announcement

শিক্ষক নিয়োগের দুর্নীতিতে তদন্তের নির্দেশ

শিক্ষক নিয়োগের দুর্নীতিতে তদন্তের নির্দেশ

শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারংবার৷ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মামলাকারীদের অভিযোগ ছিল, ২০১৬ সালে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়৷ কিন্তু ওই পরীক্ষাতে না বসেই চাকরি পেয়ে গিয়েছেন অনেকে৷ অন্যদিকে, চাকরির পরীক্ষায় পাশ করা মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ করা হয়নি। এই মামলাতেই সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷  ২০১৬ সালে রাজ্যের নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে স্কুল স্কুল সার্ভিস কমিশন৷ কিন্তু মামলাকারীর অভিযোগ, নবম এবং দশম শ্রেণীতে এমন দুজন শিক্ষক নিয়োগ করা হয়েছে যাঁরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতেই বসেননি৷ চূড়ান্ত মেধাতালিকাতেও তাঁদের নাম নেই৷ তাহলে কীসের ভিত্তিতে ওই দু’জন প্রার্থীকে নিয়োগ…
Read More
কতটা ভয় বাড়তে পারে করোনা সংক্রমণের নতুন রূপ নিয়ে

কতটা ভয় বাড়তে পারে করোনা সংক্রমণের নতুন রূপ নিয়ে

বিগত দু বছর ধরে একের পর এক নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে করোনা সংক্রমণ। 'ওমিক্রন BA.2'। করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি নিয়ে এখন জোর আলোচনা। যথেষ্ট উদ্বেগে রয়েছে বিশেষজ্ঞরা কারণ এই নয়া রূপ নিয়ে এখনও ১০০ শতাংশ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এদিকে, কৌতূহল এবং আতঙ্ক দুইই বেড়ে চলেছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু আগের ওমিক্রন থেকে এই নতুন ওমিক্রন কতটা ভয়ঙ্কর? আদৌ কি ভয় পাওয়ার কারণ আছে? এইসব প্রশ্নের উত্তর মিলল আপাতত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, নতুন ওমিক্রনের সংক্রমণের হার আগের ওমিক্রনের চেয়ে বেশি হতে পারে। যদিও দুই ওমিক্রনে বেশি পার্থক্য লক্ষ্য করা যায়নি। তারা আরও বলছে, সংক্রমণের গতি, হাসপাতালে ভর্তির…
Read More
ভাষা দিবসে মুখ্যমন্ত্রীর তরফে বড় ঘোষণা

ভাষা দিবসে মুখ্যমন্ত্রীর তরফে বড় ঘোষণা

বাংলা আমাদের মাতৃভাষা। চলতি সপ্তাহের শুরুতেই ছিল ভাষা দিবস। ভাষা আন্দোলনের দিনটিকে মর্যাদা দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। ফলে সর্বত্রই এই দিনটি উদযাপিত হয়। ১৯৫২ সালের এই দিনেই ভাষা আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলি চালিয়েছিল। সেই মর্মান্তিক স্মৃতি আরও টাটকা সকলের মধ্যে। সেই মাতৃভাষা দিবসের উদযাপন অনুষ্ঠানে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ভাষা শহিদ বরকতের জন্মস্থানে বসবে তাঁর মূর্তি। ভাষা শহিদদের সম্পর্কে অনেক তথ্যই আজও অজানা। ঠিক তেমনই এক তথ্য হল ভাষা শহিদ বরকতের জন্মস্থান আসলে মুর্শিদাবাদে। এদিন মমতা সেই প্রসঙ্গেই ঘোষণা করে বলেন, ভাষা শহিদ বরকতের বাড়ি মুর্শিদাবাদের সালারে। সেখানে তাঁর স্মৃতিসৌধ…
Read More
ভোট নির্বাচনের পর বড়ো ঘোষণা হাই কোর্টের তরফে

