India

লোকসান সামলে আবার নতুন করে লাভের মুখ দেখছে আদানি গ্রুপ

লোকসান সামলে আবার নতুন করে লাভের মুখ দেখছে আদানি গ্রুপ

উঠতে থাকা একাধিক অভিযোগের কারণে, নতুন বছরের শুরু থেকে যেন সময়টা একেবারেই ভালো যাচ্ছিলো না শিল্পপতি গৌতম আদানির। কারচুপির অভিযোগ সামনে আসার পর থেকেই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে তাঁর পতন শুরু হয়েছে। এই সব কিছু সামলে উঠে সম্পত্তি বৃদ্ধি হচ্ছে গৌতম আদানির। আবার নতুন করে বাজারে লাভের মুখ দেখেছে আদানি গ্রুপের শেয়ার। এই গোষ্ঠীর চারটি সংস্থার শেয়ারের মূল্য বাজারের উপরের সার্কিটে পৌঁছে গিয়েছে। ফলত চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পত্তিও লাফিয়ে বেড়ে গিয়েছে। দিনের শেষে গৌতম আদানির মোট সম্পত্তির মূল্য ছিল ১৫ হাজার ২২১ কোটি টাকা। এক লাফে ১.৮৬ বিলিয়ন ডলার সম্পত্তি বেড়েছে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতার। ব্লুমবার্গ বিলয়নেয়ার ইনডেক্স অনুযায়ী,…
Read More
বিপুল ভোট পেয়ে কমিটির নয়া সদস্য হিসেবে নির্বাচিত হল ভারত

বিপুল ভোট পেয়ে কমিটির নয়া সদস্য হিসেবে নির্বাচিত হল ভারত

দেশের ঝুলিতে এলো এবার নয়া দায়িত্ব। ফের আন্তর্জাতিক স্তরে ভারতের জয়জয়াকার। রাষ্ট্রসংঘের শীর্ষ স্ট্যাটিস্টিক্যাল কমিটিতে জায়গা পেয়েছে ভারত। সদস্য দেশগুলির বিপুল ভোট পেয়ে এই কমিটিতে নির্বাচিত হওয়ার পরই টুইট করে শুভেচ্ছা জানান বিদেশমন্ত্রী এস জয়শংকর। চার বছরের জন্য এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য থাকবে ভারত। নির্বাচনের ফল প্রকাশের পরই টুইট করে শুভেচ্ছা জানান বিদেশমন্ত্রী। ৫৩টি ভোটের মধ্যে ৪৬টিই গিয়েছে ভারতের ঝুলিতে। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে দু’টি দেশকে এই স্ট্যাটিসটিক্যাল কমিটিতে জায়গা দেওয়া হবে। প্রথম দেশ হিসাবে ইতিমধ্যেই এই কমিটিতে নির্বাচিত হয়েছে ভার‍ত। দ্বিতীয় স্থানের জন্য আবার নির্বাচনে লড়বে চিন ও দক্ষিণ কোরিয়া। যেকোনও একটি দেশ জায়গা পাবে এই কমিটিতে। রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী,…
Read More
আগামী তিন বছরের মধ্যে নতুন করে সেজে উঠতে চলেছে দেশের প্রতিটি স্টেশন

আগামী তিন বছরের মধ্যে নতুন করে সেজে উঠতে চলেছে দেশের প্রতিটি স্টেশন

বিগত বেশ কিছু সময় ধরে দেশ জুড়ে একের পর এক স্টেশনকে রীতিমতো নতুন করে ঢেলে সাজাচ্ছে রেল। মূলত, ট্রেনের ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে গুরুত্ব দিয়ে অত্যাধুনিকভাবে সংস্কার করা হচ্ছে স্টেশনগুলিকে। এবার নবরূপে সজ্জিত হতে চলেছে আসানসোল রেল স্টেশনটি।. ভারতীয় রেল এই কাজের জন্য ৪৯৬ কোটি টাকা মঞ্জুর করেছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের নির্মাণ বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আশিস ভরদ্বাজ জানিয়েছেন যে, রেল বিশ্বমানের আধুনিকীকরণের জন্য আসানসোল স্টেশনের ড্রইং এবং ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিগত বিষয়ে পরিবর্তনগুলিকে অনুমোদন করেছে। পাশাপাশি তিনি জানান যে, হাওড়া স্টেশনের জন্য ১,০০০ কোটি টাকার সম্ভাব্য ব্যয় অনুমান করা হয়েছে। এছাড়াও জসিডি, ব্যান্ডেল, ভাগলপুর এবং…
Read More
বাড়তে থাকা তাপমাত্রার মাঝেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

বাড়তে থাকা তাপমাত্রার মাঝেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে আকাশের মুখ ভার ছিল, বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে, একনাগাড়ে ভিজছে উত্তরবঙ্গও৷ এরই মাঝে রাজ্যের পাশাপাশি আবারও দেশ জুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারত, কেরল, তামিলনাড়ু, সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে বিচ্ছিন্ন ভারী বর্ষণের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খুব সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিবর্তন হবে পশ্চিমবঙ্গেও। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গের আট জেলাতেই আজ বৃষ্টি…
Read More
দৃঢ় হচ্ছে ভারত আমেরিকার সম্পর্ক

