পশ্চিমবঙ্গ

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রিত থাকলে চলতি বছরের শেষেই হবে বইমেলা

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রিত থাকলে চলতি বছরের শেষেই হবে বইমেলা

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের রেশ কিছুটা হলেও ধীরে ধীরে তা নিয়ন্ত্রণে এসেছে। সুস্থ হওয়ার দিকে এগোচ্ছে বাংলা। করোনার এই উন্নত পরিস্থিতি দেখে ডিসেম্বর মাসের শেষেই বইমেলা করে ফেলতে চাইছে ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’। ডিসেম্বর মাসকে লক্ষ্যমাত্রা ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এই বিষয়ে গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘‌করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে মে–জুন মাসে বইমেলা করার কথা ভাবা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। এই বছর বইমেলা পুরোপুরি বাতিল হয়ে যাবে বলে এখনও আমরা মনে করছি না। পরিস্থিতি ভাল হলে ডিসেম্বর মাসে বইমেলা হতেই পারে।’ তবে অন্যদিকে এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও কথা হয়েছে কিনা তা জানা যায়নি।…
Read More
শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে বিশেষ পরিকল্পনা নিতে চলেছে নবান্ন

শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে বিশেষ পরিকল্পনা নিতে চলেছে নবান্ন

শহর কলকাতার জল জমার সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে সাধারণ মানুষের থেকে সামান্য সময় চেয়েছিলেন কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। এবার শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে বিশেষ পরিকল্পনা নিতে চলেছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, কলকাতা এবং সংলগ্ন এলাকায় ২৬৭ কিলোমিটার দীর্ঘ খালগুলির অবস্থা খতিয়ে দেখার জন্য ৩০০টি আলাদা আলাদা সমীক্ষা করা হবে। অর্থাৎ ৩০০টি পয়েন্টে আলাদা আলাদা করে চালানো হবে সমীক্ষা। এই উদ্যোগ প্রসঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার পুর এলাকাগুলিতেও এই সমীক্ষা চালানো হবে। কলকাতার যে সমস্ত খালগুলোতে সমীক্ষা করা হবে তার মধ্যে রয়েছে এস…
Read More
বন্যা পরিস্থিতি পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী নিজে

বন্যা পরিস্থিতি পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী নিজে

ক্ষতিগ্রস্ত পরিস্থিতির খতিয়ান করতে গিয়েই কেন্দ্র সরকারকেই দুষলেন মুখ্যমন্ত্রী। আজ বন্যা পরিস্থিতি দেখতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে পৌঁছে জলে নেমে বুঝলেন পরিস্থিতির গুরুত্ব। কথা বললেন বন্যাদুর্গতদের সঙ্গে। এলাকার পরিস্থিতি পরিদর্শন করে মমতা বলেন, 'বারবার বলা সত্ত্বেও কেন্দ্র সরকার কিছুতেই ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন দিচ্ছে না। এই প্রজেক্ট তৈরি না হলে ঘাটালকে বাঁচানো যাবে না।' পাশাপাশি তিনি ঘোষণা করেন, কেন্দ্রীয় সেচ মন্ত্রীর কাছে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের একটি প্রতিনিধি দল পাঠানো হবে। ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন নিয়ে যারা মন্ত্রীর কাছে বিস্তারিত জানাবেন। ত্রাণও বিলি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ দেব। ছিলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁদের সঙ্গে নিয়ে…
Read More
ভ্যাকসিনের অভাবে বন্ধ হচ্ছে টিকাকেন্দ্র

ভ্যাকসিনের অভাবে বন্ধ হচ্ছে টিকাকেন্দ্র

টিকার জোগান নিয়ে বারংবার উঠেছে অভিযোগ। কিছুতেই মেটানো যাচ্ছে না সাধারণ মানুষের চাহিদা। থেকেই যাচ্ছে ঘাটতি। এবার আবারও একবার বন্ধ থাকছে শহরের কোভিশিল্ড কেন্দ্রগুলি। চাহিদার তুলনায় ততটা নেই কোভিশিল্ড। তাই লিখিত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুরসভা বুধবার থেকে বন্ধ থাকছে কোভিশিল্ড কেন্দ্রগুলি। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ১১ অগস্ট রাজ্যে কোভিশিল্ড আসতে পারে। যদি ১১ তারিখ রাজ্যে কোভিশিল্ড আসে, তবে ফের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। গোটা পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করেছে কলকাতা পুরসভা। শুরু থেকেই বাংলায় টিকার জোগান কম বলে অভিযোগ উঠে আসছিল। জোগানের অভাবে গত কয়েক দিন ধরেই শহরে নাকাল হচ্ছেন বহু মানুষ। সোমবারই কালীঘাটের একটি টিকাকেন্দ্রে হুলস্থুল…
Read More
অবশেষে কম সংখ্যায় হলেও সিএনজি বাস পেলো কলকাতাবাসী

অবশেষে কম সংখ্যায় হলেও সিএনজি বাস পেলো কলকাতাবাসী

পূর্বের কথা মতো অবশেষে কম সংখ্যায় হলেও সিএনজি বাস পেল কলকাতাবাসী। কিন্তু উদ্বোধনের দিন ঘটলো বড় চমক। যা আগে কখনো দেখেনি কলকাতাবাসী। একদম অন্য এক রূপে দেখা গেলো রাজ্যের পরিবহণ মন্ত্রীকে। এ দৃশ্য দেখে হতবাক কলকাতাবাসী। বাসের স্টিয়ারিংয় হাতে বসে আছেন খোদ রাজ্যের পরিবহণ মন্ত্রী। এদিন পরিবেশবান্ধব সিএনজি বাসের উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার প্রথম পরিবেশবান্ধব সিএনজি বাসের উদ্বোধন করেছেন মন্ত্রী ফিরহাদ। বাসের উদ্বোধনের পর সোজা বসে পড়েন চালকের আসনে। কসবার পরিবহণ ভবন থেকে বাস নিয়ে বেরিয়ে পড়েন ফিরহাদ হাকিম। রুবি মোড় থেকে বাস ঘুরিয়ে আবার নিজেই পরিবহণ ভবনে ফিরিয়ে আনেন ফিরহাদ। পরিবহণ মন্ত্রীকে বাস চালাতে দেখে হতবাক…
Read More
তবে কি এবার সুস্থতার দিকে এগোচ্ছে দেশ, নিম্নমুখী করোনা সংক্রমণের সংখ্যা

