India

‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ নেই জয়তীর গান, হতাশ শিল্পী

‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ নেই জয়তীর গান, হতাশ শিল্পী

জয়তী চক্রবর্তী গানটি গাইলেও, সেই গানটি ওয়েব সিরিজে অন্তর্ভুক্ত করা হয়নি। শিল্পী জানতেও পারেননি। জয়তী সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন যে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' দেখার সময় তিনি হতাশ হয়েছিলেন। তবে জয়তীর মতে, ধারাবাহিকের শিল্পীদের তালিকায় তার নাম রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, আসল গায়ককে চেনা যাচ্ছে না। জয়তীর কাছে এটা একজন শিল্পীর অপমান।সম্প্রতি এই ধারাবাহিকের সঙ্গীত পরিচালক অমিত চ্যাটার্জি জানান, এই ধারাবাহিকে কাজ করার জন্য তিনি নিয়মিত হুমকির ফোন পান। ফলে শুরু থেকেই বিতর্কের মুখে পড়ে সিরিজটি।
Read More
বাড়ছে জল্পনা, বাজারে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে ২০০০ টাকার নোট

বাড়ছে জল্পনা, বাজারে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে ২০০০ টাকার নোট

আজ থেকে সাত বছর আগে আচমকাই এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। ২০১৬ সালে কেন্দ্রের বিজেপি সরকার পুরনো ৫০০ টাকার নোট বদলে নতুন নোট আনে এবং ১০০০ টাকার নোট বাতিল করে আনা হয় ২০০০ টাকার নোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দাবি করেছিলেন যে, ণোটবন্দির ফলে দুর্নীতি মুক্ত হবে দেশ। কালো টাকা ঘরে ফিরবে। ধূমধাম করে এই নোট বাজারে এসেছিল। নোটে চিপ আছে থেকে শুরু করে নানা গুঞ্জন এই নোটকে নিয়ে ছড়িয়ে পড়েছিল সর্বত্র। নোটবন্দির পর সব থেকে বেশি আলোচিত সেই ২০০০ টাকার নোটের এখন আর দেখা মেলে না বললেই চলে। তবে কি বাজার থেকে ক্রমেই গায়েব হয়ে যাচ্ছে এটি? সম্প্রতি…
Read More
সাতসকালে এপি প্রাথমিক বিদ্যালয় থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

সাতসকালে এপি প্রাথমিক বিদ্যালয় থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

সাতসকালে ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের খারিজা ফলিমারি এপি প্রাথমিক বিদ্যালয়ে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা যায়, মঙ্গলবার সকালে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করলে তারা দেখতে পায় বিদ্যালয়ের ঘরের বারান্দায় কেউ বা কারা বোমা তৈরির সরঞ্জাম ফেলে রেখে গেছে। আর তারপরেই আতঙ্কিত ছাত্রছাত্রী ও শিক্ষকেরা পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে ওই বোমার সরঞ্জাম গুলি উদ্ধার করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকমল বর্মন জানান, আজ যখন তিনি বিদ্যালয়ে আসেন তখন এক ছাত্র এসে তাকে জানায় যে ছাত্ররা যখন স্কুলে এসেছিল তখন তারা বোমা তৈরি সরঞ্জামের মতো কিছু জিনিস দেখতে পায় এবং তারা সেগুলি ফেলে দেয়। আর ছাত্রদের মুখে এমন কথা শোনার পরেই…
Read More
সৃজিত আনছে দেশি শার্লক হোম, কিন্তু অভিনেতা কে?

সৃজিত আনছে দেশি শার্লক হোম, কিন্তু অভিনেতা কে?

বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বে মোড়ানো ব্রিটিশ গোয়েন্দা স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসকে যদি দেশীয়ভাবে গড়ে তোলা যায়? এর জন্য গত কয়েক মাস ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। তার হাত ধরেই বলিউডে আসতে চলেছে 'দেশি শার্লক হোমস'। প্রযোজনা করেছে বিবিসি। শার্লকের এই ভারতীয় সংস্করণটি একটি সর্বভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাথে একটি যৌথ উদ্যোগ। এই ধারাবাহিকে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে প্রকাশ হলো অভিনেতাদের নাম। সূত্রের খবর, কে কে মেননকে প্রধান চরিত্রে নেওয়ার কথা ভাবা হচ্ছে। শার্লকের বন্ধু ওয়াটসনের ভূমিকায় দেখা যাবে রণবীর শোরেকে। আরও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন রসিকা দুগাল বলেও খবর।…
Read More
অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম

অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম

ফের শিলিগুড়িতে অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযান চালালো পুরনিগম। শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম। সোমবার ওই এলাকায় একটি অবৈধ নির্মাণ JCB এর মাধ্যমে সম্পুর্ন ভেঙে দেয় শিলিগুড়ি পুরনিগম। অভিযোগ, আগে থেকে কোনো নির্দেশিকা না দিয়েই এই নির্মাণ ভেঙে ফেলা হয়। তবে,পুরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসমঞ্জ ব্যানার্জি জানান, শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে তাদের আগাম নোটিশ দেওয়া হয়েছিল। অবশেষে পুরনিগমের পক্ষ থেকে ওই নির্মাণ ভেঙে দেওয়া হয়। জানা গিয়েছে, টক টু মেয়র কর্মসূচিতে এই অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন এক বাসিন্দা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে নির্মানটি ভেঙে দেওয়া হয়। অন্যদিকে, পুরনিগমের পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভাঙ্গার পর…
Read More
কড়া পুলিশী ব্যবস্থাপনায় শুরু হল হিমঘরগুলোতে আলু রাখার প্রক্রিয়া

