পশ্চিমবঙ্গ

মামলার শুনানির দিন পিছিয়ে গেল তিন সপ্তাহ

মামলার শুনানির দিন পিছিয়ে গেল তিন সপ্তাহ

দেশের অন্যতম হাইপ্রোফাইল নারদ মামলা। এবার পিছিয়ে গেল নারদ মামলার শুনানি৷ জামিনে মুক্ত চার হেভিওয়েট নেতা, মন্ত্রী। কলকাতা হাইকোর্টে ২৮ দিনের জন্য পিছিয়ে গেল মামলার শুনানি৷ সিবিআইয়ের তরফে মামলাটি পিছিয়ে আবেদন জানানো হয় ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। শেষমেশ তা মঞ্জুরও হয়েছে। সিবিআইয়ের আবেদনে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট মামলার শুনানি পিছিয়েছে৷ ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়ের মামলা অন্যত্র স্থানান্তরের বিষয়টি নিয়ে সোমবার প্রায় ১ মাস পর শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। সোমবার হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে মামলা শুনানির জন্য উঠলে সিবিআইয়ের তরফে জানানো হয়, সলিসিটর জেনারেল অন্য একাধিক মামলায় ব্যস্ত। তাই নারদ নিয়ে তিনি সময় দিতে…
Read More
করোনা সংক্রমণের নিরিখে সুস্থ হচ্ছে দেশ ও রাজ্য

করোনা সংক্রমণের নিরিখে সুস্থ হচ্ছে দেশ ও রাজ্য

আবার নিম্নমুখী হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ। ওঠা পড়া লেগেই আছে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩। সংক্রমণের সঙ্গে কমেছে দেশের দৈনিক মৃত্যু। গত তিন দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪১৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৯০৯ জন। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। অন্যদিকে করোনার দৈনিক সংক্রমন রুখতে বিগত আড়াই…
Read More
বাড়তে চলেছে মেট্রোর সময় সীমা

বাড়তে চলেছে মেট্রোর সময় সীমা

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে অগ্রগতির দিকে এগোচ্ছে রাজ্য। ধীরে ধীরে শিথিল হচ্ছে রাজ্যের বিধিনিষেধ। আগামী দিনে তা আরও কিছুটা শিথিল হবে রাজ্যে। তাই এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের সুবিদার্থে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। আর তাই আটটার পরিবর্তে সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। দক্ষিণেশ্বর ও নিউ গড়িয়া, দু প্রান্ত থেকেই জারি থাকবে এই বিধি। আরও এক ঘণ্টা বাড়ানো হল মেট্রো পরিষেবার সময়সীমা। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাতের পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ সোমবার থেকে রাত ৯টা পর্যন্ত দুদিক থেকেই মিলবে মেট্রো পরিষেবা। তবে উত্তর-দক্ষিণ মেট্রোর ক্ষেত্রেই শুধুমাত্র মিলবে এই সুবিধা। এবার থেকে সপ্তাহের কাজের দিন ব্যস্ত…
Read More
স্বাধীনতা দিবসের পরের দিনই শুরু হবে দুয়ারে সরকার

স্বাধীনতা দিবসের পরের দিনই শুরু হবে দুয়ারে সরকার

আগামী কাল ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবস। এর পরের দিন ১৬ আগস্ট থেকেই আবার রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। এই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে এর আগেও বারংবার সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। এ বারেও প্রকল্প চালুর আগেই জেলা প্রশাসনকে সতর্ক করে দিল রাজ্য সরকার। যাতে কেউ দুয়ারে সরকারের নানা সুবিধা দেওয়ার নাম করে টাকা তুলতে না পারে। রাজ্যের মুখ্যসচিবের তরফে জেলা প্রশাসনের আধিকারিকদের সতর্ক করে বলা হয়েছে, দুয়ারে সরকারের প্রতিটি ক্যাম্পে বাধ্যতামূলকভাবে হেল্প ডেস্ক রাখতে হবে। যাঁরা লিখতে পারেন না বা যাঁদের ফর্ম পূরণে অসুবিধা হচ্ছে, তাঁরা হেল্প ডেস্কের মাধ্যমে যাবতীয় কাজ করবেন। কোনওরকম যাতে বেনিয়ম না হয়, সেদিকে…
Read More
শিলিগুড়িতে ডি’সিগনিয়া স্টোর উদ্বোধনে মধুমিতা

শিলিগুড়িতে ডি’সিগনিয়া স্টোর উদ্বোধনে মধুমিতা

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শিলিগুড়ির সেবক রোডে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডি'সিগনিয়া সিগনেচার শোরুমের উদ্বোধন করলেন প্রখ্যাত অভিনেত্রী ও মডেল, মধুমিতা সরকার। শিলিগুড়িতে প্রথম এবং জাতীয় স্তরে এটি সেনকোর পঞ্চম ডি'সিগনিয়া স্টোর। অনুষ্ঠানে অভিনেত্রী মধুমিতা সরকার বলেন, ‘শিলিগুড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিগনেচার শোরুম, ডি'সিগনিয়ার উদ্বোধন করা খুবই আনন্দের। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কারুশিল্প শিল্পের মধ্যে সেরা।এখানে হালকা ফ্যাশনের পাশাপাশি এন্টিক, পলকি, এবং কুন্দন কালেকশনেরও বিশাল সম্ভার আছে। এছাড়া সব রকম অনুষ্ঠানের জন্য হীরার গহনার বিশেষ সম্ভারও এখানে পাওয়া যাবে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিইও শুভঙ্কর সেন জানান, শিলিগুড়িবাসী অনেকদিন ধরেই সেনকোর সিগনেচার শোরুম, চাইছিলেন। আজ শহরবাসীর সেই আশা পূণ হল।…
Read More
রাজ্যের শাসক দলের লক্ষ্য এখন ত্রিপুরা

