25
Jul
শিলিগুড়ি:- নিয়ন্ত্রণে থাকলেও শহরে ডেঙ্গি বসিয়েছে থাবা, কপালে চিন্তার ভাঁজ পুর প্রশাসনের।বর্তমানে শহরে সরকারি মতে প্রায় ৩০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে সেটি ডেঙ্গিতে কিনা তার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।অন্যদিকে ডেঙ্গির প্রকোপ যাতে শহরে না বাড়ে সেদিকে নজর রাখছে পুরসভা,ইতিমধ্যে মেয়র গৌতম দেব নিজেই রাস্তায় নেমে মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন।বৃহস্পতিবার নিজের ওয়ার্ড ৩৩ নম্বর ওয়ার্ডে এই সচেতনতামূলক অভিযান শুরু করে। মেয়র পারিষদ মানিক দে ও দুলাল দত্তকে সঙ্গী করে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন।বেশ কিছু প্রোমোটিং এলাকায় জমে থাকা জল পাম্পের সাহায্যে বের করা ও জমে থাকা জলে তেল স্প্রে করা হয়।সচেতনতা…