কড়া পুলিশী ব্যবস্থাপনায় শুরু হল হিমঘরগুলোতে আলু রাখার প্রক্রিয়া

কড়া পুলিশী ব্যবস্থাপনায় শুক্রবার থেকে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন হিমঘরগুলোতে আলু রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। আগেই পেয়েছে বন্ড এবার নিশ্চিন্তে হিমঘরে আলু রাখতে এসে খুশি চাষীরা। বিগত দিনে হিমঘরে আলু রাখার বন্ড বিতরণকে ঘিরে জলপাইগুড়িতে ধুন্ধুমার কান্ড দেখা দিলেও শুক্রবার ঠিক তার উল্টো চিত্রই উঠে এলো ক্যামেরায়। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন হিমঘরে আলু রাখতে এসেছেন চাষীরা। সকাল থেকেই সুষ্ঠভাবে আলু হিমঘরে রাখার বিষয়টি নিশ্চিত করতে ব্যাবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন, যদিও দুপুর পর্যন্ত কোনো হিমঘরেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আলু রাখতে আসা এক ট্রাক্টর চালক জানালেন, এবার অনেক শান্তি। গতবারও খুব ঝামেলা হয়েছিলো কিন্তু এবারে একেবারে শান্তি। ওপর…
Read More
INTTUC-এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দেওয়া হবে বিনামূল্যে ই-রিকশা পরিষেবা

INTTUC-এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দেওয়া হবে বিনামূল্যে ই-রিকশা পরিষেবা

বিনা ভাড়ায় পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাচ্ছেন ই-রিকশা কাকুরা। ই-রিকশায় চেপে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীরা। সঙ্গে যাচ্ছেন অভিভাবকেরাও। পরীক্ষার দিনগুলিতে এ ভাবেই বিনামূল্যে পরিষেবা দেবেন শিলিগুড়ির ই-রিকশা চালকেরা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। স্বাভাবিকভাবেই খুশি পরীক্ষার্থী ও অভিভাবকেরা। রাজ্যজুড়ে চলছে উচ্চমাধ্যমিক। কারও পরীক্ষার সিট পড়েছে বাড়ি থেকে ৩ কিলোমিটারের মধ্যে, কারও বা ১০ কিলোমিটার পর্যন্ত। অনেকেই চিন্তিত ছিলেন কীভাবে সময়ে পৌছবেন। তাদের চিন্তা মুক্ত করতেই পরীক্ষার কয়দিন বিনামূল্যে ই-রিকশা পরিষেবা দেওয়ার কথা ভাবলেন দার্জিলিং জেলা INTTUC-র অন্তর্গত শিলিগুড়ি টাউন ব্লক-২। দার্জিলিং জেলা সভাপতি নির্জল দে, জেলা সহ সভাপতি সাধন রায়, ব্লক-২ সভাপতি সুজিৎ ভৌমিক, জেলা সদস্য প্রদীপ মজুমদার, কার্যত…
Read More
পশ্চিমবঙ্গ মিনিমাম ওয়েজ এডভাইসারি বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন গৌতম দেব

পশ্চিমবঙ্গ মিনিমাম ওয়েজ এডভাইসারি বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন গৌতম দেব

পশ্চিমবঙ্গ মিনিমাম ওয়েজ এডভাইসারি বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার, একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে রাজ্য শ্রম দপ্তরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়। জানা গিয়েছে, শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয় নিয়ে একটি কমিটি আগেই তৈরি হয়েছিল। সেই কমিটির পরিবর্তন করে গৌতম দেবকে চেয়ারম্যান করা হয়। এই প্রসঙ্গে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, মন্ত্রী মলয় ঘটক তাকে ফোন মারফতে বিষয়টি জানান। সমস্ত বিষয়ের ওপর সার্ভে করে কাজ শুরু করবেন বলে তিনি জানান।
Read More
এপ্রিল মাসের পর আর কোনও বেসরকারি সংস্থাকে স্টেডিয়াম ব্যবহার করতে দেওয়া হবে না : মেয়র

এপ্রিল মাসের পর আর কোনও বেসরকারি সংস্থাকে স্টেডিয়াম ব্যবহার করতে দেওয়া হবে না : মেয়র

এপ্রিল মাসের পর আর কোন বেসরকারি সংস্থাকে স্টেডিয়াম ব্যবহার করতে দেওয়া হবে না। বুধবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ পরিদর্শনের পর এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানের পর ক্ষতিগ্রস্থ হয়েছিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ। এই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল শিলিগুড়ি পুরনিগমকে। প্রশ্নের মুখে পড়েছিলেন মেয়র গৌতম দেব।সেই কারণে তড়িঘড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে পূর্ণ ছন্দে ফেরাতে উদ্যোগী হয়েছেন মেয়র। দ্রুত মাঠ মেরামতের কাজ শুরু করান এবং আগের চেয়েও সুন্দর মাঠ শিলিগুড়িবাসীকে উপহার দেওয়ার কথা জানান তিনি। এই কারণে বুধবার ফের একবার মাঠের কাজ পরিদর্শনে যান মেয়র। সমস্ত দিক পরিদর্শন করার পর তিনি জানান, এপ্রিল মাসে অরিজিৎ সিং ও আরও একটি…
Read More
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হল শিলিগুড়িতেও

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হল শিলিগুড়িতেও

আজ থেকে শুরু হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষাকে সম্পন্ন করতে তৎপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৮ লক্ষ। গতবার এই সংখ্যাটা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার।ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এবার বেশি। ২৩ টি জেলাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বেশি। এবছর দার্জিলিং জেলাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা 19882 জন। জানা গিয়েছে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছে। তবে তার এক ঘন্টা আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছে পরীক্ষার্থীরা। এবারের পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কোনওভাবেই যাতে পরীক্ষাহলে কোনওরকম টোকাটুকি না হয় বা প্রশ্নপত্র…
Read More