ভোট নির্বাচনের পর বড়ো ঘোষণা হাই কোর্টের তরফে

নির্বাচনের পর বড়ো ঘোষণা হাই কোর্টের তরফে৷ অনুমতি ছাড়া সরকারি ভবন বা সাধারণ মানুষের বাড়ির দেওয়ালে কোনও প্রার্থীর পোস্টার লাগানো যাবে না৷ তামিলনাড়ু পুর নির্বাচনের আগে উল্লেখযোগ্য রায় মাদ্রাস হাই কোর্টের৷ প্রধান বিচারপতি মুনিশ্বর নাথ ভান্ডারি এবং বিচারপতি ডি. ভরত চক্রবর্তীর বেঞ্চ আরও জানিয়েছে, যে সকল প্রার্থী তামিলনাড়ু ওপেন প্লেস (প্রিভেনশন অফ ডিসফিগারমেন্ট) আইন, ১৯৫৯ লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে৷  আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করাতে তামিলনাড়ু রাজ্য নির্বাচন কমিশন (টিএনএসইসি) এবং চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে এও বলা হয়েছে, যে সকল প্রার্থী আইনের বিধান এবং তামিলনাড়ু এসইসি-এর ৩০…
Read More
সুখবর রেল যাত্রীদের জন্য

সুখবর রেল যাত্রীদের জন্য

করোনা সংক্রমণের আবহে দীর্ঘ সময় বন্ধ ছিল রেল পরিষেবা। বঙ্গের সংক্রমণ কিছুটা আয়ত্তে আশায় সাধারণ মানুষের কথা ভেবে শিথিল করা হয়েছে এই নিয়ম। চালু করা হয়েছে রেল পরিষেবা। সংক্রমণ আয়ত্তে আশায় রাজ্যে করোনা বিধিনিষেধও কিছুটা শিথিল হয়েছে। এই আবহে ধাপে ধাপে ট্রেন পরিষেবা আবার আগের মতো জায়গায় আনার পরিকল্পনা চলছে। তাই লোকাল ট্রেনের সময় সূচি বদল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জানান হয়েছে, এবার থেকে শেষ লোকালের সময় বাড়ানো হচ্ছে। বিধিনিষেধের মধ্যে এতদিন রাত ১০ টায় ছিল শেষ লোকাল ট্রেন। এবার থেকে রাত ১০ টার বদলে রাত ১২টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। আপাতত রাতে স্পেশাল ট্রেন নাম দিয়ে লোকাল চালাত রেল…
Read More
সরকারের তরফে সরকারি কর্মচারীদের জন্য সুখবর

সরকারের তরফে সরকারি কর্মচারীদের জন্য সুখবর

বড়ো ঘোষণা। বাড়ন্ত করোনা সংক্রমণে আবহের মাঝে সুখবর এলো রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। 'ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম'-এর আওতায় আউটডোর চিকিৎসায় যুক্ত হল কোভিড-১৯। সরকারি কর্মীরা এবার করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা করালে তার খরচ দেবে রাজ্য সরকার। আজ অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানানো হয়েছে। সরকারের স্বাস্থ্য বীমার তালিকায় অন্তর্ভুক্ত হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসার জন্য আউটডোরে গিয়ে চিকিৎসা করালে তার সমস্ত খরচ দেবে রাজ্য সরকার। এতদিন আউটডোরে ১৬ টি রোগের চিকিৎসার খরচ দিতে সরকার। সেই তালিকায় এবার যুক্ত হল কোভিড-১৯। অন্যদিকে, আরটিপিসিআর টেস্টের খরচও রাজ্য সরকার দেবে বলে জানান হয়েছে। এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত…
Read More
এক গুচ্ছ নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক গুচ্ছ নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুধু মহানগরীতেই নয় এবার একগুচ্ছ প্রতিশ্রুতি উত্তরবঙ্গেও৷ উত্তরবঙ্গ সফরে গিয়ে গুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিলেন একাধিক প্রতিশ্রুতি৷ কোচ- রাজবংশীদের গর্ব বীর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার কোচবিহার ২ ব্লকের সিদ্ধেশ্বরী এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ আয়োজক ছিল দা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন৷ ওই অনুষ্ঠানে যোগ দিয়েই একের পর এক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷  তিনি বলেন, কোচবিহারে নতুন কোনও সরকারি প্রকল্পের উদ্বোধন করা হলে তা বীর চিলা রায়কে উৎসর্গ করা হবে। শুধু তাই নয়, বীর চিলা রায়ের সম্মানে রাজ্য সরকারের তরফে ১৫ ফুট উচ্চতার একটি মূর্তি তৈরি করা হবে। যার খরচ আনুমানিক ১৮ লক্ষ টাকা৷ কোচবিহার বাবুর…
Read More
ঝলমলে আকাশের পূর্বাভাস

