India

ভ্যাকসিন না পাওয়ায় ব্যাপক বিক্ষোভ মালদার কোঠাবাড়ি মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে

ভ্যাকসিন না পাওয়ায় ব্যাপক বিক্ষোভ মালদার কোঠাবাড়ি মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে

স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রতিষেধক পর্যাপ্ত থাকার কথা বলা হলেও সঠিকভাবে সাধারণ মানুষ তা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে । যার ফলে শুক্রবার সকাল থেকেই মালদা শহরের কোঠাবাড়ি এলাকার মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে করোনার প্রতিষেধক নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও বেলা গড়িয়ে যাবার পরেও করোনার প্রতিষেধক পাচ্ছেন না বহু মানুষেরা বলে অভিযোগ উঠে। তারপরে শুরু হয় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ।  অপেক্ষারত মানুষদের অভিযোগ, সকাল সাতটা থেকে করোণা ভ্যাকসিন নেওয়ার জন্য এই স্বাস্থ্য কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি। অথচ দুপুর গড়াতেই বলে দেওয়া হলো ভ্যাকসিন দেওয়া হবে না। দ্বিতীয় ডোজ এর মেয়াদ…
Read More
জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ এক করোনা রোগী

জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ এক করোনা রোগী

বৃহস্পতিবার জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ এক করোনা রোগী। কোতয়ালী থানার পুলিশের দারস্থ নিখোঁজ রোগীর পরিবার। নিখোঁজ রোগীর নাম নুকুরু রায় ( ৬২)। জলপাইগুড়ি জেলার চালসার পূর্ব বাতাবাড়ি এলাকার বাসিন্দারা নুকুরু রায় গত ১১তারিখে চালসা সেফ হোম থেকে করোনা পজেটিভ হয়ে জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালে ভর্তি হন। পরিবারের সদস্যরা জানান সব ঠিক ছিল আজ পরিবারের সদস্যরা নুকুরু রায়ের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও নুকুরু বাবু ফোন তোলেনি বলে অভিযোগ। পরিবারের সদস্যরা সময় নষ্ট না করে তড়িঘড়ি জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চলে আসেন। হাসপাতালে ভেতরে গিয়ে দেখেন নুকুরু বাবু বেডে নেই শুধু মাত্র তার মোবাইল ফোনটি রয়েছে৷ এই ঘটনায় রিতিমতো…
Read More
দলমোর ও নাকাডালা এলাকা থেকে চোরাই কাঠ উদ্ধার করল বনকর্মীরা

দলমোর ও নাকাডালা এলাকা থেকে চোরাই কাঠ উদ্ধার করল বনকর্মীরা

বীরপাড়া দলমোর গাড়ো বস্তি এলাকায় অভিযান চালিয়ে কাঠ বোঝাই একটি ছোটো গাড়ি আটক করল বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা । গোপন সুত্রে পাওয়া খবররের ভিত্তিতে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা বীরপাড়া দলমোর এলাকায় অভিযান চালিয়ে একটি ছোটো গাড়িকে ধাওয়া করে।গাড়ির চালক বনকর্মীদের দেখে গাড়ি ছেড়ে পালিয়ে যায় । বনকর্মীরা কাঠ বোঝাই গাড়ি আটক করে গাড়ি থেকে প্রায় ২৫ সিএফটি কাঠ উদ্ধার করে।অপরদিকে কালচিনি ব্লকের সাঁতালি নাকাডালা এলাকায় অভিযান চালিয়ে তিন সাইকেল কাঠ উদ্ধার করল বনদপ্তরের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা । সাইকেলে কাঠ পাচার হচ্ছিল, বনকর্মীদের দেখে পাচারকারীরা সাইকেল ছেড়ে পলায়ন করে।
Read More
হুঁশিয়ারির শিকার হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা

