বিগত বেশকিছুদিন ধরেই চলছিল জল্পনা, ইতিমধ্যেই চিন ভারত সহ একাধিক দেশে রেয়ার আর্থ মিনারেলসের শিপমেন্ট স্থগিত করেছে। যার ফলে সমগ্র বিশ্বের ইলেকট্রনিক এবং অটো ইন্ডাস্ট্রি সঙ্কটের সম্মুখীন হয়েছে।
যদিও, আমেরিকা এবং ইউরোপ সহ কিছু দেশে ইতিমধ্যেই এই শিপমেন্ট শুরু হয়ে গেলেও ভারতে তা এখনও শুরু হয়নি। বরং, চিন বারবার ভারতের শিপমেন্টের আবেদন প্রত্যাখ্যান করেছে। কিন্তু এখন ভারত এটির সমাধান প্রায় খুঁজে পেয়েছে।
ইতিমধ্যেই ভারত অস্ট্রেলিয়ার সাথে রেয়ার আর্থ মিনারেলসের জন্য আলোচনা করছে। চিনের রফতানি সংক্রান্ত বাধার কারণেই এই আলোচনা হয়েছে। উভয় দেশ (ভারত-অস্ট্রেলিয়া) রেয়ার আর্থ মিনারেলসের জন্য একে অপরের সাথে আলোচনা করছে এবং ব্লক উপলব্ধও রয়েছে। ফলে, ভারতের জন্য প্রাথমিক পর্যায়ে ব্লক নেওয়ার এবং কিছু কোম্পানির সাথে চুক্তি করার সুযোগ রয়েছে।
