পাচারের আগে ডাউন দার্জিলিং মেইল থেকে উদ্ধার ১২ কেজি গাঁজা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার কারবারীকে। মঙ্গলবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন জিআরপি থানার পুলিশ ডাউন দার্জিলিং মেইল ট্রেনে হানা দেয়। তথ্য অনুযায়ী চার ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ১২ কেজি গাঁজা।
ধৃতদের নাম মিলন মণ্ডল, দিলীপ বিশ্বাস, শরিফ মাফুজ, মোমিন মণ্ডল। ধৃতরা নতুন ব্যারাকপুর ও মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃতরা উদ্ধার হওয়া গাঁজা কলকাতায় নিয়ে যাচ্ছিল।
