পশ্চিমবঙ্গ

সুখবর, নতুন বছরের শুরুতে

সুখবর, নতুন বছরের শুরুতে

নতুন বছরের শুরুতে মহা চমক, শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। জানুয়ারি মাসের ১৬ তারিখ মাটিগাড়ায় ৫৪ বিঘা জমিতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ ঘিরে প্রশাসনিক তৎপরতা বেড়ে গিয়েছে। মন্দিরটি মাটাগাড়ার মোট ৫৪ বিঘা জমিতে তৈরি করা হবে। এছাড়াও এই মন্দিরের নির্মাণের জন্য মন্ত্রিসভার অনুমোদন ইতিমধ্যে মিলেছে। পাশাপাশি পর্যটন দফতরের হাতে থাকা এই জমিতে শুধুমাত্র মন্দির নয়, একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
Read More
নেতাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নেতাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো এবারও নেতাই গ্রামে শহীদ দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। ২০১১ সালের ৭ জানুয়ারি ঝাড়গ্রাম জেলার বিনপুর–১ ব্লকের লালগড় থানার অন্তর্গত নেতাই গ্রামে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে বুধবার পালিত হচ্ছে নেতাই শহীদ দিবস। সেদিন সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়িতে আশ্রয় নেওয়া সিপিএমের হার্মাদ বাহিনীর নির্বিচার গুলিতে চারজন মহিলা সহ মোট ন’জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়। আহত হন আরও ২৮ জন। ওই ঘটনার পর থেকেই প্রতিবছর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেতাই গ্রামে শহীদ দিবস পালন করা হয়ে আসছে। এ বছরও লালগড় থানার নেতাই গ্রামে শহীদ বেদির পাশে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির সহযোগিতায়…
Read More
পুলিশের অভিযানে মুক্তি পেল ৫০টি ঘুঘু

পুলিশের অভিযানে মুক্তি পেল ৫০টি ঘুঘু

খাঁচার অন্ধকারে দিন কাটছিল ওদের। ডানা মেলার সুযোগটুকুও কেড়ে নিয়েছিল অসাধু কারবারিরা। অবশেষে পুলিশের তৎপরতায় মুক্তির স্বাদ পেল প্রায় ৫০টি ঘুঘু পাখি। মঙ্গলবার বেলডাঙা থানার বেগুনবাড়ি পুলিশ ফাঁড়ির আধিকারিকদের উদ্যোগে ওই পাখিগুলিকে উদ্ধার করে পুনরায় প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই এলাকায় বন্যপ্রাণী ও পাখি পাচারকারীদের আনাগোনা নিয়ে খবর আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বেগুনবাড়ি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা নির্দিষ্ট একটি এলাকায় অভিযান চালান। সেখান থেকেই খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার হয় ৫০টিরও বেশি ঘুঘু। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারিরা গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে। এ দিন উদ্ধার হওয়া পাখিগুলিকে ফাঁড়ির চত্বরে নিয়ে আসা হয়।…
Read More
বানেশ্বরপুরে কালিপদ মন্ডলের নেতৃত্বে তৃণমূল র‍্যালি ও পথসভা

বানেশ্বরপুরে কালিপদ মন্ডলের নেতৃত্বে তৃণমূল র‍্যালি ও পথসভা

সোমবার হাওড়া শ্যামপুরের বানেশ্বরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি উন্নয়নের পাঁচালী। এদিন বিশাল   র‍্যালি বানেশ্বরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচটি বুথ প্রদক্ষিণ করে। উল্লেখ্য বানেশ্বরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতটি শ্যামপুরের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কালিপদ মন্ডল এর নিজস্ব গ্রাম পঞ্চায়েত। দিন কয়েক আগেই কালিপদ মন্ডল এর নাম হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রামিন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ার পর প্রথম দলীয় কর্মসূচি কি ছিল কালিপদ বাবুর কাছে একটি চ্যালেঞ্জ। এদিন পথসভা জনসভায় পরিণত হয়েছিল। উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি…
Read More
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কঙ্কালীতলায় কম্বল বিতরণ অনুষ্ঠান

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কঙ্কালীতলায় কম্বল বিতরণ অনুষ্ঠান

প্রতিবছরের ন্যায় এ বছরেও কঙ্কালীতলাতে কংকালী মায়ের পুজো দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্ত তম জন্মদিন পালিত হল। এই জন্মদিন উপলক্ষে কঙ্কালীতলা প্রাঙ্গণে কেক কাটা হয় পায়েস বিতরণ ও দুস্থ গরিব মানুষদের জন্য কম্বল বিতরণ করা হলো। প্রায় ১৮ ০০ কম্বল বিতরণ হয় বলে জানা যায়। মুখ্যমন্ত্রী জন্মদিনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, দুবরাজপুরের প্রাক্তন সাংসদ নরেশ চন্দ্র বাউরী, নানুরের বিধায় ক বিধান চন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতা-নেত্রীবৃন্দ।
Read More
অর্থসংকটেও অদম্য স্বপ্ন, আন্তর্জাতিক যোগ মঞ্চে চোখ স্নেহাশীষের

