পশ্চিমবঙ্গ

হাসপাতালে ভর্তি হলেন দেবাশিস

হাসপাতালে ভর্তি হলেন দেবাশিস

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় শবাগারে দুর্নীতিতে সন্দীপের মুখ্য সহায়তাকারী হিসেবে উঠে এসেছিল হাসপাতালেরই আর এক ডাক্তার দেবাশিস সোমের নাম। আরজি কর ঘটনায় সিবিআই জেরার মুখে পড়েছেন দেবাশিস। আর্থিক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেবাশিসের বাড়িতেও হানা দিয়েছিল। বর্তমানে তিনিই অতি সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। জানা যাচ্ছে, বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন আরজি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের এই চিকিৎসক। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি, চলছে বাইপ্যাপ। দেবাশিসের অবস্থা অতি সংকটজনক। দেবাশিসের বিরুদ্ধে অভিযোগ, আরজি করের শবাগারে যে দুর্নীতির চক্র চলতো,…
Read More
পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ উদ্ধার হল আলিপুরদুয়ার চা বাগান থেকে

পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ উদ্ধার হল আলিপুরদুয়ার চা বাগান থেকে

আলিপুরদুয়ার : বুনো হাতির রহস্যময় মৃত্যু এলাকায় চ্যাঞ্চল্য l এক পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ উদ্ধার হল চা বাগান থেকে।  আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের  রায়মাটাং চা বাগানে পাঁচ নং সেকশনে এদিন বাগানের শ্রমিকরা এক হাতির মৃতদেহ দেখতে পায়।  শ্রমিকরা বনদফতরে খবর দেয় ঘটনাস্থলে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা  ও আধিকারিকরা পৌছেছে।  ময়নাতদন্তের পর বুনো হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফ ও নবীকান্ত ঝা জানান এটি স্ত্রী হাতি এবং অনুমান করা হচ্ছে একদিন আগে মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Read More
এবার বাড়ি তৈরি করতে খরচ কমবে অনেক

এবার বাড়ি তৈরি করতে খরচ কমবে অনেক

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। ছোট হোক বা বড়, নিজের বাড়ি থাকুক এটা কমবেশি প্রত্যেকেই চান। একদিকে হু হু করে বাড়ছে জমির দাম, অন্যদিকে বাড়ি তৈরির ধাক্কা। এক ধাক্কায় বাড়ি তৈরির খরচ অর্ধেক করে দিল কেএমসি! বাড়ি তৈরির জন্য কেএমসির তরফ থেকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা স্যাংশন হিসেবে নেওয়া হয়। এবার সেই খরচ এক ধাক্কায় অনেকটা কমে গেল। এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, যারা রেসিডেন্সিয়াল বাড়ি বানাচ্ছেন শুধুমাত্র তাঁরাই স্যাংশনের ক্ষেত্রে এই ছাড় পাবেন। কেউ কমার্শিয়াল বাড়ি তৈরি করলে কিন্তু এই…
Read More
সুখবর, সিভিক ভলেন্টিয়ারদের জন্য

সুখবর, সিভিক ভলেন্টিয়ারদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই সিভিক ভলেন্টিয়ারদের পুজো বোনাস এক ধাক্কায় ১৩ শতাংশ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এবার ফের কপাল খুলল, অবসরকালীন সুবিধাও অনেকটা বাড়িয়ে দিল রাজ্য। সিভিকদের টার্মিনাল বেনিফিট তথা অবসরকালীন সুবিধা হিসাবে ৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। উল্লেখ্য, এতদিন পর্যন্ত ৩ লক্ষ টাকা করে পেতেন সিভিকরা। নবান্ন তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, সিভিকদের অবসরকালীন সুবিধা বৃদ্ধি করা হল। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনের সমস্ত সিভিক ভলান্টিয়ার…
Read More
‘তাদের মেয়ে আত্মহত্যা করেছে এমন কোনও তথ্য দেয়নি পুলিশ’, বলেলেন ইন্দিরা মুখোপাধ্যায়

‘তাদের মেয়ে আত্মহত্যা করেছে এমন কোনও তথ্য দেয়নি পুলিশ’, বলেলেন ইন্দিরা মুখোপাধ্যায়

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার তথ্য বাস্তবের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার ভাইরাল হওয়া তিনটি অডিও ক্লিপের মাধ্যমে যে তথ্য প্রকাশ্যে এসেছে, তা কার্যত শুরু থেকেই পুলিশের দেওয়া বক্তব্যকে সিলমোহর দিয়েছে। কলকাতা পুলিশ ভিকটিমের শরীর ঢেকে রাখা চাদরকে ঘিরে বিতর্কের উপযুক্ত জবাব দিয়েছে।  লালবাজারের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন যে এই তিনটি অডিও ক্লিপই প্রমাণ করে যে পুলিশ পরিবারকে ডেকেছে এবং তাদের মেয়ে আত্মহত্যা করেছে এমন কোনও তথ্য দেয়নি। তবে নির্যাতিতার মা ও বাবার দাবি, এই তিনটি অডিও ক্লিপ কোথা থেকে ভাইরাল হয়েছে তা তারা জানেন না। তারা এর দায় নেবে না বলেও জানিয়েছে।…
Read More
নিয়োগ দুর্নীতিতে কড়া নির্দেশ হাইকোর্টের তরফে

