পশ্চিমবঙ্গ

ধুপগুড়ি মহাকুমার বিনয় সাহা মোর এলাকায় গাড়ির ধাক্কায় আহত হয় স্কুল ছাত্রী

ধুপগুড়ি মহাকুমার বিনয় সাহা মোর এলাকায় গাড়ির ধাক্কায় আহত হয় স্কুল ছাত্রী

গাড়ির ধাক্কায় জখম স্কুল ছাত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল আনুমানিক 11 টা নাগাদ ধুপগুড়ি মহাকুমার বিনয় সাহা মোর এলাকায়। স্থানীয়দের কথায় এদিন ওই স্কুল ছাত্রী মাগুরমারি থেকে ধুপগুড়িতে সাইকেলে করে পড়তে আসার সময় একটি টাটা ম্যাজিক যাত্রীবাহী গাড়ি এবং একটি বাঁশ এর গাড়ির মাঝামাঝি পড়ে যায় যার ফলে দুর্ঘটনায় মাথায় আঘাত পায় ঐ ছাত্রী। ঘটনার ব্যাপক চাঞ্চল্য এলাকায়। খবর করে ধুপগুড়ি দমকল বাহিনী ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে ম্যাজিক গাড়িটিকে আটকানো না গেলেও বাঁশের গাড়ি টিকে আটক করা হয়েছে…
Read More
বিএসএফের ৬০তম রেইসিংডে উপলক্ষে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে আইজি সুর্যকান্ত শর্মা

বিএসএফের ৬০তম রেইসিংডে উপলক্ষে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে আইজি সুর্যকান্ত শর্মা

বিএসএফের ৬০তম রেইসিংডে উপলক্ষে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে এক সাংবাদিক বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে মুখ খোলেন ফ্রন্টিয়ারের আইজি সুর্যকান্ত শর্মা।পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি (জেনারেল) কুলদীপ সিং,ডিআইজি (অপারেশন) সঞ্জয় শর্মা,ডিআইজি (পিএসও) সঞ্জয় পন্থ সহ অন্যান্যরা। মূলত,উত্তরবঙ্গে আট জেলার অধীনে থাকা প্রায় ১৯৩৭ কিলোমিটার ইন্দো বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে বিএসএফ।কিন্তু সম্প্রতি বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতার কারণে ইন্দো বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বিএসএফের তরফে।অতিরিক্ত জওয়ান মোতায়েনের পাশাপাশি থার্মাল ক্যামেরা,নাইট ভিশন ক্যামেরা,সিসি ক্যামেরা ও ড্রোনে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।সীমান্তে পারাপারে বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন।তবে চলতি বছরে জলপাইগুড়ি জেলার অধীনে মিলন মেলা নিয়ে ধন্দ প্রকাশ করেছেন আইজি৷মিলন মেলা আয়োজিত…
Read More
ট্রেনের জেনারেল কামরা থেকে উদ্ধার হল অবৈধ মদ

ট্রেনের জেনারেল কামরা থেকে উদ্ধার হল অবৈধ মদ

বৈষ্ণোদেবী কাটরা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হল ৪২ বোতল অবৈধ মদ। রবিবার সন্ধ্যে ছটা বেজে ৪২ মিনিট নাগাদ এই ট্রেনটি এনজিপি স্টেশনে এসে পৌঁছালে আরপিএফ আধিকারিকেরা ট্রেন থেকে এই বোতল গুলিকে উদ্ধার করে। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্তে রয়েছে রেল পুলিশ। জানা যায়, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ৯৯১০ টাকা। ট্রেনের জেনারেল কামরা থেকে মদগুলি উদ্ধার হয়।
Read More
কড়া মন্তব্য মুখ্যমন্ত্রী

কড়া মন্তব্য মুখ্যমন্ত্রী

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হু হু করে বাড়ছে আলুর দাম। এই আবহে এবার রপ্তানি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আলু-পেঁয়াজ প্রসঙ্গে মুখ খোলেন তিনি। রপ্তানি নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন, রাজ্যকে না জানিয়ে আলু রপ্তানি করা যাবে না। বিধানসভায় দাঁড়িয়ে সাফ বলেন, ‘আগে বাংলা পাবে, তারপর বাকিরা’। মুখ্যমন্ত্রীর দপ্তরকে না জানিয়েই ভিন রাজ্যে আলু রপ্তানি করা হচ্ছিল। যার প্রভাব পড়ছিল রাজ্যের বাজারে। চড়চড় করে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় ফাঁপরে পড়ছিলেন মধ্যবিত্তরা। এদিকে রপ্তানির অভিযোগ কানে আসতেই কোমর বেঁধে আসরে নামেন মমতা। নবান্নে সাংবাদিক বৈঠক করে…
Read More
এবার পিছিয়ে গেল শুনানি