দৃঢ় হচ্ছে ভারত আমেরিকার সম্পর্ক

আরও চাপ বাড়ছে বেনজিং-এর, দিন প্রতিদিন সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে ভারত আমেরিকার, এর ফলে একের পর এক সাহায্য মিলছে সামরিক ক্ষেত্রে। এবার পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা এয়ার বেসে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বায়ু সেনার ওয়ারগেমসে অংশ নিতে চলেছে ভারতীয় বায়ু সেনা, আমেরিকার বায়ু সেনা এবং জাপান। এই উচ্চপর্যায়ের সামরিক মহড়া অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল থেকে ২১ এপ্রিলের মধ্যে। এই বিশেষ ধরনের সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ‘কোপ ইন্ডিয়া’। সামরিক সূত্রে খবর, এই মহড়ায় দেখে নেওয়া হবে কোন বায়ু সেনার ‘অপারেশনাল দক্ষতা’ কতটা? ভারতীয় বায়ু সেনা সূত্রে খবর, দ্বিপাক্ষিক এই সামরিক যুদ্ধাভ্যাসে ফ্রান্সে তৈরি রাফাল, রাশিয়ার তৈরি সুকোই-৩০ এমকেআই এনং সম্পূর্ণ ভারতীয় কারিগরিতে…
Read More
আবারও কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার

আবারও কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার

ঘোষিত হয়েছিল পূর্বেই, দু দিনের জন্য ধর্নায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দু'দিনের ধর্নায় বসে সেই মঞ্চ থেকেই ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্নার শেষ দিনে 'দিল্লি চলো' ডাক ধরা পড়ল তাঁর গলায়। কিছুটা আক্ষেপ নিয়েই দিল্লি গিয়ে বিক্ষোভের কথা বললেন তিনি। অর্থাৎ আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা বাকি আছে বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা। সেই বকেয়া টাকার দাবিতেই মূলত এই দু'দিনের ধর্না দিয়েছিলেন তিনি। কিন্তু এই ধর্নায় আপাতত কোনও লাভ হয়নি। সেই নিয়ে আক্ষেপ করতে শোনা গিয়েছে তাঁকে। মমতা জানিয়েছেন, ভেবেছিলেন কেন্দ্র…
Read More
বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের

বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের

মুখ্যমন্ত্রীর মুখে কু কথা,বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ধিক্কার, বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডি.এ সহ অন্যান্য দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন এমনটাই অভিযোগ তুলে ইতিমধ্যে রাজ্যের সর্বত্র সোচ্চার হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় একত্রিত সংগঠন গুলো। শুক্রবার তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে ধিক্কার সহ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন সংগঠন। এই প্রসঙ্গে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলার সহ সম্পাদক নীলাদ্রি অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের যথেষ্ঠ অপমান করেছেন, আমরা চাই উনি ওনার বক্তব্য প্রত্যাহার করুন।"
Read More
ঘোষিত হলো কর্ণাটকের ভোটের দিন

ঘোষিত হলো কর্ণাটকের ভোটের দিন

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আগামী মে মাসে এক দফায় ভোট হবে দক্ষিণের রাজ্য কর্ণাটকে। সেই রাজ্যের ভোটের দিন ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, আগামী ১০ মে কর্ণাটকে হবে ভোট এবং ফল ঘোষণা হবে ১৩ তারিখ। ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস প্রথম দফায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। শেষ বিধানসভা ভোটের পর জেডিইউয়ের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচডি কুমারস্বামী। কিন্তু সেই সরকারকে বেশিদিন টেকাতেই পারেননি তারা। কংগ্রেস জোটকে ক্ষমতাচ্যুত করে সরকারের দখল নিয়ে নিয়েছিল বিজেপি। তারপর থেকে এখনও পর্যন্ত কর্নাটকে দুর্নীতির অভিযোগে…
Read More
দিন প্রতিদিন বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম, কত টাকা আয় রাজ্য ও কেন্দ্র সরকারের?

দিন প্রতিদিন বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম, কত টাকা আয় রাজ্য ও কেন্দ্র সরকারের?

দিন প্রতিদিন বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম৷ তাতে নিশ্চিতভাবেই সমস্যায় পড়েছে মধ্যবিত্ত সমাজ৷ বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছিল৷ যেখানে দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস বা লিকুইফায়েড পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) উপর ৫% কর আরোপ করে৷ অন্যদিক, রাজ্যগুলি রান্নার গ্যাসের উপর ৫৫% কর বসায়। পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি নিজেদের মতো করে পরোক্ষ কর আদায় করে থাকে। কিন্তু এলপিজির ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। এলপিজি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ পণ্য ও পরিষেবা কর বা জিএসটি-র আওতার মধ্যে পড়ে৷ সমগ্র দেশে এলপিজি সিলিন্ডারের উপর মোট ৫% জিএসটি ধার্য করা হয়েছে। এর মধ্য ২.৫% কেন্দ্রীয় সরকার…
Read More
এবার UPI লেনদেনের ক্ষেত্রে বদলাতে পারে নিয়ম

এবার UPI লেনদেনের ক্ষেত্রে বদলাতে পারে নিয়ম

এবার থেকে বদলাতে পারে নিয়ম৷ এবার ইউপিআই পেমেন্টের উপর বসতে চলেছে চার্চ৷ ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ১.১ শতাংশ চার্জ বসানোর সুপারিশ করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। যা সাধারণ ব্যবসায়ীদের কাছে বড় ধাক্কা৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউপিআই-এর মাধ্যমে মার্চেন্ট লেনদেনের উপর 'প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (পিপিআই)' চার্জ বসানো হচ্ছে৷ ১.১ শতাংশ সারচার্জ আরোপ করার সুপারিশ করা হয়েছে৷ এর ফলে কয়েক লক্ষ ব্যবসায়ী বিপাকে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ তবে একটাই স্বস্তি যে, আপাতত সাধারণ নাগরিককে কোনও চার্জ দিতে হবে না, শুধুমাত্র মার্চেন্ট অ্য়াকাউন্ট ইউজারদেরই এই চার্চ দিতে হবে৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে…
Read More