21
Sep
ফের আবার একবার সেই পুরোনো স্মৃতি উঠে এলো মানুষের মনে৷ আবার একবার ভয়াবহতা দেখলো মানুষ৷ ১৯৮৫ সালের স্মৃতি উস্কে ফের কেঁপে উঠল মেক্সিকোর মাটি৷ ওই বছর ১৯ সেপ্টেম্বর এক ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজারেরও বেশি মেক্সিকান। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৮.১৷ ২০১৭ সালে এই একই দিনে ফের ভূমিকম্প হয়েছিল মধ্য আমেরিকার এই দেশে। সেবার মৃত্যু হয়েছিল ৩৫০ জনের। এর পর ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর৷ ফের একবার কেঁপে উঠল মেক্সিকো। সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ মেক্সিকো৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬৷ তবে গত দু’বারের তুলনায় এবারের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম বলে জানা গিয়েছে৷ এদিনের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের৷…