নিয়োগ দুর্নীতিতে কড়া নির্দেশ হাইকোর্টের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতির জেরে কঙ্কালসার দশা রাজ্যের। তবে এরই মাঝে ২০২৪ সালে এসে কপাল খুলল ১৪ হাজার চাকরিপ্রার্থীর। দীর্ঘ ৮ বছরের আইনি জট কাটিয়ে উচ্চ প্রাথমিকে ১৪,০৫২ জনকে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে আইনি জটে আট বছর ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়া আটকে ছিল। ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। SSC বলেছিল প্রাইমারি টেট উত্তীর্ণদের পরীক্ষায় বসার যোগ্য। সেই নিয়েই শুরু…
Read More
স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পরল সাইকেল চুরি করতে আসা দুই চোর

স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পরল সাইকেল চুরি করতে আসা দুই চোর

কোচবিহার:- প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো দুই চোর, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরেছে কোচবিহার শহরের নরসিংহ দিঘী সংলগ্ন এলাকায়। এদিন দুপুর একটা নাগাদ কোচবিহার শহরের নরসিংহ দিঘী সংলগ্ন এলাকায় সাইকেল চুরি করতে আসে দুই চোর। বিষয়টি সাইকেল মালিকের নজরে আসতেই দুজনকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাদের দিঘির কিনারে বেধে রাখে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটা এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন থেকেই এই স্থান থেকে সাইকেল চুরির ঘটনা ঘটছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সাইকেল চুরি হয়েছে এই এলাকায়। আজ চোরেদের হাতেনাতে ধরা হলো। কোচবিহার কোতয়ালী থানায় ফোন করে তাদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়…
Read More
প্রিয় শিক্ষকের বিদায় অনুষ্ঠানে আবেগ প্রবণ হয়ে পড়লেন শিক্ষার্থীরা

প্রিয় শিক্ষকের বিদায় অনুষ্ঠানে আবেগ প্রবণ হয়ে পড়লেন শিক্ষার্থীরা

আলিপুরদুয়ার:- মাস্টারমশাই নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাবে,এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র-ছাত্রীরা। এদিন মাস্টারমশাইকে কাছে পেয়ে ছাত্ররা কান্না করছেন হটাৎ। ছাত্ররা বলছেন স্যার আপনি কতো ভালো মানুষ আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমাদের ছেড়ে গেলে এরকম মাস্টার পাবো না হয়তো কোনোদিন।আপনাকে খুব মিস করবো স্যার। আপনি খুব ভালো স্যার।ছাত্রছাত্রীদের সবার প্রিয় শিক্ষক গীতবিথান মহাপাত্র নিজেও কান্নায় ভেঙে পড়েন। তিনি  ছাত্র-ছাত্রীদের বুঝানোর চেষ্টা করছেন যে অফিসিয়াল ভাবে নির্দেশ রয়েছে তাঁকে যেতে হবে। তবে সেখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা এসে তাঁদের প্রিয় শিক্ষকের সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে একটা পরিবার হয়ে রয়েছে ছাত্ররা জানান আজীবন এই সম্পর্ক থাকবে…
Read More
ধর্ষণবিরোধী কড়া আইন প্রণয়নের প্রস্তাবকে কটাক্ষ করলেন সুকান্তবাবু

ধর্ষণবিরোধী কড়া আইন প্রণয়নের প্রস্তাবকে কটাক্ষ করলেন সুকান্তবাবু

রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধীদের আন্দোলনে পুলিশের বর্বরতার অভিযোগ এনে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা বাংলাদেশ পুলিশের চেয়েও খারাপ হবে। ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবিতে বিধানসভায় প্রস্তাব আসতে চলেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন তাকেও কটাক্ষ করেছেন সুকান্তবাবু। বিরোধী দলের নেতা বলেন, "গোখরো সাপের কথা বলেছেন আজ। লজ্জা নেই আপনার হাত রক্তাক্ত। একুশের ভোটের পর এখন পর্যন্ত ২০০ জন বিজেপি কর্মীকে মেরে ফেলেছন। লোকসভা ভোটের পর ১২,০০০ মানুষ বাড়ি ছেড়েছে। কোন ধারা দিতে বাকি রেখেছেন আমায়। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশকে বলতে চাই যে, আপনাদের অবস্থা…
Read More
জামিন মিলতে পারে দুই প্রাক্তন মন্ত্রীর

জামিন মিলতে পারে দুই প্রাক্তন মন্ত্রীর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতপ্রিয় মল্লিকের বর্তমান ঠিকানা হল জেল। তবে এবার পার্থ, বালুর কপাল খুলতে পারে! আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের এক মামলায় প্রেম প্রকাশ নামের এক ব্যক্তির জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, ‘জামিনটাই দস্তুর, জেল হওয়াটা ব্যতিক্রম’। শীর্ষ আদালত মন্তব্য করেছে, ‘মণীশ সিসোদিয়া মামলায় যে রায় দেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে আমরা বলেছি যে আর্থিক…
Read More