পশ্চিমবঙ্গ

মমতার কাশ্মীর সফরের প্রতিশ্রুতি, পর্যটকদের নিরাপত্তার বার্তা

মমতার কাশ্মীর সফরের প্রতিশ্রুতি, পর্যটকদের নিরাপত্তার বার্তা

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা বৃহস্পতিবার হাওড়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সম্মেলনে যোগ দিয়েছেন, রাজ্যের কঠিন সময়ে তার সহানুভূতিশীল অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাণিজ্য, পর্যটন এবং শিল্পায়নে একটি আশাপ্রদ অংশীদারিত্বের বীজ বপন করেছেন যা শীঘ্রই জম্মু ও কাশ্মীরের সুন্দর দৃশ্যকে পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থানে পরিণত করতে পারে। "জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি সহানুভূতির জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। ২০১৯ সালে, একটি কঠিন রাজনৈতিক সময়কালে, দিদি তার উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে যা ঘটছে তা ভুল। পহেলগাঁও আক্রমণ এবং সিঁদুর অভিযানের পর, দিদি এখান থেকে একটি দল পাঠিয়েছিলেন গোলাবর্ষণে ক্ষতিগ্রস্তদের সাহায্য…
Read More
উত্তরবঙ্গ জুড়ে চলছে আষাঢ় মাসের গ্রাম পূজা

উত্তরবঙ্গ জুড়ে চলছে আষাঢ় মাসের গ্রাম পূজা

উত্তরবঙ্গ জুড়ে চলছে আসারি সেবা বা গ্রাম পুজো ,অনেকেই আবার মহারাজার পুজো বলে থাকেন। গ্রামের মঙ্গল কামনায় হিন্দু ধর্মের মধ্যে এই পূজার চল রয়েছে। তবে উত্তরবঙ্গ জুড়ে রাজবংশীদের গ্রামের বেশি প্রবণতা দেখা যায়। উত্তরবঙ্গের পাশাপাশি নেপাল, বাংলাদেশও এই পুজো হয়। তিস্তাবুড়ি থেকে সত্যপীর দেবতার থান রয়েছে এই গ্রাম ঠাকুরে। হিন্দু মুসলিম উভয় এই পুজোয় অংশগ্রহণ করে , মানত রাখা ধুপ ফলমূল, এমন কি পাঁঠা পায়রা ও মোরগ এনে দেন মুসলিম ধর্মের মানুষেরাও l   রাজবংশীদের মধ্যে আষাঢ় মাসে এই পুজো সেরে গুছিবুনা বা ভুমি পূজা করার পরেই তারা মাঠে ধান লাগার কাজে ব্যস্ত হয়। এই বিষয়ে রাজগঞ্জ থেকে পূজারী সুশান্ত…
Read More
এবার অনেক কম দামে মিলবে আমিষ বাজার

এবার অনেক কম দামে মিলবে আমিষ বাজার

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দুয়ারে ‘চিকেন-মটন চালু করছে সরকার। চিকেন, মটন, ডিমের মতো আমিষ খাদ্যগুলি এবার হাজির হবে আপনার দুয়ারে। সরকারি উদ্যোগে বিভিন্ন আবাসনে পৌঁছে যাবেন মূলত ছোট প্রাণী প্রতি পালকরা। যাদের মাধ্যমে নিজের বাড়িতে বসেই দুধ, ডিম, মাংস ইত্যাদি মিলবে। আর সেসবের দামও হবে কম। কারণ মিডিলম্যান থাকবে না। বাজারদরের চেয়ে কিছুটা হলেও কম দামে পণ্যগুলি বিক্রি করা হবে। অর্থ্যাৎ সাশ্রয়ও হবে ক্রেতাদের। লাভবান হবেন বিক্রেতারাও। জানিয়ে রাখি, এই বিষয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র এ বিষয়ে প্রাণিসম্পদ দপ্তরের কাছে পাঠানো প্রস্তাব গৃহীত হয়েছে।…
Read More
নিউ আলিপুরে ঘুষ না দেওয়ায় লরি ভাঙচুর: অভিযুক্ত চার সাব-ইন্সপেক্টর সাসপেন্ড, বিভাগীয় তদন্ত শুরু

নিউ আলিপুরে ঘুষ না দেওয়ায় লরি ভাঙচুর: অভিযুক্ত চার সাব-ইন্সপেক্টর সাসপেন্ড, বিভাগীয় তদন্ত শুরু

দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় ঘুষ না দেওয়ায় একাধিক লরিতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত চার সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার। ঘটনার বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতে নিউ আলিপুরের একটি রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রায় ৩৮টি লরির টায়ার পাংচার করা হয় এবং কিছু গাড়িতে ভাঙচুর চালানো হয়। বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে, পুলিশ ‘কাটমানি’ না পেয়ে এই তাণ্ডব চালিয়েছে। তাঁরা প্রশ্ন তুলেছেন, “পুলিশ না গুন্ডা?” লরি মালিকদের দাবি, ৪০ বছর ধরে ওই এলাকায় লরি দাঁড়িয়ে থাকে, কিন্তু এমন ঘটনা আগে কখনও ঘটেনি। স্থানীয় বাসিন্দারাও পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, “আইনের রক্ষকই যদি এমন অনভিপ্রেত…
Read More
বড় ঘোষণা, মিটিয়ে দিতে হবে সমস্ত বকেয়া

বড় ঘোষণা, মিটিয়ে দিতে হবে সমস্ত বকেয়া

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাপে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য। আদালতের নির্দেশ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। শীর্ষ আদালতের রায়ে খুশির হাওয়া সরকারি চাকরিজীবীদের মধ্যে। ব্যতিক্রম নয় বীরভূমের সরকারি চাকুরে ও পেনশনধারীরাও। ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে মহার্ঘ ভাতার বৃদ্ধি নিয়ে খুশি রাজ্য সরকারি কর্মীরা। তবে, তাদের দাবি মতো পুরোটা মেলেনি। তাই আদালতের নির্দেশে কিছুটা স্বস্তি এলেও বাকি থাকা বকেয়া মহার্ঘ…
Read More
বর্ধমান: “অন্তত ছাব্বিশ পর্যন্ত…”, তৃণমূল কর্মীদের সতর্ক থাকার নির্দেশ নেতার

বর্ধমান: “অন্তত ছাব্বিশ পর্যন্ত…”, তৃণমূল কর্মীদের সতর্ক থাকার নির্দেশ নেতার

পশ্চিমবঙ্গের বর্ধমানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত "সমঝে চলার" অর্থাৎ সতর্ক ও সংযত থাকার নির্দেশ দিয়েছেন দলের এক প্রবীণ নেতা। এই নির্দেশ এমন এক সময়ে এলো যখন রাজ্য রাজনীতিতে বিভিন্ন বিষয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং দলের অভ্যন্তরেও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে নেতৃত্ব জোর দিচ্ছে। প্রকাশ্যে যদিও নেতার নাম উল্লেখ করা হয়নি, তবে দলীয় সূত্রে খবর, বর্ধমানের একটি অভ্যন্তরীণ বৈঠকে কর্মীদের উদ্দেশে এই বার্তা দেওয়া হয়েছে। নেতার এই সতর্কবাণী থেকে স্পষ্ট যে, তৃণমূল নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং চায় না কোনো অপ্রীতিকর ঘটনা বা বিতর্ক দলের ভাবমূর্তি নষ্ট করুক। "অন্তত ছাব্বিশ…
Read More
বনগাঁ-হাবরা রেলপথে ১৩ বছর বয়সী বিক্রমের জীবন সংগ্রাম: দারিদ্র্যের কষাঘাতে বাল্যকাল বিপন্ন

বনগাঁ-হাবরা রেলপথে ১৩ বছর বয়সী বিক্রমের জীবন সংগ্রাম: দারিদ্র্যের কষাঘাতে বাল্যকাল বিপন্ন