অর্থসংকটেও অদম্য স্বপ্ন, আন্তর্জাতিক যোগ মঞ্চে চোখ স্নেহাশীষের

তিন প্রজন্মের যোগ অভ্যাসকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে লড়াই চালাচ্ছে হাওড়ার বাগনান দুই ব্লক এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্র স্নেহাশীষ।এখন সে জেলা,রাজ্য, জাতীয় স্তর টপকে মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্তরের যোগ ব্যায়াম প্রতিযোগিতার প্রশিক্ষক সুভাষ বেরার কাছে কঠোর অনুশীলন করছে। ঘরের ছেলের সাফল্য ও স্বপ্নকে সফল করতে দিন রাত এক করে অর্থ উপার্জন করছেন দাদু ,বাবা সকলেই।তবু সংশয়-শেষ পর্যন্ত মালয়েশিয়া যাওয়া হবে তো? কারন অনেকটাই টাকার প্রয়োজন। কিন্তু হাল ছাড়তে নারাজ বাগনান দুই ব্লকের বীরকুল গ্রামের মান্না পরিবার।
Read More
নলেন গুড়–পিঠের স্বাদে মেতেছে ঝাড়গ্রাম, পর্যটনে নতুন রঙ

নলেন গুড়–পিঠের স্বাদে মেতেছে ঝাড়গ্রাম, পর্যটনে নতুন রঙ

শীত এলেই বাঙালির জীবনে উৎসবের আমেজ, আর বাঙালির শীতকাল মানেই নলেন গুড় আর পিঠে-পুলির স্বাদ। সেই স্বাদকে পর্যটক ও স্থানীয়দের পাতে পৌঁছে দিতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র পার্কে শুরু হলো পিঠে-পুলি উৎসব। শীতের মরশুমে ঝাড়গ্রামে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় মানুষ—সবার ভিড়েই মুখর হয়ে উঠেছে এই মেলা। এক ছাতার নীচে মিলছে জিভে জল আনা নানা ধরনের টাটকা পিঠে–পুলি। ভাপা, পাটিসাপটা, দুধ পুলি থেকে শুরু করে নানান নতুন স্বাদের পিঠে—সবই পাওয়া যাচ্ছে এখানে। জানা গিয়েছে, এবছর এই পিঠে–পুলি মেলায় মোট ২৩টি স্টল বসেছে, যার বিশেষত্ব হল—সমস্ত স্টলই মহিলাদের দ্বারা পরিচালিত। গত শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে মকর সংক্রান্তি পর্যন্ত।…
Read More
ভোটের আগে শ্রমিক কল্যাণে নতুন উদ্যোগ

ভোটের আগে শ্রমিক কল্যাণে নতুন উদ্যোগ

আজ চা বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্টি ও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চা বাগানের শ্রমিকদের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন। শ্রমিকরা একটি ফর্মের মাধ্যমে তাঁদের সমস্যার বিস্তারিত তুলে ধরার সুযোগ পাবেন এবং সেই ফর্মের মাধ্যমে সরাসরি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের বক্তব্য পেশ করতে পারবেন। সীমিত সময়ের মধ্যে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ফর্মগুলি থেকে বেছে নিয়ে যতটা সম্ভব বেশি সমস্যার সমাধানের চেষ্টা করবেন। ভোটের আগে, চা বাগানের শ্রমিকদের কল্যাণ ও স্বার্থে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)-এর পক্ষ থেকে এটি একটি সরাসরি জনসংযোগ উদ্যোগ।
Read More
দ্রুত কাজ শুরু হলো কলকাতার হগ মার্কেটকে রক্ষা করার

দ্রুত কাজ শুরু হলো কলকাতার হগ মার্কেটকে রক্ষা করার

ভয়ঙ্কর পরিস্থিতি। বড় ভূমিকম্পের সম্মুখীন হয়েছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের ভূমিকম্পে কলকাতায় সেরকমভাবে কোন ক্ষতি হয়নি। কিন্তু কোনভাবেই কোন ঝুঁকি নিতে নারাজ কলকাতা পুরসভা। তাই শতাব্দী প্রাচীন কলকাতা হগ মার্কেট অর্থাৎ বর্তমানে যার নাম নিউ মার্কেট রক্ষা করার জন্য নিল এক পদক্ষেপ। জানা যায়, কলকাতার এই হগ মার্কেট রক্ষা করার জন্য ‘সিসমিক বার’ বসানোর পরিকল্পনা শুরু হয়ে গেছে। এমনকি চলতি সপ্তাহে পুর ইঞ্জিনিয়ার নিউমার্কেট তল্লাটে ঘুরে দেখবেন। কাজ শুরু করা হবে দ্রুত। বহুকাল আগে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন কলকাতা ভূমিকম্প প্রবণ। মেয়র পারিষদ আমিরউদ্দিন বাবি বলেছিলেন, “মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে দ্রুত পুর কমিশনার সুমিত গুপ্তার সঙ্গে এই বিষয়ে দ্রুত আলোচনায় বসব।” ১৫০ বছর…
Read More
ডিমের দাম বেড়ে যাওয়ার কারণ জানালো প্রশাসন

ডিমের দাম বেড়ে যাওয়ার কারণ জানালো প্রশাসন

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ডিমের উৎপাদন বিগত কয়েক বছরে রাজ্যে রেকর্ড হারে বাড়লেও বাজারে দাম কমছে না। বরং বেড়েই চলেছে। উত্তর জানতে এবার নড়েচড়ে বসেছে নবান্ন। হাঁস-মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়াকেই এর বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে নবান্নে বসে টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর, কৃষি, কৃষি বিপণন-সহ একাধিক দপ্তরের সচিবরা। এদিন ডিমের দাম কমানোই ছিল বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। জানানো হয়েছে হাঁস-মুরগির খাবারের দাম বাড়ছে ভুট্টার সরবরাহ কমে যাওয়ার ফলে। ভুট্টা চাষ বাড়লেও তার বড় অংশই…
Read More