18
Feb
নির্বাচনের পর বড়ো ঘোষণা হাই কোর্টের তরফে৷ অনুমতি ছাড়া সরকারি ভবন বা সাধারণ মানুষের বাড়ির দেওয়ালে কোনও প্রার্থীর পোস্টার লাগানো যাবে না৷ তামিলনাড়ু পুর নির্বাচনের আগে উল্লেখযোগ্য রায় মাদ্রাস হাই কোর্টের৷ প্রধান বিচারপতি মুনিশ্বর নাথ ভান্ডারি এবং বিচারপতি ডি. ভরত চক্রবর্তীর বেঞ্চ আরও জানিয়েছে, যে সকল প্রার্থী তামিলনাড়ু ওপেন প্লেস (প্রিভেনশন অফ ডিসফিগারমেন্ট) আইন, ১৯৫৯ লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে৷ আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করাতে তামিলনাড়ু রাজ্য নির্বাচন কমিশন (টিএনএসইসি) এবং চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে এও বলা হয়েছে, যে সকল প্রার্থী আইনের বিধান এবং তামিলনাড়ু এসইসি-এর ৩০…
