India

হুঁশিয়ারির শিকার হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা

হুঁশিয়ারির শিকার হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা

শ্রমিকরা আদৌ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিনা এমনই খবর সংগ্রহ করতে গিয়ে চা কারখানা কর্তৃপক্ষের দুর্ব্যবহার এবং হুঁশিয়ারির শিকার হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়া গছ এলাকায়। অভিযোগ, এদিন সংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে চোপড়ার দুইজন সাংবাদিক ওই এলাকার একটি কারখানায় শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয় নিয়ে সেখানে যান।শ্রমিকরাও সাংবাদিকদের অভিযোগ শোনান। আর এরপরই ওই কারখানার ম্যানেজার সহ বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদেরকে বিভিন্ন রকম ভাবে হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। সাংবাদিকদের পক্ষ থেকে ইসলামপুরের লেবার কমিশনারের কাছে বিষয়টি জানানো হয়েছে। ইসলামপুর মহকুমা শ্রমদপ্তরের ইন্সপেক্টর জ্যোতির্ময় বিশ্বাস…
Read More
প্রথম ডোজের শংসাপত্র হাতে ৪৫ বছর উর্ধ্বের অনেকেই লাইনে দাড়িয়ে

প্রথম ডোজের শংসাপত্র হাতে ৪৫ বছর উর্ধ্বের অনেকেই লাইনে দাড়িয়ে

করোনার দাপটে আতঙ্কিত রাজ্য বাসি। এর পাশাপাশি ভ্যাক্সিন কেন্দ্র গুলিতে লাইনে দাঁড়িয়েও চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি ফার্মেসী কলেজ ক্যাম্পাসের ভ্যাক্সিন কেন্দ্রে শুধু ভোর হতে বাকি, এর মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকেন অপেক্ষারতরা, কখন দরজা খুলবে, কখন মিলবে ভ্যাক্সিন। অনেকেরই প্রথম ডোজ মিললেও দ্বিতীয় ডোজ মেলেনি সময় মতো, এতে আতঙ্ক বেশ বাড়িয়ে দিচ্ছে। লাইনে দাঁড়িয়ে অনেকেরই হাতে প্রথম ডোজের শংসাপত্র। লাইনে দাড়িয়ে রয়েছেন অনেকেই ৪৫ বছর উর্ধ্বে। লাইন ঠিক রাখতে ভ্যাক্সিন কেন্দ্রের দরজা খোলার আগেই নিজেরাই বানিয়ে ফেলেছেন নামের তালিকা। এখন দেখার, বেলা বাড়ার সাথে সাথে কত জন লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন নিয়ে বাড়ি যেতে পারলেন।
Read More
ভারত এবং সব দক্ষিণ এশিয়ার পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করল মলদ্বীপ

ভারত এবং সব দক্ষিণ এশিয়ার পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করল মলদ্বীপ

কোভিডের দ্বিতীয় তরঙ্গ ভয়াবহ হয়ে ওঠায় ভারত-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে ইচ্ছুক পর্যটক ও সব ধরনের ভিসাধারীদের জন্য দেশের সীমান্ত সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মলদ্বীপ সরকার। বৃহস্পতিবার (১৩ মে) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মলদ্বীপ সরকারের অভিবাসন দফতরের তরফে একটি টুইটে জানানো হয়েছে।টুইটে মলদ্বীপের অভিবাসন দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘১৩ মে থেকে মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলির পর্যটক ও সব ধরনের ভিসাধারীদের জন্য সাময়িক ভাবে দেশের সীমান্ত বন্ধ রাখা হবে। যাঁরা অন্য দেশ থেকে গত ১৪ দিনে দক্ষিণ এশিয়ার কোনও না কোনও দেশে গিয়েছেন তাঁদের জন্যও বলবৎ হবে এই নিষেধাজ্ঞা। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া…
Read More
করোনা অতিমারিতে নিউ জলপাইগুড়ি স্টেশন বর্তমানে কোলাহল শূন্য

করোনা অতিমারিতে নিউ জলপাইগুড়ি স্টেশন বর্তমানে কোলাহল শূন্য

উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। দেশ বিদেশের বহু পর্যটক পার্শ্ববর্তী রাজ্য সিকিম, ভূটান সহ দার্জিলিং ও ডুয়ার্সের প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে ছুটে আসেন। বছর ভর প্রকৃতির টানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। কিন্তুু করোনার জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছে। প্রকৃতি তার কোল সাজিয়ে রাখলেও দেখা নেই পর্যটকদের। ফলে শূন্যতা সর্বত্র বিরাজ করছে। তরাই,ডুয়ার্স সিকিম ও দার্জিলিং যেতে হলে পর্যটকদের আসতে হবে নিউজলপাইগুড়ি স্টেশনে। ট্রেন থেকে নেমে ছোট, বড় গাড়ী ভাড়া নিয়ে রওনা হন পর্যটকরা যে যার উদ্দেশ্যে। তা ছাড়া নানা কাজে কলকাতা, দিল্লি, চেন্নাই সহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যাত্রীদের ভীড়ে পা রাখা যায় না নিউ জলপাইগুড়ি স্টেশনে। "আজ শূন্যতা"।করোনা ভাইরাস…
Read More
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ২৪ ঘন্টা অক্সিজেন সরবরাহের উদ্যোগ তৃণমূল বিধায়ক নিহার ঘোষের

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ২৪ ঘন্টা অক্সিজেন সরবরাহের উদ্যোগ তৃণমূল বিধায়ক নিহার ঘোষের