উত্তর ২৪ পরগনার বনগাঁ-হাবরা রেলপথে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীরা হয়তো ১৩ বছর বয়সী বিক্রমের দিকে চোখ রেখেছেন। এই কিশোর বয়সে যখন তার স্কুলে থাকার কথা, তখন তাকে পেটের তাগিদে চালিয়ে যেতে হচ্ছে এক কঠিন সংগ্রাম, যা জানলে যেকোনো সংবেদনশীল মানুষের চোখ অশ্রুসিক্ত হবে। বিক্রমের জীবনযুদ্ধ আজকের সমাজে ক্রমবর্ধমান দারিদ্র্য ও শিশুশ্রমের এক করুণ চিত্র তুলে ধরেছে। বনগাঁ-হাবরা রেলপথে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের কাছে বিক্রম একটি পরিচিত মুখ। এই কিশোর তার পরিবারকে সাহায্য করার জন্য নানা কাজ করে। সকালে ট্রেন আসার আগে প্ল্যাটফর্মে পত্রিকা বিক্রি থেকে শুরু করে লোকাল ট্রেনের কামরায় বাদাম, লজেন্স বা অন্যান্য ছোট জিনিসপত্র বিক্রি পর্যন্ত, সবকিছুই তার দৈনন্দিন রুটিনের…
Read More
উল্টোরথে ধর্মীয় আবহে দিঘা, নিরাপত্তা ও প্রস্তুতিতে জোর প্রশাসনের

উল্টোরথে ধর্মীয় আবহে দিঘা, নিরাপত্তা ও প্রস্তুতিতে জোর প্রশাসনের

একদিকে ভক্তদের জন্য পুণ্যস্নান, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আচারবিধি, অন্যদিকে কড়া নিরাপত্তা ও চিকিৎসা পরিকাঠামো—সব মিলিয়ে শনিবারের উল্টোরথ উৎসব ঘিরে দিঘা হয়ে উঠছে এক ধর্মীয় - সাংস্কৃতিক মহামঞ্চ। মূল রথের মতোই এবারে উল্টোরথেও ভক্তদের ঢল নামবে বলেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পূর্বাভাস। সেই অনুযায়ী চলছে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি। শনিবার দুপুরে গড়াতে পারে রথের চাকা। তার আগে সকাল থেকেই শুরু হবে রথযাত্রা সংক্রান্ত আচারবিধি, ভোগ নিবেদন ও ভক্তদের সমাগম। বিকেল চারটেয় সম্পন্ন হবে রথ টানার পর্ব। বাঁশের ব্যারিকেড ঘেরা এলাকায় দাঁড়িয়ে রথের রশিতে টান দিতে পারবেন ভক্তরা। শুক্রবারই মাসির বাড়ির সামনে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছে…
Read More
বিগত এগারো বছরের উন্নয়নের খতিয়ান করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

বিগত এগারো বছরের উন্নয়নের খতিয়ান করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা তিনবার ওই একই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি। বিগত ১১ বছরে ডায়মন্ড হারবারের উন্নয়নে কী কী কাজ করেছেন, এবার সেটার খতিয়ান তুলে ধরতে চলেছেন তৃণমূল সেনাপতি। জানা যাচ্ছে, বিষ্ণুপুর ২ নং ব্লকের শ্রীকৃষ্ণ বোরহানপুর স্কুল ময়দানে তৃণমূল কংগ্রেসের একটি সভা আছে। সেখানে সাতগাছিয়ার ওই কর্মসূচিতেই অভিষেক নিজের সাংসদ জীবনের কাজের খতিয়ান প্রকাশ করবেন। ডায়মন্ড হারবারের কোন বিধানসভা কেন্দ্রের উন্নয়নে কত…
Read More
নয়া নির্দেশ শিক্ষা দফতরের তরফে

নয়া নির্দেশ শিক্ষা দফতরের তরফে

সংযোজন হলো নতুন কিছু, এবার থেকে শিক্ষার্থীরা পাবে নতুন কিছু। মুখ্যমন্ত্রীর লেখা বই এবার থেকে পড়বে স্কুলের ছাত্রছাত্রীরাও। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলির লাইব্রেরিতে রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলে বইয়ের তালিকাও পৌঁছে গিয়েছে। সেই তালিকায় ‘মা’ থেকে ‘কথাঞ্জলী’ সবই রয়েছে। শিক্ষা দফতরের তরফে জানা গিয়েছে, রাজ্যের সরকারি স্কুলগুলির গ্রন্থাগারে মোট ৫১৫ টি বই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ টি বই রয়েছে মুখ্যমন্ত্রীর লেখা। গ্রন্থাগারের জন্য ১ লক্ষ টাকা করে স্কুলগুলিকে দেওয়া হয়েছে। তারপরেই পাঠানো হয়েছে বইয়ের তালিকা। ধাপে ধাপে বিভিন্ন জেলায় স্কুলের গ্রন্থাগারগুলিতে মুখ্যমন্ত্রীর বই পাঠানো হবে। শুরু করা হবে উত্তরবঙ্গ এমনই…
Read More