পশ্চিমবঙ্গ

মুখ্যমন্ত্রী বাংলায় হিংসাকে প্রশ্রয় দেয়, মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোস

মুখ্যমন্ত্রী বাংলায় হিংসাকে প্রশ্রয় দেয়, মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোস

মুখ্যমন্ত্রী বাংলায় হিংসাকে প্রশ্রয় দেয়, শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে সংবাদমাধ্যমে এমনি মন্তব্য করলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। এদিন চোপড়া যাওয়ার উদ্দেশ্যে বাগডোগরা বিমানবন্দরে এসেছিলেন রাজ্যের রাজ্যপাল। সেখান থেকে সড়ক পথে তিনি শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে যান। সেখানে কোচবিহারে নির্যাতিতা মহিলা যাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে সেই মহিলা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে দেখা করার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজ্য জুড়ে হিংসা দেখা যাচ্ছে এবং তাতে মদত দিচ্ছে রাজ্য সরকার। হিংসা এবং হিংসা ছাড়া সৃষ্টি করছে তাদেরকে সমর্থন করছে রাজ্য সরকার। তা মেনে নেওয়া…
Read More
বাড়তে থাকা বাজারদরের মাঝেই দাম বাড়লো জ্বালানির

বাড়তে থাকা বাজারদরের মাঝেই দাম বাড়লো জ্বালানির

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মাসের শুরতেই এক ধাক্কায় দাম রাজ্যে বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। পশ্চিমবঙ্গে লিটারপ্রতি পেট্রলের দাম ১ টাকা ১ পয়সা বেড়ে হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম ১ টাকা বেড়ে লিটারপ্রতি ৯১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ পয়সায়। আজ পয়লা জুলাই থেকেই রাজ্যজুড়ে কার্যকর হয়েছে নতুন দাম। কেবলমাত্র এ রাজ্যেই জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে। পেট্রল পাম্প মালিক সংগঠনের মতে রাজ্যের করের কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে।
Read More
আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি হলো মৎস্যজীবিদের জন্য

আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি হলো মৎস্যজীবিদের জন্য

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি বাড়বে আগামীকাল। ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ রয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই তিনের আক্রমণে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। ওদিকে বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ।…
Read More
চুরি যাওয়া মোবাইল ফোন গুলি উদ্ধার করলো পুলিশ

চুরি যাওয়া মোবাইল ফোন গুলি উদ্ধার করলো পুলিশ

দীর্ঘদিন থেকেই মাটিগাড়ার বিভিন্ন এলাকা থেকে ফোন চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়ার অভিযোগ উঠে আসে। সেই ঘটনার তদন্তে নেমেই মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ মোবাইল ফোনগুলি উদ্ধার করে । সোমবার চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোট ৪১ টি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের ডেকে তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়।  মোবাইল ফোন হাতে পেয়ে তারা মাটিগাড়া থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।
Read More
উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন

উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন

উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার রাত এই প্রাণীকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জনগরের উত্তরপাড়া এলাকায়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার এক স্থানীয় বাসিন্দা প্রথম বার প্যাঙ্গোলিনটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বন দফতরে। ঘটনাস্থলে এসে পৌঁছন কুঞ্জনগর বিটের বনকর্মীরা। ওই প্যাঙ্গোলিনকে উদ্ধার করে তাঁরা নিয়ে যান। এদিকে ওই প্রাণীটিকে দেখতে উপচে পড়ে গ্রামবাসীদের ভিড়।
Read More
নয়া নাম যুক্ত হল নিয়োগ দুর্নীতির তদন্তে

নয়া নাম যুক্ত হল নিয়োগ দুর্নীতির তদন্তে

বিগত বেশ কিছু বছর ধরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি মামলার তদন্তে উঠে এসেছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকার নাম।, সম্প্রতি ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আর তাতেই নাম উঠে এসেছে কিছু প্রধান শিক্ষকদেরও। সিবিআই এর দাবি শিক্ষা দফতরের পদস্থ কর্তাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওই প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের। জানা গিয়েছে, দুর্নীতি করে চাকরি পাইয়ে দিয়েছেন এমন প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৫০…
Read More
রাজ্যকে স্বচ্ছ রাখতে কেন্দ্রের তরফে এল টাকা

রাজ্যকে স্বচ্ছ রাখতে কেন্দ্রের তরফে এল টাকা

রাজ্যকে স্বচ্ছ রাখতে সুখবর কেন্দ্র সরকারের তরফে, বাংলার শহরগুলিকে পরিষ্কার ও জঞ্জালমুক্ত করতে মোটা টাকা বরাদ্দ করল মোদি সরকার। কেন্দ্রের তরফে দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে ৮৬০.৩৫ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরাঞ্চলে পরিচ্ছন্নতা বজায় রাখার পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে দ্বিতীয় দফার স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় সেই আবেদনে সবুজ সংকেত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সব থেকে খারাপ অবস্থায় রয়েছে হাওড়া, কল্যাণী, মধ্যমগ্রাম, কৃষ্ণনগর, আসানসোল, রিষড়া, বিধাননগর, কাঁচরাপাড়া, কলকাতা এবং ভাটপাড়া। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর থেকে জমে থাকে ৪,০৪৬ টনের মতো কঠিন বর্জ্য। সরকার দাবি করেছে, দ্বিতীয় দফার…
Read More
নয়া দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে

নয়া দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এবার নয়া অভিযোগ কৃষকবন্ধু প্রকল্পের টাকা নয়া অভিযোগ বঞ্চিত হচ্ছেন শতাধিক কৃষক। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের কৃষকদের টাকা যাচ্ছে বিহারের অ্যাকাউন্টে। প্রশাসনে বেশি লোক বিজেপির, দাবি রাজ্যের শাসক দলের। জানা যাচ্ছে, কৃষকদের নামে আইডি সক্রিয় হলেও টাকা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে। নাবালকদের অ্যাকাউন্ট বানিয়ে সেখানেও টাকা ঢোকানো হচ্ছে। ফলে বঞ্চিত হচ্ছেন বহু কৃষক। এই দুর্নীতির নেপথ্যে সক্রিয় দালাল চক্র রয়েছে বলে খবর। তবে প্রশাসনের কাছে কোনও খবর নেই। দুর্নীতি নিয়ে TMC-র দাবি, প্রশাসনে বিজেপির লোকেরা রয়েছে। অন্যদিকে গেরুয়া শিবিরের…
Read More
গভীর রাতে বীরপাড়ার দিন বাজারে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড

গভীর রাতে বীরপাড়ার দিন বাজারে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড

গভীর রাতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়ার দিন বাজারের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই আগুনের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলের দীর্ঘক্ষনের চেষ্টায় শেষে এই আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই দোকানের বেশিরভাগ জিনিসপত্র। ওই দোকানের মালিক জানিয়েছেন, ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
Read More
১০ নম্বর জাতীয় সড়কে লিকুভির এলাকায় প্রবল বৃষ্টির কারণে আবারো ধস

১০ নম্বর জাতীয় সড়কে লিকুভির এলাকায় প্রবল বৃষ্টির কারণে আবারো ধস

বেশ কয়েকদিন ধরেই পাহাড়ে মাঝারি থেকে বাড়ি ধরনের বৃষ্টিপাত হয়ে চলেছে যার কারণে ইতিমধ্যেই পাহাড়ে বেশ কিছু জায়গায় ধসের খবর উঠে এসেছে। আবারো ১০ নম্বর জাতীয় সড়কের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে গেল যান চলাচল। ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন।
Read More