15
Nov
রাজ্য সরকারের ঘোষণা থেকে বহু প্রশ্ন উঠেছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে৷ স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেল বিনামূল্যে চিকিৎসা কী আর মিলবে না? কী ভাবে চিকিৎসা করাবে গরিব মানুষগুলো? এই প্রশ্ন অনেকের মনেই উঁকি দিয়েছে৷ এ বিষয়ে যাবতীয় সংশয় দূর করে দিলেন স্বাস্থ্য অধিকর্তা৷ তিনি জানিয়ে দিলেন, স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলেও বিনামূল্যেই সরকারি হাসপাতালে মিলবে চিকিৎসা৷ সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করার পর যথেষ্ট সংশয় তৈরি হয়েছে৷ পরিবারের কোনও এক সদস্যের চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের ৫ লক্ষ টাকার ব্যালেন্স ফুরিয়ে গেলে বাকি সদস্যদের চিকিৎসা হবে কী ভাবে? তাঁরা কোথায় যাবেন? গতকাল স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী স্পষ্ট জানিয়েছে দেন, স্বাস্থ্যসাথী কার্ডের…