হুঁশিয়ারির শিকার হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা

শ্রমিকরা আদৌ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিনা এমনই খবর সংগ্রহ করতে গিয়ে চা কারখানা কর্তৃপক্ষের দুর্ব্যবহার এবং হুঁশিয়ারির শিকার হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়া গছ এলাকায়। অভিযোগ, এদিন সংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে চোপড়ার দুইজন সাংবাদিক ওই এলাকার একটি কারখানায় শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয় নিয়ে সেখানে যান।শ্রমিকরাও সাংবাদিকদের অভিযোগ শোনান। আর এরপরই ওই কারখানার ম্যানেজার সহ বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদেরকে বিভিন্ন রকম ভাবে হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। সাংবাদিকদের পক্ষ থেকে ইসলামপুরের লেবার কমিশনারের কাছে বিষয়টি জানানো হয়েছে। ইসলামপুর মহকুমা শ্রমদপ্তরের ইন্সপেক্টর জ্যোতির্ময় বিশ্বাস…
Read More
প্রথম ডোজের শংসাপত্র হাতে ৪৫ বছর উর্ধ্বের অনেকেই লাইনে দাড়িয়ে

প্রথম ডোজের শংসাপত্র হাতে ৪৫ বছর উর্ধ্বের অনেকেই লাইনে দাড়িয়ে

করোনার দাপটে আতঙ্কিত রাজ্য বাসি। এর পাশাপাশি ভ্যাক্সিন কেন্দ্র গুলিতে লাইনে দাঁড়িয়েও চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি ফার্মেসী কলেজ ক্যাম্পাসের ভ্যাক্সিন কেন্দ্রে শুধু ভোর হতে বাকি, এর মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকেন অপেক্ষারতরা, কখন দরজা খুলবে, কখন মিলবে ভ্যাক্সিন। অনেকেরই প্রথম ডোজ মিললেও দ্বিতীয় ডোজ মেলেনি সময় মতো, এতে আতঙ্ক বেশ বাড়িয়ে দিচ্ছে। লাইনে দাঁড়িয়ে অনেকেরই হাতে প্রথম ডোজের শংসাপত্র। লাইনে দাড়িয়ে রয়েছেন অনেকেই ৪৫ বছর উর্ধ্বে। লাইন ঠিক রাখতে ভ্যাক্সিন কেন্দ্রের দরজা খোলার আগেই নিজেরাই বানিয়ে ফেলেছেন নামের তালিকা। এখন দেখার, বেলা বাড়ার সাথে সাথে কত জন লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন নিয়ে বাড়ি যেতে পারলেন।
Read More
ভারত এবং সব দক্ষিণ এশিয়ার পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করল মলদ্বীপ

ভারত এবং সব দক্ষিণ এশিয়ার পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করল মলদ্বীপ

কোভিডের দ্বিতীয় তরঙ্গ ভয়াবহ হয়ে ওঠায় ভারত-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে ইচ্ছুক পর্যটক ও সব ধরনের ভিসাধারীদের জন্য দেশের সীমান্ত সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মলদ্বীপ সরকার। বৃহস্পতিবার (১৩ মে) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মলদ্বীপ সরকারের অভিবাসন দফতরের তরফে একটি টুইটে জানানো হয়েছে।টুইটে মলদ্বীপের অভিবাসন দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘১৩ মে থেকে মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলির পর্যটক ও সব ধরনের ভিসাধারীদের জন্য সাময়িক ভাবে দেশের সীমান্ত বন্ধ রাখা হবে। যাঁরা অন্য দেশ থেকে গত ১৪ দিনে দক্ষিণ এশিয়ার কোনও না কোনও দেশে গিয়েছেন তাঁদের জন্যও বলবৎ হবে এই নিষেধাজ্ঞা। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া…
Read More
করোনা অতিমারিতে নিউ জলপাইগুড়ি স্টেশন বর্তমানে কোলাহল শূন্য

