রকাশ্যে এলো বড় তথ্য, দুর্নীতির কবল থেকে দেশকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ করেছে নরেন্দ্র মোদী সরকার৷ যার মধ্যে অন্যতম অবশ্যই ডিমানিটাইজেশন৷ অন্তত তেমনটাই দাবি করে থাকে গেরুয়া শিবির৷ কারণ, বিশ্ব দু্র্নীতি সূচকে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ৮৫ নম্বরে। 'বিশ্ব দুর্নীতি সূচকের' সর্বশেষ তথ্য অনুসারে, দুর্নীতির তালিকায় স্থান পাওয়া ১৮০টি দেশের মধ্যে ৪০ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ৮৫-তে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুসারে, ৯৫ শতাংশ দেশই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ। অর্থনৈতিক ক্ষেত্রে দেশগুলির কাজের ভিত্তিতে নম্বর দিয়ে থাকেন তারা। সকল তথ্যের ভিত্তিতেই ১৮০টি দেশ ও অঞ্চলকে সূচক ০ থেকে ১০০-এর স্কেল ব্যবহার করে এই তালিকা তৈরি হয়। এ ক্ষেত্রে…
Read More