14
Jul
করোনা ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এখনও কমেনি করোনা ভাইরাসের চোখরাঙানি৷ সাময়িক স্বস্তির পর বিশ্বজুড়ে ফের শুরু হয়েছে করোনার বাড় বাড়ন্ত। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ব্রাজিল, চীন, তাইওয়ানের মতো বহু দেশে ফের মাত্রাছাড়া হারে বাড়তে শুরু করেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো বহু দেশে দৈনিক আক্রান্তের পাশাপাশি একটু একটু করে বাড়ছে দৈনিক মৃতের সংখ্যাও। মূলত সেই কারণেই এবার নড়েচড়ে বসেছে স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর দাবী বর্তমানে যা পরিস্থিতি তাতে দূর দূরান্তেও এই মহামারী শেষ হওয়ার কোন লক্ষণ নেই। উল্টে করোনার এই নতুন ঢেউয়ে ফের একটু একটু করে বাড়ছে মৃত্যু। প্রসঙ্গত সম্প্রতি ভারতসহ সমগ্র…