এবার পিছিয়ে গেল শুনানি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন। এরই মাঝে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠার কথা থাকলেও তা হল না। ইডির আইনজীবী রিপোর্ট জমা দিয়েছেন আদালতে। পালটা রিপোর্ট দিয়েছেন পার্থের আইনজীবীও। সেই রিপোর্ট পড়ার জন্য কিছুটা সময় প্রয়োজন। তাই বিচারপতিরা জানিয়েছেন এদিন মামলাটির শুনানি সম্ভব নয়। কিছুটা সময় চেয়েছেন তারা। সুপ্রিম…
Read More
পিক‌আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক

পিক‌আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক

পিক‌আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক! নকশালবাড়ির কিলারাম জোত এলাকায় এদিন কালভার্টের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নকশালবাড়ি থেকে আসা এক পিক‌আপ নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা খেয়ে যুবককে ধাক্কা দিয়ে চাষের জমিতে উল্টে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন অনিল মল্লিক। পরে স্থানীয় আহতকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাগডোগরার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘাতক চালককে আটক করেছে। ঘটনার পর ঘাতক পিক‌আপটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Read More
ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশাসন

ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশাসন

সংস্কারের কাজের জন্য চার মাস আংশিক ভাবে বন্ধ থাকবে বারাসত উড়ালপুল। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে সংস্কারের কাজ। সেই কাজের জন্য জেলা প্রশাসন, পূর্ত দফতর এবং বারাসত পুরসভা মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।  প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি। বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মে সেখানে যান চলাচল করবে। তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশাসন। যশোর রোড এবং ১২ নম্বর জাতীয় সড়ককে জুড়েছে বারাসত উড়ালপুলটি। চাঁপাডালি মোড়ের সঙ্গে কলোনি মোড়ের সংযোগ রক্ষা করেছে। সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারেরা সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম জেলা পুলিশ এবং প্রশাসনের প্রতিনিধিরা একটি বৈঠক…
Read More
আগুনের জেরে ফ্ল্যাটটির সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়

আগুনের জেরে ফ্ল্যাটটির সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়

একটি বেসরকারি হাসপাতালের নার্সদের থাকার জন্য নেওয়া পাঁচতলা বাড়ির দোতলার ফ্ল্যাটে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। বৃহস্পতিবার, হাওড়ার বটানিক্যাল গার্ডেন থানা এলাকার নস্করপাড়ার ঘটনা। আগুনের জেরে ফ্ল্যাটটির সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা নাগাদ ঘন বসতিপূর্ণ এলাকার মধ্য থাকা ওই বহুতলের দোতলায় আগুন লাগে। এলাকাবাসীরা জানান, সে সময়ে ওই হাসপাতালের নার্সদের কেউ বাড়িতে ছিলেন না। জানলা দিয়ে প্রথমে ধোঁয়া বেরোতে দেখে তাঁরা পুলিশ ও দমকলে খবর দেন। এলাকার এক বাসিন্দা বলেন, ‘‘আগুন কিছু…
Read More
শোকজ করা হল বিধায়ককে

শোকজ করা হল বিধায়ককে

বিগত বেশ কিছুদিন ধরে এক বিতর্ক চলছে রাজ্যের রাজনীতিতে। একের পর এক বিতর্কিত মন্তব্য করে বঙ্গ রাজনীতিতে ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অভিষেক বন্দোপাধ্যায়কে পুলিশমন্ত্রী করার দাবী থেকে শুরু করে অভিষেককে দলের অন্দরে ‘কোণঠাসা’ করা হচ্ছে মন্তব্যের জেরে রাজ্যে তৃণমূলের ভাবমূর্তির ওপর প্রভাব পড়তে শুরু করেছে।  অবশেষে লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে শোকজ করেই দিল তৃণমূল। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকই এদিন হুমায়ুন কবীরকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে আগামী তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার করা মন্তব্যের জেরে বিড়াম্বনায় পড়েছে দল। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তিনি এই মন্তব্য করেছেন? তা জান…
Read More
ঘোষিত হলো মামলার শুনানির দিন

ঘোষিত হলো মামলার শুনানির দিন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। যদিও বেশ অনেকটা সময় হয়ে গেল এই মামলার শুনানি হয়নি। ইতিমধ্যেই জানা গিয়েছে, ২০২৫ সালের শুরুতেই শীর্ষ আদালতে এই মামলা উঠতে পারে। তার আগেই বড় মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। রিপোর্ট বলছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে বাংলার…
Read More