26
Aug
অনুব্রত মণ্ডলের পর এবার আরও এক। অনুব্রত মণ্ডলের মতোই ইনিও একবার দুবার নয় একাধিকবার হাজিরা এড়িয়েছেন৷ লাগাতার ইডির তলব এড়ানোয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে, এমন ইঙ্গিত ছিল। সেটাই হল। মানিক ভট্টাচার্যের নামে লুক আউট নোটিস জারি করা হয়েছে। এই নোটিশ জারি করেছে সিবিআই। টেট দুর্নীতিতে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর কোথাও কোনও খোঁজ না পাওয়া যাওয়ার জন্যই এই লুক আউট নোটিস জারি। জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের খোঁজে সমস্ত বিমানবন্দরে লুক আউট নোটিস দিচ্ছে সিবিআই। গত ২৭ জুলাই শেষবার ইডি-র মুখোমুখি হয়েছিলেন মানিক ভট্টাচার্য৷ তার পর থেকে আর সাড়া…
