বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় জোরকদমে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি।
এবার এই মামলায় কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। চলতি সপ্তাহেই দলের অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। দলের তিনটি অ্যাকাউন্টের ‘সাইনিং অথরিটি’ শুভাশিস। সেই কারণে তাঁকে তলব করা হয়েছে।
প্রাক্তন রাজ্যসভা সাংসদ জানান, কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন তিনি। হাজিরার জন্য ইডির কাছে কিছুটা বাড়তি সময়ের আবেদন জানানো হতে পারে। এদিকে ইডির অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল।