করোনা অতিমারিতে নিউ জলপাইগুড়ি স্টেশন বর্তমানে কোলাহল শূন্য

উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। দেশ বিদেশের বহু পর্যটক পার্শ্ববর্তী রাজ্য সিকিম, ভূটান সহ দার্জিলিং ও ডুয়ার্সের প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে ছুটে আসেন। বছর ভর প্রকৃতির টানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। কিন্তুু করোনার জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছে। প্রকৃতি তার কোল সাজিয়ে রাখলেও দেখা নেই পর্যটকদের। ফলে শূন্যতা সর্বত্র বিরাজ করছে। তরাই,ডুয়ার্স সিকিম ও দার্জিলিং যেতে হলে পর্যটকদের আসতে হবে নিউজলপাইগুড়ি স্টেশনে। ট্রেন থেকে নেমে ছোট, বড় গাড়ী ভাড়া নিয়ে রওনা হন পর্যটকরা যে যার উদ্দেশ্যে। তা ছাড়া নানা কাজে কলকাতা, দিল্লি, চেন্নাই সহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যাত্রীদের ভীড়ে পা রাখা যায় না নিউ জলপাইগুড়ি স্টেশনে। "আজ শূন্যতা"।করোনা ভাইরাস…
Read More
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ২৪ ঘন্টা অক্সিজেন সরবরাহের উদ্যোগ তৃণমূল বিধায়ক নিহার ঘোষের

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ২৪ ঘন্টা অক্সিজেন সরবরাহের উদ্যোগ তৃণমূল বিধায়ক নিহার ঘোষের

চাঁচল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড বাড়ানো এবং ২৪ ঘন্টার জন্য অক্সিজেন সরবরাহ করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। যেহেতু মালদা সদর থেকে চাঁচলের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। সেক্ষেত্রে অতি সহজেই চাঁচল মহকুমার বাসিন্দাদের মালদা মেডিকেল কলেজে এসে চিকিৎসা করাটাও খুব কষ্টকর। এক্ষেত্রে চাঁচল এলাকার বাসিন্দাদের সমস্যার কথা মাথায় রেখেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন করে কোভিড -১৯ হাসপাতাল চালু এবং অক্সিজেন সরবরাহ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিধায়ক নিহার ঘোষ। ইতিমধ্যে তার এই প্রস্তাব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়েছেন তিনি । পাশাপাশি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসা পরিষেবার…
Read More
চা শ্রমিকদের কোভিড টেস্টের ব্যবস্থা করলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন

চা শ্রমিকদের কোভিড টেস্টের ব্যবস্থা করলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন

করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় এক অনন্য নজির গড়লেন কালচিনির বিডিও। প্রাণের ঝুঁকি নিয়ে চা বাগানে গিয়ে শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করলেন। বুধবার কালচিনির বিডিও প্রশান্ত বর্মনকে পিপিই কিট পড়া অবস্থায় বাগানে দেখা যায়। শ্রমিকদের করোনা নিয়ে সচেতন করার পাশাপাশি কোভিড টেস্টের ব্যবস্থা করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিও জানান, করোনা টেস্ট নিয়ে তেমন স্বতঃস্ফূর্ত নন বাগান শ্রমিকরা। অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যান। তাদের ভীতি দুর করতে স্বাস্থ্য দপ্তরকে সাথে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Read More
মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় চা বিক্রেতার দোকান ভাঙচুর ও ব্যাপক মারধর

মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় চা বিক্রেতার দোকান ভাঙচুর ও ব্যাপক মারধর

দোকানে বসে রাস্তার মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় এক চা বিক্রেতাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো কয়েকজন হামলাকারীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের গয়েশপুর এলাকায়। এই হামলার ঘটনার পর ওই চা বিক্রেতার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সেই সময় অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ । যদিও এই হামলার ঘটনায় ওই চা বিক্রেতার দোকান ভাঙচুর করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই ঘটনায় আক্রান্ত চা বিক্রেতা চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই হামলার বিষয়ে আক্রান্ত চা বিক্রেতা রোহিত সবজি, ভোলা সবজি সহ পাঁচ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। …
Read More