তবে কি এবার সুস্থতার দিকে এগোচ্ছে দেশ, নিম্নমুখী করোনা সংক্রমণের সংখ্যা

আর কিছু মাসের মধ্যেই আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়। এরমধ্যে বেশ খানিকটা স্বস্তি দিল আজকের দৈনিক করোনা সংক্রমণ। বিগত দু সপ্তাহ ধরে লাগাতার বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় কিছুটা হলেও থিতি এলো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। পাঁচ মাস পরে দৈনিক সংক্রমণ ফের ২৯ হাজারের নীচে নেমেছে। কেরলে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমার ফলেই মোট সংক্রমণ কমেছে। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৯। মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। এখনও…
Read More
আজই পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

আজই পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

কথা মতো আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবারই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক সারবেন সেখানে। সোমবার ঝাড়গ্রামে সরকারি অনুষ্ঠানে যান মমতা। আকাশপথে ঘুরে দেখবেন পরিস্থিতি। জানা গিয়েছে, হেলিকপ্টার নামবে ঘাটালের বঙ্গবাসী কলেজের মাঠে। সেখান থেকে ২ নম্বর ওয়ার্ডে প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। ক্ষয়ক্ষতির পরিমান পর্যালোচনা করবেন তিনি। বন্যাদুর্গতদের সঙ্গে কথাও বলবেন তিনি, এমনটাই সূত্রের খবর। গতকাল ঝাড়গ্রাম যাওয়ার পথে হেলিকপ্টার থেকে হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি দেখেন মুখ্যমন্ত্রী। আমতা, উদয়নারায়ণপুরের বন্যা কবলিত এলাকা তিনি ঘুরে দেখেন। গত সপ্তাহেও তিনি আমতায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান। কিন্তু পরিস্থিতি প্রতিকূল হওয়ায় আমতার…
Read More
যাত্রী সংখ্যা বাড়লে চলবে না কড়া হুঁশিয়ারি

যাত্রী সংখ্যা বাড়লে চলবে না কড়া হুঁশিয়ারি

কিছুটা হলেও স্বস্তির মধ্যে মাঝে মাঝে চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। কারণে সংক্রমণকে রোধ করতে একাধিক বিধিনিষেধ চলছে রাজ্যে। তার মধ্যে একটি হলো পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো। এর বেশি যাত্রী তোলা যাবে না বাসে। কিন্তু প্রতিনিয়িতই দেখা যাচ্ছে অন্যথা হচ্ছে এই নিয়মের। অফিস টাইমে ব্যস্ত সময়ে বহু বাসে দেখা যাচ্ছে বাদুড়ঝোলা ভিড়। আর তা থেকেই আশঙ্কা তৈরি হয়েছে ফের করোনা সংক্রমণের। তাই এবার এ বিষয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে পরিবহণ দপ্তর। এবার বাসে পঞ্চাশ শতাংশের অতিরিক্ত যাত্রী তোলা হলে প্যানডেমিক আইনে সেই বাসের ড্রাইভার ও কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একথা পরিষ্কার জানিয়ে দেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ…
Read More
আরও বেশি খারাপ হতে পারে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি

আরও বেশি খারাপ হতে পারে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি

বিগত কদিন ধরে জলমগ্ন পরিস্থিতিতে রাজ্যবাসী। গত দুসপ্তাহ ধরে কম বেশি বৃষ্টির আবহাওয়াই পাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা। এই পরিস্থিতে আজও উন্নতি হবে না আবহাওয়ার। গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভয়াল হওয়ার সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশের অবস্থা রয়েছে এমনটাই। বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে প্রবল বর্ষণের আশঙ্কা। বাড়বে নদীর জল স্তর। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি করা হয়েছে সতর্কতা। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আজ থেকেই অতিভারী বৃষ্টিপাত শুরু হবে।…
Read More
বকেয়া মেটানোর দাবিতে কিছুটা হলেও রয়ে গেলো শিক্ষা প্রতিষ্ঠানের তরফে

বকেয়া মেটানোর দাবিতে কিছুটা হলেও রয়ে গেলো শিক্ষা প্রতিষ্ঠানের তরফে

অবশেষে বকেয়া মেটানোর নির্দেশ এলো। করোনা আবহে গত দু বছর সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্ৰতিষ্ঠান। গত দুবছর সময় ধরে মামলা চলছিল বকেয়া মেটানোর দাবিতে অবশেষে রায় এলো চলতি মাসের এই সপ্তাহে। এই বিগত সময়ে শিক্ষা প্ৰতিষ্ঠানের বকেয়া মেটানোর নির্দেশ দিলো কলকাতা হাই কোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে দু বছরের বকেয়া ফি–এর ৫০ শতাংশ মিটিয়ে দিতে হবে অভিভাবকদের। এই কথাই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট। এবার সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট। এর অন্যথা হলে পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারেন স্কুল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আদালতের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ না মানলে অনলাইন ক্লাস থেকে সংশ্লিষ্ট পড়ুয়াকে…
Read More