12
Mar
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমাগত আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (UNSC) পেশ করা নিন্দা প্রস্তাবের পক্ষে সমর্থন জানালো ভারত। গত কয়েক মাস ধরে ওমান উপসাগর, লোহিত সাগর এবং আরব সাগরের বিস্তীর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে যেভাবে একের পর এক তেলের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, তার কঠোর সমালোচনা করেছে নয়াদিল্লি। ভারতের প্রতিনিধি নিরাপত্তা পরিষদের অধিবেশনে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করা কেবল আঞ্চলিক অস্থিরতা নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির ওপর সরাসরি আঘাত। বিশেষ করে সম্প্রতি ভারতীয় পতাকাবাহী এবং ভারতমুখী কয়েকটি জাহাজে ড্রোন হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ার এই…