রাজ্যের শাসক দলের লক্ষ্য এখন ত্রিপুরা

লক্ষ্য এখন আগামী দু বছর বাদের বিধানসভা নির্বাচন। আগামী নির্বাচনকে লক্ষমাত্র করে নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে ত্রিপুরার ওপর এখন পাখির চোখ তৃণমূল দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই পথে উদ্যোগী হয়ে জনসংযোগ বাড়াতে ত্রিপুরায় আজ একযোগে হাজির থাকছেন ৯ সাংসদ ও বাংলার ১ মন্ত্রী। দলে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। শক্তিবৃদ্ধি করতে এবার কোমর বাঁধছে তৃণমূল। যাদের প্রধান কাজই হচ্ছে আগামী সোমবার খেলা হবে দিবস পালন করা। প্রথম ‘খেলা হবে’ দিবস। তাই ২১শে জুলাই পালনের মতো করেই ত্রিপুরায় খেলা হবে দিবস পালন করতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, সাংসদ দোলা সেন ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে গত…
Read More
ধসে গেল মহানগরীর মেট্রো স্টেশনের মাটি

ধসে গেল মহানগরীর মেট্রো স্টেশনের মাটি

হঠাৎ বিপত্তি শহর কলকাতার বুকে। আজ শুক্রবার সকালে হঠাৎই ধস নামে মেট্রো লাইনে৷ দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে বরাহনগর স্টেশন থেকে কিছুটা দূরে ধস নামে৷ প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে মাটি বসে ধসের মতো পরিস্থিতি হয়। ধসের জেরে ক্ষতিগ্রস্ত সিসিআর ব্রিজ৷ অন্যদিকে,বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ব্রিজের পিলারে ফাটল ধরেছে৷ যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর ফলে পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। তবে শুক্রবার সকাল থেকে ধীর গতিতে ট্রেন চলছে। মনে করা হচ্ছে, গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছিল৷ যার জেরে মাটি আলগা হয়ে ধস নেমেছে৷ নেট ও বোল্ডার দিয়ে ধস রোখার চেষ্টা চলছে৷ খবর পাওয়ার পরেই ব্যবস্থা নেয় মোট্রো কর্তৃপক্ষ৷ মেট্রো রেলের ইঞ্জিনিয়র ও কর্মীরা কাজ…
Read More
বদলে যাচ্ছে সরকারি কর্মচারীদের ছুটির দিন

বদলে যাচ্ছে সরকারি কর্মচারীদের ছুটির দিন

চলতি মাসে আর কদিন পরই আসন্ন ইসলাম ধর্মের মহরম উৎসব। প্রতি বছর নিয়ম করে বিশেষ দিনে মহরম উপলক্ষে সরকারি কর্মচারীদের ছুটি মেলে রাজ্যে। এ দিন উৎসব উপলক্ষে সরকারি ছুটি মেলে রাজ্য সরকারের তরফে। কিন্তু এবার চলতি বছর থেকে বদলে যাচ্ছে এই ছুটির দিন। নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ আগস্টের বদলে ২০ আগস্ট রাজ্যে পালিত হবে মহরম। ক্যালেন্ডার অনুযায়ী, ২০২১ সালের ১৯ আগস্ট আশুরার শেষ দিন অর্থাৎ ইসলাম ধর্মমতে ওই দিনই মহরম উদযাপিত হয়। তবে চলতি বছর তিথির হেরফেরে ২০ তারিখ ইসলামের ‘শোকের দিন’ পালিত হবে। এই মর্মে কেন্দ্রের তরফেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০…
Read More
আবার ঊর্ধমুখী দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ

আবার ঊর্ধমুখী দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ

ক্রমাগত ওঠানামা করছে দেশের করোনা গ্রাফ। বেশ কয়েক মাস পর গতকাল মঙ্গলবার বেশ খানিকটা নেমে ছিলো দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। এবার আজ তা আবার ঊর্ধমুখী হলো। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন। দৈনিক মৃত্যুও মঙ্গলবারের তুলনায় বেড়েছে। বুধবার একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৯৭ জন। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জনের। তবে ১৪০ দিনে এই প্রথম সর্বনিম্ন অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে…
Read More
দুই বঙ্গ জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস

দুই বঙ্গ জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস

আজ বুধবার থেকে আরও অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গই ভাসবে জলে। এই বৃষ্টি আগামী পাঁচদিন চলবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে শুরু হবে অবিরাম বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ থেকে ১৫ অগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও অতিবৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। রাজ্যের একটা অংশ বন্যাপ্লাবিত হলেও বৃষ্টির বিরাম নেই। বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি হলেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের…
Read More