04
Nov
বহু চর্চার পর অবশেষে বদলে গেলো মালিকানা। অবসান হলো বহু দিন ধরে চলতে থাকা বহু জল্পনার। বিগত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে, টুইটার সফটওয়্যারের মালিক হলেন ইলন মাস্ক। আর তা কেনার পরেই, পূর্ব অনুমান মতোই একাধিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। পুরনো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মীকে তো ছাঁটাই করেছেন, 'ব্লু-টিক' নিয়েও নিয়ে নিলেন চরম সিদ্ধান্ত। ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট বা 'ব্লু-টিক' পেতে গেলে এবার গ্রাহকদের গুনতে হবে টাকা। এমনটাই ঘোষণা করেছেন ইলন মাস্ক। এই সোশ্যাল মিডিয়া মাধ্যম কেনার অনেক আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, 'ব্লু-টিক' নিয়ে তিনি অন্য সিদ্ধান্ত নিতে পারেন। নিজেই টুইট করে তিনি জানিয়েছেন, বর্তমানে টুইটারের ব্লু টিক পাওয়ার জন্য…