চাঁচল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড বাড়ানো এবং ২৪ ঘন্টার জন্য অক্সিজেন সরবরাহ করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। যেহেতু মালদা সদর থেকে চাঁচলের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। সেক্ষেত্রে অতি সহজেই চাঁচল মহকুমার বাসিন্দাদের মালদা মেডিকেল কলেজে এসে চিকিৎসা করাটাও খুব কষ্টকর। এক্ষেত্রে চাঁচল এলাকার বাসিন্দাদের সমস্যার কথা মাথায় রেখেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন করে কোভিড -১৯ হাসপাতাল চালু এবং অক্সিজেন সরবরাহ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিধায়ক নিহার ঘোষ। ইতিমধ্যে তার এই প্রস্তাব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়েছেন তিনি । পাশাপাশি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসা পরিষেবার…
Read More
চা শ্রমিকদের কোভিড টেস্টের ব্যবস্থা করলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন

চা শ্রমিকদের কোভিড টেস্টের ব্যবস্থা করলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন

করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় এক অনন্য নজির গড়লেন কালচিনির বিডিও। প্রাণের ঝুঁকি নিয়ে চা বাগানে গিয়ে শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করলেন। বুধবার কালচিনির বিডিও প্রশান্ত বর্মনকে পিপিই কিট পড়া অবস্থায় বাগানে দেখা যায়। শ্রমিকদের করোনা নিয়ে সচেতন করার পাশাপাশি কোভিড টেস্টের ব্যবস্থা করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিও জানান, করোনা টেস্ট নিয়ে তেমন স্বতঃস্ফূর্ত নন বাগান শ্রমিকরা। অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যান। তাদের ভীতি দুর করতে স্বাস্থ্য দপ্তরকে সাথে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Read More
মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় চা বিক্রেতার দোকান ভাঙচুর ও ব্যাপক মারধর

মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় চা বিক্রেতার দোকান ভাঙচুর ও ব্যাপক মারধর

দোকানে বসে রাস্তার মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় এক চা বিক্রেতাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো কয়েকজন হামলাকারীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের গয়েশপুর এলাকায়। এই হামলার ঘটনার পর ওই চা বিক্রেতার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সেই সময় অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ । যদিও এই হামলার ঘটনায় ওই চা বিক্রেতার দোকান ভাঙচুর করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই ঘটনায় আক্রান্ত চা বিক্রেতা চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই হামলার বিষয়ে আক্রান্ত চা বিক্রেতা রোহিত সবজি, ভোলা সবজি সহ পাঁচ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। …
Read More
টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে পশ্চিমবঙ্গে

টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে পশ্চিমবঙ্গে

বৃহস্পতিবার এবং শুক্রবার দেশের অধিকাংশ প্রান্তে বন্ধ থাকছে ব্যাঙ্ক। রাজ্যের ভিত্তিতে ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। অর্থাৎ দেশের সব ব্যাঙ্ক একসঙ্গে বন্ধ থাকবে না। কবে, কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে, দেখে নিন- ১৩ মে, বৃহস্পতিবারে বেলাপুর, জম্মু, কোচি মুম্বই, নাগপুর, শ্রীনগর এবং তিরবন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ মে শুক্রবারে ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা, আমদাবাদ, আইজল, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, নয়াদিল্লি, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রাঁচি, শিলং এবং শিমলা। করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের কারণে আপাতত পশ্চিমবঙ্গে শনিবার এবং রবিবার পুরোপুরি ব্যাঙ্ক বন্ধ থাকছে। ফলে পশ্চিমবঙ্গে টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের কারণে বর্তমানে পশ্চিমবঙ্গে…
Read More
বিক্ষোভের মুখে সাংসদ রাজু বিস্তা এবং বিধায়ক শঙ্কর ঘোষ

বিক্ষোভের মুখে সাংসদ রাজু বিস্তা এবং বিধায়ক শঙ্কর ঘোষ

দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বিক্ষোভের মুখে পড়তে হল। তৃনমূল কংগ্রেস সমর্থকরা বিজেপি নেতাদের কালো পতাকা দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে চোপড়া থানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিজেপি নেতারা এদিন চোপড়ার ঘটনায় পুলিশের সঙ্গে মিলিত হন। ভোট পরবর্তী হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে আজ দার্জিলিং জেলার বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ চোপড়ায় আসেন। চোপড়া থানার সামনে এদিন তৃনমূল কংগ্রেস সমর্থকরা জড়ো হয়েছিলেন। বিজেপি নেতারা সেখানে পৌঁছাতে তৃনমূল কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। বিজেপি নেতাদের গো ব্যাক শ্লোগান এবং কালো পতাকা…
Read More
মোবাইলে অশালীন মেসেজ পাঠানোর জেরে গৃহবধূর আত্মহত্যা

মোবাইলে অশালীন মেসেজ পাঠানোর জেরে গৃহবধূর আত্মহত্যা

মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানোর প্রতিবাদ করেছিলেন গৃহবধূ। এনিয়ে পরকীয়া সম্পর্কের সন্দেহ করে বসে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা। আর এই নিয়ে শুরু হয় পরিবারে অশান্তি। আর তারই জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন গৃহবধূ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে  চাঁচল থানার কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুরগঞ্জ এলাকায়। প্রতিবেশী এক যুবক ওই গৃহবধূর মোবাইলে অশালীন মেসেজ পাঠাতো বলে অভিযোগ। আর তা জানতে পেরে শ্বশুর বাড়িতে শুরু হয় গোলমাল । তারই জেরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম ছবি বিবি (২২) । নুরগঞ্জ এলাকার বাসিন্দা নুর আলমের সাথে বিগত তিন বছর আগে বিয়ে হয় ছবি খাতুনের। গত…
Read More