28
Jul
চলতি বছরের শুরু দিকে যুদ্ধ পরিস্থিতির সূত্রপাত হলেও তা থামার কোনো নামই নেই৷ এই পরিস্থিতিতে দেশে ফেরানো হয়েছিল ইউক্রেনে থাকা ডাক্তারি পড়ুয়াদের। এবার আচমকাই জানানো হলো যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন-ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আপাতত নেই। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী, এমন কোনও সংস্থান তাদের পক্ষে করা সম্ভব নয়৷ গত ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া৷ যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে কোর্স অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে হয় হাজার হাজার পড়ুয়াকে। তাঁদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়ুয়া। মাঝপথে পড়া বন্ধ হওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন তাঁরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তি…
