পশ্চিমবঙ্গ

বাড়ানো হলো বেতন

বাড়ানো হলো বেতন

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। কয়েকটা দিন বাকি। অক্টোবরের শুরু থেকেই টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। তবে এরই মাঝে ফের সুখবর। কারণ উৎসবের মরসুমে এক ধাক্কায় তাদের বেতন বাড়ল অনেকটাই। তবে সকলের বেতন বৃদ্ধি পায়নি। সরকারি কর্মীদের একাংশের বেতন বৃদ্ধি করেছে রাজ্য। সরকার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কণ্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না, সেই রকম কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। কণ্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজার, এবং…
Read More
দুর্নীতি মামলায় জমা পড়ল চার্জশিট

দুর্নীতি মামলায় জমা পড়ল চার্জশিট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি মামলায় গত প্রায় এক বছর থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। বহুবার জামিনের আবেদন করলেও সুরাহা হয়নি। এরই মাঝে এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটস ওরফে ইডি। রেশন দুর্নীতি মামলায় এবার অভিযুক্ত আনিসূর রহমান ও আলিফ নূরের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। এছাড়াও আরও দুই ডিলারের নাম রয়েছে এই চার্জশিটে। প্রসঙ্গত, জ্যোতিপ্ৰিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমানের আত্মীয় হলেন দুই ভাই আনিসুর ও…
Read More
বালুরঘাটে বাস ধর্মঘট  শেষে সিল হল টোটো শো রুম

বালুরঘাটে বাস ধর্মঘট  শেষে সিল হল টোটো শো রুম

প্রশাসনিক আশ্বাসের পর ও সাধারণ মানুষের কথা ভেবেই পূজোর আগে বাস ধর্মঘট স্থগিত করল বাস মালিকরা। মঙ্গলবার থেকেই বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন পকেট রুটে বাস স্বাভাবিকভাবে চলাচল শুরু করল। গতকাল রাতে বালুরঘাট বাস স্ট্যান্ডে সাংবাদিক বৈঠক করে এমনটা বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল। সেই মত আজ থেকে সব রুটে স্বাভাবিক ভাবেই বাস চলাচল শুরু করল। প্রসঙ্গত, টোটোর দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার থেকে বালুরঘাট থেকে হিলি সহ বিভিন্ন পকেট রুটে বাস বন্ধ রাখেন বাস মালিকরা। অবশেষে গতকাল বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন বাস মালিকরা। এরপর  ধর্মঘট স্থগিতের  সিদ্ধান্ত নেন বাস মালিকরা। ইতি মধ্যে জেলা প্রশাসন টোটোর…
Read More
জল বাড়ছে ফুলহার নদীতে প্লাবিত হয়েছে নয়টি গ্রাম

জল বাড়ছে ফুলহার নদীতে প্লাবিত হয়েছে নয়টি গ্রাম

জল বাড়ছে ফুলহার নদীতে। তাই নদী তীরবর্তী নয়টি গ্রামে ঢুকেছে জল। জলবন্ধি হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদ পুর,উত্তর ভাকুরিয়া,দক্ষিণ ভাকুরিয়া, কাউয়াডোল,তাতিপাড়া সহ একধিক এলাাকা নতুন করে প্লাবিত হয়েছে।বন্যায় কবলিত উত্তর ভাকুরিয়া বাসিন্দা গৌরী মন্ডল বলেন,জল বাড়ছে।আমরা খুব আতঙ্কে আছি।প্রশাসনের তরফ থেকে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাড়ি ছেড়ে যেতেও পারছি না। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছো মালদা জেলাশাসক নীতিন সিংহনিয়া জানান হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে নদীগুলির জলবৃদ্ধির ফলে মালদা…
Read More
ছবি বন্ধের নির্দেশ আদালতের তরফে

ছবি বন্ধের নির্দেশ আদালতের তরফে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় বহু প্রতীক্ষার পর বিকেল ৪.১৫ নাগাদ সুপ্রিম কোর্টে শুরু হয় আর জি কর মামলার শুনানি। এদিন নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করেন আইনজীবী বৃন্দা গ্রোভার। যেভাবে এখনও সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি, ভিডিও ঘুরছে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আইনজীবী গ্রোভার। পাশাপাশি উঠে আসে আর জি কর নিয়ে বানানো শর্টফিল্মের প্রসঙ্গও। প্রসঙ্গত, আরজি কর নিয়ে একটি শর্টফিল্ম বানানো হয়েছে। ছবি এখনও মুক্তি পায়নি তবে এদিন নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী বৃন্দা গ্রোভারের ওই ছবিটি বন্ধ করার নির্দেশ যাতে দেওয়া হয় সেই আর্জি জানান। আইনজীবী বলেন, ‘তবে…
Read More
তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সিবিআই-এর হাতে বিস্ফোরক তথ্য

তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সিবিআই-এর হাতে বিস্ফোরক তথ্য

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। এরই মাঝে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এবার জানা যাচ্ছে, তদন্তে নেমে বিরাট তথ্য হাতে পেয়েছে সিবিআই। টালা থানার সিসিটিভ ক্যামেরা থেকে ফুটেজ হাতে পেয়েছেন গোয়েন্দারা। একইসঙ্গে সন্দীপ এবং অভিজিতের মোবাইলের ফরেন্সিক রিপোর্টও হাতে এসেছে। শিয়ালদহ আদালতে সন্দীপ, অভিজিৎকে হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছে সিবিআই। মোবাইল ফোনের ডেটা সংগ্রহ করার পর সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এমন বেশ কিছু তথ্য হাতে এসেছে যা প্রকাশ্যে আসলে তদন্তপ্রক্রিয়ায় চাঞ্চল্যকর মোড় আসবে।…
Read More
দিল্লীর উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

দিল্লীর উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

দিল্লীর উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিমানবন্দরে তিনি বোনাসের দাবিতে চা শ্রমিকদের ডাকা বনধ প্রসঙ্গে বলেন, চা শ্রমিকদের দাবিদাওয়া প্রাসঙ্গিক। গতবারে তুলনায় মালিকপক্ষ কম বোনাস দেওয়ার কথা বলছেন। সরকার মালিকপক্ষের হয়ে দালালি করছে। চা মালিকেরা সব থাকে মুখ্যমন্ত্রী পাড়ায়। ভবানীপুরের বাসিন্দা। মুখ্যমন্ত্রীর সাথে চা মালিকদের ভালো সম্পর্ক তাই শ্রমিকদের কথা ভাবছে না। বাংলা বন্যার টাকা থেকে বঞ্চিত মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে বলেন, আমফানের সময় হাজার কোটি টাকা এসেছিল। সেই টাকা তৃণমূল নেতাদের একাউন্টে গিয়েছে। প্রাকৃতিক বিপর্যয় নিয়ে প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হয়। মুখ্যমন্ত্রী সাহায্য চেয়ে কি কোন চিঠি লিখেছেন। সব সময়…
Read More
বালুরঘাট জেলা হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগে, এফআইআর দায়ের করেন মৃতার পরিবার

বালুরঘাট জেলা হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগে, এফআইআর দায়ের করেন মৃতার পরিবার

ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট জেলা হাসপাতালে মেডিসিন বিভাগে। বিষয়টি জানাজানি হতেই সোমবার বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের মেডিসিন বিভাগে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে এনিয়ে অভিযোগ দায়ের করতে চলেছে মৃতের পরিবার। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। মৃতের রোগীর নাম দুলাল সরকার(৫৪)। বাড়ি বালুরঘাটের কালিকাপুরে। গত পরশু তাকে হাসপাতালে ভর্তি করে। রক্তল্পতা নিয়ে তাকে ভর্তি করা হয় বালুঘাট জেলা হাসপাতালে। গতকাল এক বোতল রক্ত দেওয়াও হয়। আর আজ দুপুরে মারা যায় ওই রোগী। পেটের ছবি তোলা হবে…
Read More
চাপ বাড়ল জ্যোতিপ্ৰিয়র

চাপ বাড়ল জ্যোতিপ্ৰিয়র

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি মামলায় গত বছরের অক্টোবর মাস থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। তবে এই মামলায় সম্প্রতি নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন তিন অভিযুক্ত। এবার তার জামিন খারিজের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। চলতি মাসেই পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ইডির বিশেষ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অভিযুক্ত-বাকিবুর রহমান, শংকর আঢ্য এবং বিশ্বজিৎ দাস। তাদের বিরুদ্ধে…
Read More
বন্যা দুর্গতদের জন্য নয়া ঘোষণা সরকারের

বন্যা দুর্গতদের জন্য নয়া ঘোষণা সরকারের

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম রূপশ্রী, কন্যাশ্রী আরও কত কি। রাজ্য সরকারের এই সকল প্রকল্পের মধ্যেই অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল মা ক্যান্টিন। রাজ্যের বিভিন্ন পৌরসভা এলাকায় প্রশাসনিকভাবে এই মা ক্যান্টিন প্রকল্প চালানো হয়ে থাকে। ক্যান্টিনগুলিতে দুপুরবেলায় মাত্র ৫ টাকায় ভরপেট খাওয়ার পাওয়া যায়। দেওয়া হয় ভাত, ডাল ও ডিমের তরকারি। এবার শোনা যাচ্ছে মা ক্যান্টিনের নাকি সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। তবে সকলের জন্য এই পরিষেবা নয়। বনগাঁ পুরসভার একাধিক ওয়ার্ডে বন্যা কবলিত এলাকায় যে সকল ত্রাণ…
Read More