ঝলমলে আকাশের পূর্বাভাস

গত বছরের চেয়ে শীতের সব চেয়ে বেশি প্রকোপ পড়েছে চলতি বছরে৷ গোটা মরশুমে শীতের পথে বারবার ভিলেন হয়ে এসেছে পশ্চিমী ঝঞ্ঝা৷ শীত জাঁকিয়ে বসতেই নেমেছে বৃষ্টি৷ তাল কেটেছে ঠাণ্ডার৷ ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে কিছুটা শীত অনুভূত হলেও, সে ভাবে হাড়ে কাপুনি ধরেনি৷ তবে সপ্তাহান্তে বেশ মনোরম আবহাওয়া রাজ্যজুড়ে৷ ছুটির দিনে কাঁচামিঠে রোদে অনুভূত হচ্ছে শীতের আমেজ৷ আজ দিনভর বেশ ভালোই ঠাণ্ডা অনুভূত হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর আকাশ পরিষ্কার থাকবে। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। উত্তুরে হাওয়ার দাপটে…
Read More
কেন্দ্রের তরফে বুস্টার ডোজ নিয়ে নতুন নির্দেশিকা

কেন্দ্রের তরফে বুস্টার ডোজ নিয়ে নতুন নির্দেশিকা

করোনা সংক্রমণকে রোধ করতে টিকাকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোভিড আটকাতে দ্বিতীয় টিকার পাশাপাশি এখন দেশে চলছে বুস্টার ডোজ। আবার ১৮ বছরের নীচের বয়সিদের টিকা দেওয়ার কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। কিন্তু সাধারণ জনতা কি এখন পাবে বুস্টার ডোজ? না পেলে কবে পাবে? সেই প্রশ্ন এখন ইতিউতি। অবশেষে এই প্রশ্ন জবাব মিলল কেন্দ্রীয় সরকারের থেকে। জানান হল, আপাতত এই নিয়ে কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি তাদের তরফে। তবে পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশে কোভিড যোদ্ধা, বয়স্ক এবং কোমরবিডিটি রয়েছে এমন মানুষদের বুস্টার টিকা দেওয়া হচ্ছে। তবে কেন্দ্র জানাচ্ছে, এমনও অনেক মানুষ আছেন যারা বুস্টার নিতে আসছেন না। সেক্ষেত্রে সেই সব মানুষদের টিকা নিতে উৎসাহিত…
Read More
কিছুটা স্বস্তি মিলল রাজ্যের মুখ্য মন্ত্রীর ঘোষণায়

কিছুটা স্বস্তি মিলল রাজ্যের মুখ্য মন্ত্রীর ঘোষণায়

অবশেষে আজ কিছুটা হলেও স্বস্তি মিললেও। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে গেলেও প্রাথমিক ক্লাস গুলি কবে খুলবে তা এখনও স্পষ্ট নয়। আপাতত সেই সব শ্রেণির পড়ুয়াদের নিয়ে চলছে 'পাড়ায় শিক্ষালয়' কর্মসূচি। তাহলে তাদের ছোটদের ক্লাস কবে থেকে খুলতে পারে? এই নিয়ে আজ বড় আপডেট দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে উদ্বাস্তুদের পাট্টা দান কর্মসূচিতে তিনি জানালেন, ছোটদের স্কুল খোলার কথা ভাবছে রাজ্য সরকার। এদিন মমতা জানান, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ছোটদের স্কুল খোলা হতে পারে। তবে কোভিড পরিস্থিতি বুঝে ছোটদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একদম আগের মতো না হলেও পরিস্থিতি বুঝে রোটেশনে স্কুল খোলা হতে…
Read More